চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সেন্সর পেল ‘গুণিন’, শিগগির প্রেক্ষাগৃহে মুক্তি

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
1:33 অপরাহ্ন 22, ফেব্রুয়ারি 2022
in বিনোদন
A A
দুটি চরিত্রের প্রেমের দৃশ্য, প্রকৃতি পটভূমিতে. Channel i News - চ্যানেল আই নিউজ

সেন্সর পেয়েছে গিয়াস উদ্দিন সেলিম পরিচালিত চরকি অরিজিনাল সিনেমা গুণিন। শিগগিরই সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তি পেতে যাচ্ছে।

গুণিন সিনেমার মুখ্য দুই চরিত্রে দেখা যাবে শরিফুল রাজ ও পরীমনিকে। তারা সিনেমার গল্পে রাবেয়া-রমিজ। এই সিনেমার শুটিং করতে গিয়েই পরিচয়, তারপর প্রণয়, অতঃপর পরিণয়।

সিনেমার রাবেয়া-রমিজ এখন বাস্তবে বেঁধেছেন সংসার। তবে সিনেমায় তাদের পরিণতি কি হয়? সিনেমাতেও কি তারা বাঁধতে পারবেন এমন সুখের সংসার? এমন প্রশ্নের উত্তর পেতে হলে গিয়ে দেখতে হবে পূর্ণদৈর্ঘ্য সিনেমা গুণিন।

গুণিন সিনেমার নাম চরিত্রে অভিনয় করেছেন আজাদ আবুল কালাম। সেই সঙ্গে দিলারা জামান, ইরেশ যাকের, মোস্তফা মন্ওয়ার, শিল্পী সরকার অপু, ঝুনা চৌধুরীসহ আরও অনেককেই দেখা যাবে এই সিনেমায়।

গুণিন সিনেমার দৃশ্য, দুই চরিত্রের মধ্যে সংলাপ চলমান. Channel i News - চ্যানেল আই নিউজ

সিনেমার পরিচালক গিয়াস উদ্দিন সেলিম বলেন, ‘গুণিন সেন্সর সার্টিফিকেট পেয়েছে। এটা আমাদের পুরো দলের জন্য খুবই আনন্দের সংবাদ। সেন্সর বোর্ডের দুই-একজন আমাকে জানিয়েছেন যে, তাদের সিনেমাটা খুব ভালো লেগেছে। খুব তাড়াতাড়ি গুণিন সিনেমা হলে মুক্তি পাবে। হলে চলার পর সিনেমাটি আবার চরকির পর্দায় দর্শক দেখতে পারবে। আমার ধারণা, দর্শক সিনেমাটি উপভোগ করবে।

তিনি বলেন, সিনেমায় যারা যারা অভিনয় করেছেন প্রত্যেকে চমৎকার পারফর্মেন্স দেখিয়েছেন। আমি পরিচালক হিসেবে সকলের কাজে খুবই খুশি। দর্শক সিনেমা দেখলেই বুঝতে পারবে যে সবাই খুব ডেডিকেটেড ছিল।’

পরিচালক আরও বলেন, ‘গুণিন সিনেমার গল্প হাসান আজিজুল হক স্যারের ছোটগল্প থেকে অনুপ্রাণিত হয়ে নেয়া। আমার শিক্ষাজীবনেরও গুরু তিনি। ছোটগল্পকে সিনেমায় রূপ দেয়া খুব চ্যালেঞ্জিং। কিন্তু, সাহস নিয়ে কাজটি করেছি। হাসান স্যারের লেখা মানেই তো জীবনভিত্তিক। সেই সাথে প্রথম থেকেই পাশে ছিল চরকি। এই কাজটি করতে গিয়ে ভীষণ উপভোগ করেছি।’

এ বিষয়ে চরকির প্রধান পরিচালন কর্মকর্তা বলেন, ‘২০ ফেব্রুয়ারি গুণিন সেন্সর সার্টিফিকেট পেয়েছে। এই প্রথম চরকি প্রযোজিত কোনো সিনেমা প্রথমেই প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে। আমাদের জন্য এটা নতুন অভিজ্ঞতা। আপনারা হলে গিয়ে গুণিন দেখুন।’

Tags: আজাদ আবুল কালামগিয়াস উদ্দিন সেলিমগুণিনপরীমনিলিড বিনোদনশরিফুল রাজ
Previous Post

অভিযোগ গঠন বাতিল চেয়ে সাংবাদিক কাজলের আবেদন খারিজ

Next Post

ম্যানইউ ফুটবলারের উপর হামলার ঘটনায় গ্রেপ্তার ৯

Next Post
ম্যানইউ ফুটবলারের উপর হামলার ঘটনায় গ্রেপ্তার ৯, মাঠে আহত খেলোয়াড়ের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

ম্যানইউ ফুটবলারের উপর হামলার ঘটনায় গ্রেপ্তার ৯

শিল্প কারখানায় প্লাস্টিকের আবর্জনা সংগ্রহ ও নিষ্কাশন. Channel i News - চ্যানেল আই নিউজ

বিশ্বের তিন-চতুর্থাংশ মানুষ প্লাস্টিকের একক ব্যবহারে নিষেধাজ্ঞা চায়: গবেষণা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT