চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ঝড়ের পর ম্যানইউর ঐক্যের কথা জানালেন রোনালদো

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
2:01 অপরাহ্ন 21, ফেব্রুয়ারি 2022
in ফুটবল, স্পোর্টস
A A
ম্যানচেস্টার ইউনাইটেড খেলোয়াড়ের বল দখলের জন্য প্রতিদ্বন্দ্বিতা. Channel i News - চ্যানেল আই নিউজ

‘চ্যাম্পিয়ন্স লিগে আমাদের দৃষ্টিভঙ্গি পরিবর্তনে এবং মাদ্রিদে যাওয়ার আগে প্রিমিয়ার লিগে খুবই গুরুত্বপূর্ণ জয়, কক্ষপথে ফিরলাম! আমরা ঐক্যবদ্ধ হয়ে দাঁড়িয়েছি!’

২৪ ফেব্রুয়ারি চ্যাম্পিয়ন্স লিগে অ্যাটলেটিকো মাদ্রিদের বিপক্ষে শেষ ষোলোতে খেলতে নামবে ম্যানইউ। তার আগে লিডস ইউনাইটেডকে ৪-২ গোলে হারানোর পর টুইটার পোস্টে এভাবে দলের বর্তমান অবস্থা সম্পর্কে জানিয়েছেন ম্যানইউ মহাতারকা ক্রিস্টিয়ানো রোনালদো।

বান্ধবীকে ধর্ষণ, হামলা ও হত্যার হুমকির অভিযোগে জেল খাটা ম্যাশন গ্রিনউডকে দল থেকে ছেড়ে দিয়েছে ম্যানইউ। ওই বিতর্কের সময় থেকেই ক্লাবটিকে ধারাবাহিকভাবে নানা ধরনের অপ্রত্যাশিত পরিস্থিতির ভেতর দিয়ে যেতে হচ্ছে।

গত ৪ ফেব্রুয়ারি ঘরের মাঠ ওল্ড ট্রাফোর্ডে এফএ কাপের চতুর্থ রাউন্ডের ম্যাচে মিডলসবরোর কাছে টাইব্রেকারে হেরে আসর থেকে বিদায় নেয় ইংলিশ জায়ান্টরা।

সেই ম্যাচ হারের পর দলের অভ্যন্তরীণ বিষয় মিডিয়ায় জানিয়ে খেলোয়াড়দের তোপের মুখে পড়েন কোচ রালফ র‌্যাঙ্গনিক। মিডফিল্ডার জেসে লিনগার্ড মিডলসবরোর বিপক্ষে খেলতে চাননি- এমন কথা র‌্যাঙ্গনিকের বলা নিয়ে তৈরি হয়েছিল তুলকালাম অবস্থা।

সংবাদমাধ্যমে বলা র‌্যাঙ্গনিকের মন্তব্যকে ভুল বলে লিনগার্ড জানিয়েছিলেন, খেলতে চাননি এমন বলেননি। বলেছিলেন, ব্যক্তিগত কাজের জন্য কিছুটা সময় নিচ্ছেন।

চলতি মাসের ৮ ফেব্রুয়ারি ইংলিশ প্রিমিয়ার লিগের পয়েন্ট টেবিলের একেবারে নিচের দিকে থাকা বার্নলির সঙ্গে ১-১ গোলে ড্রয়ে হোঁচট খায় রেড ডেভিলরা। টেবিলের পাঁচে নেমে গিয়েছিল তখন। পরে সাউদাম্পটনের সঙ্গে একই ব্যবধানে ড্র করে মাঠ ছাড়ে।

মাঠ ও মাঠের বাইরের অস্বস্তিকর পরিবেশের মাঝেই সামনে আসে ক্রিস্টিয়ানো রোনালদোর প্রসঙ্গ। দ্বিতীয় মেয়াদে ম্যানচেস্টার ইউনাইটেডে এসে প্রত্যাশা পূরণ করতে পারছেন না- এটি হয়ে যায় মূল আলোচনা।

ম্যানইউয়ে ফিরে এপর্যন্ত ২৭ ম্যাচে ১৫ বার বল জালে পাঠিয়েছেন রোনালদো। যদিও সম্প্রতি ২০১০ সালের পর গোলের দীর্ঘ খরায় ভুগে ৬ ম্যাচের অপেক্ষা ঘুচিয়ে ব্রাইটনের বিপক্ষে জালের দেখা পেয়েছেন ৩৭ বর্ষী ফরোয়ার্ড।

পর্তুগিজ মহাতারকা অধিনায়ক হ্যারি মাগুইরেকে অবমূল্যায়ন করার কারণে ক্লাবে ক্ষমতার লড়াই হয়েছে বলেও খবর এসেছে। কোচ র‌্যাঙ্গনিক জানিয়ে দিয়েছেন, আসন্ন গ্রীষ্মের দলবদলে রোনালদো চলে যেতে চাইলে আটকানোর চেষ্টা করবে না ম্যানইউ।

র‌্যাঙ্গনিকের এমন মন্তব্যের পর রোনালদোর ইতিবাচক প্রতিক্রিয়াই মিলল। ম্যানইউর ভেতর চলতে থাকা ঝড় থামারও আভাস মিলছে তাতে।

Tags: ইপিএলচ্যাম্পিয়ন্স লিগম্যানইউরালফরোনালদোর‍্যাঙ্গনিকলিড স্পোর্টসলিডস
Previous Post

৬ বছর পর টি-টুয়েন্টির শীর্ষে ভারত

Next Post

ভাষা শহীদদের প্রতি রেড ক্রিসেন্টের শ্রদ্ধা

Next Post
বাংলাদেশের বিভিন্ন পেশার মানুষ ভাষা শহীদদের স্মরণে শ্রদ্ধা নিবেদন করছে।. Channel i News - চ্যানেল আই নিউজ

ভাষা শহীদদের প্রতি রেড ক্রিসেন্টের শ্রদ্ধা

শ্রদ্ধাঞ্জলি অর্পণ করে চলচ্চিত্র শিল্পী সমিতির সদস্যরা. Channel i News - চ্যানেল আই নিউজ

ভাষা শহীদদের প্রতি চলচ্চিত্র শিল্পী সমিতির শ্রদ্ধা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT