চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রোহিঙ্গা গণহত্যা মামলা: সু চি’র বদলে মিয়ানমারের নতুন প্রতিনিধি

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
1:39 অপরাহ্ন 21, ফেব্রুয়ারি 2022
in - সেমি লিড, আন্তর্জাতিক
A A
আন্তর্জাতিক নেত্রী সু চি, মিয়ানমার প্রতিনিধি, ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

রোহিঙ্গা গণহত্যা মামলায় আন্তর্জাতিক বিচার আদালতে (আইসিজে) মিয়ানমারের প্রতিনিধি অং সান সু চি’র বদলে নতুন প্রতিনিধি নিয়োগ করেছে জান্তা সরকার।

‘দ্য স্ট্রেইট টাইমস’ এর প্রতিবেদনে বলা হয়েছে, আজ সোমবার জাতিসংঘের আন্তর্জাতিক বিচার আদালতে এই মামলার প্রাথমিক শুনানিতে মিয়ানমারের প্রতিনিধিত্ব করবে নতুন দায়িত্ব পাওয়া প্রতিনিধি।

২০১৯ সালে এই মামলায় মিয়ানমারের পক্ষে প্রতিনিধিত্ব করেন সু চি। তবে গতবছর সামরিক অভ্যুত্থানের পর তিনি কারাবন্দী থাকায় এবার তার বদলে অন্য কেউ সেই দায়িত্ব পালন করতে যাচ্ছে।

শান্তিতে নোবেল বিজয়ী এই নেত্রী রোহিঙ্গা গণহত্যা মামলায় জড়িত থাকার কারণে অধিকার গোষ্ঠীর সমালোচনার সম্মুখীন হয়েছিলেন, তবে এখন তিনি কারাবন্দী হয়ে সেইসব জেনারেলদের অধীনে বিচারাধীন রয়েছেন; যাদেরকে তিনি আইসিজি’তে রক্ষা করেছিলেন।

সোমবার জান্তা তাদের ‘প্রাথমিক অভিযোগে’ এই মামলাটিতে আন্তর্জাতিক আদালতের কোনো এখতিয়ার নেই এবং সারগর্ভ শুনানির পূর্বে মামলাটি খারিজ করে দেয়া উচিত মর্মে যুক্তি তুলে ধরবে।

মিয়ানমারের স্থানীয় গণমাধ্যম জানিয়েছে, আন্তর্জাতিক সহায়তামন্ত্রী কো কো হ্লাইং এবং অ্যাটর্নি জেনারেল থিডা ও- এর নেতৃত্বে জান্তার একটি নতুন প্রতিনিধি দল ভার্চ্যুয়ালি উপস্থিত থাকবে। তবে এই দুজন নেতার উপর সেনা অভ্যুত্থানের কারণে নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র।

গাম্বিয়ার তৎকালীন অ্যাটর্নি জেনারেল ও বিচারবিষয়ক মন্ত্রী আবুবকর তামবাদু ২০১৯ সালের ১১ নভেম্বর আন্তর্জাতিক বিচার আদালতে মিয়ানমারের বিরুদ্ধে সংখ্যালঘু মুসলিম রোহিঙ্গা জনগোষ্ঠীর বিরুদ্ধে গণহত্যা চালানোর অভিযোগ এনে মামলাটি করেন তিনি।

গাম্বিয়ার করা এই মামলায় ৫৭-ন্যাশন অর্গানাইজেশন অব ইসলামিক কো-অপারেশন, কানাডা ও নেদারল্যান্ডসের সমর্থন রয়েছে।

গাম্বিয়া আগামী বুধবার এই মামলায় তাদের যুক্তিতর্ক তুলে ধরবে।

তবে দেশটির ক্ষমতাচ্যুত সু চি’র আইনপ্রণেতাদের ছায়া সংগঠন ‘জাতীয় ঐক্য সরকার’ বলছে, জান্তা এই মামলায় মিয়ানমারের যথাযথ প্রতিনিধি নয়। এছাড়াও তারা দাবি জানায়, জান্তার প্রাথমিক অভিযোগ খারিজ করে দ্রুত মূল শুনানি শুরু করা উচিত।

গাম্বিয়া মিয়ানমারকে ১৯৪৮ সালের গণহত্যা কনভেনশন লঙ্ঘনের দায়ে অভিযুক্ত করেছে। রোহিঙ্গা গণহত্যার পর প্রায় সাড়ে ৮ লাখ রোহিঙ্গা দেশটির প্রতিবেশী দেশ বাংলাদেশে প্রত্যাবর্তন করেছে। আর দেশটির দক্ষিণ-পশ্চিম রাখাইন প্রদেশে অবস্থান করছে প্রায় ৬ লাখ রোহিঙ্গা।

Tags: অং সান সু চিআন্তর্জাতিক বিচার আদালতজান্তামিয়ানমার
Previous Post

সিরিজ শুরুর আগেই সিডন্সকে পাচ্ছে বাংলাদেশ

Next Post

৬ বছর পর টি-টুয়েন্টির শীর্ষে ভারত

Next Post
ভারত টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ী দলের উদযাপন, ট্রফি হাতে নিয়ে. Channel i News - চ্যানেল আই নিউজ

৬ বছর পর টি-টুয়েন্টির শীর্ষে ভারত

ম্যানচেস্টার ইউনাইটেড খেলোয়াড়ের বল দখলের জন্য প্রতিদ্বন্দ্বিতা. Channel i News - চ্যানেল আই নিউজ

ঝড়ের পর ম্যানইউর ঐক্যের কথা জানালেন রোনালদো

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT