চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দুই বছর পর বিদেশি পর্যটকদের জন্য উন্মুক্ত অস্ট্রেলিয়ার সীমান্ত

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
12:17 অপরাহ্ন 21, ফেব্রুয়ারি 2022
in আন্তর্জাতিক
A A
অস্ট্রেলিয়া থেকে ফিরছে বিদেশি পর্যটক, বিমানবন্দরে স্বাগত জানানো হচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

করোনা শুরুর পর প্রায় দুই বছর পর আজ প্রথমবারের মতো বিদেশি পর্যটকদের জন্য সীমান্ত খুলে দিয়েছে অস্ট্রেলিয়া।

বিবিসির প্রতিবেদনে জানা যায়, ২০২০ সালের মার্চ মাস থেকে করোনার কারণে কঠোর বিধিনিষেধ মেনে চলে সবকিছু বন্ধ ঘোষণা করেছিলো অস্ট্রেলিয়া।

তবে গতবছর তা কিছুটা শিথিল করে অস্ট্রেলিয়ার নাগরিকদের বিদেশ থেকে ফিরতে অনুমোদন দেয়া হয়, তবে আন্তর্জাতিক ভ্রমণকারীদের দেশটিতে যেতে অপেক্ষা করতে হয়েছে।

আজ সীমান্ত খুলে দেয়ার পর শত শত মানুষের আগমনে সিডনি এয়ারপোর্টে দেখা যায় এক আনন্দপূর্ণ মিলনমেলার দৃশ্য।

বিমানবন্দরে শার্লট নামের এক তরুণীকে দেখা যায় তার দাদাকে জড়িয়ে ধরতে। সে জানায়, সে তার দাদাকে খুব মিস করেছে এবং তার আগমনের অপেক্ষা করেছে দীর্ঘ সময় ধরে।

কোভিড নীতি নিয়ে তেমন কড়া বিধিনিষেধ না থাকলেও ভ্যাকসিন না নেয়া ব্যক্তিদের নিজ খরচে ১৪ দিন হোটেলে থাকতে হবে বলে জানায় প্রশাসন। তবে দুই ডোজ ভ্যাকসিন নেয়া ব্যক্তিদের থাকতে হবে না কোয়ারেন্টাইনে।

সোমবার পঞ্চাশের অধিক ফ্লাইট অস্ট্রেলিয়া পৌঁছানোর কথা রয়েছে। করোনার কারণে ৩ মার্চ পর্যন্ত বন্ধ রয়েছে অস্ট্রেলিয়ার পশ্চিমাঞ্চল তাছাড়া এই প্রদেশে ভ্রমণে আগ্রহীদের টিকার ৩ ডোজ সম্পন্ন করার বাধ্যবাধকতা রয়েছে।

তাই অস্ট্রেলিয়ার পশ্চিমাঞ্চল ছাড়া সব প্রদেশে ভ্রমণ করতে পারবে আন্তর্জাতিক পর্যটকরা।

দেশটির পর্যটন মন্ত্রী ড্যান তেহান বলেন, এটি আমাদের পর্যটন শিল্প এবং এখানে কর্মরত ৬ লাখ ৬০ হাজার কর্মীর জন্য খুবই চমৎকার সংবাদ।

দেশটির কঠোর বিধিনিষেধের কারণে পরিবার, স্বজন থেকে নাগরিকদের দূরে রাখার অভিযোগে অনেকে সমালোচনা করলেও এই বিধিনিষেধের কারণে করোনায় মৃত্যুর হার কমেছে বলে প্রসংশাও করেছে অনেকে। এখন পর্যন্ত দেশটিতে করোনায় মৃত্যু হয়েছে ৪ হাজার ৯’শ জনের।

Tags: অস্ট্রেলিয়াকরোনাভাইরাস
Previous Post

ফেঁসে যেতে পারেন কানইয়ে ওয়েস্ট!

Next Post

স্বাস্থ্য পরীক্ষার জন্য নয়াদিল্লী যাচ্ছেন ওবায়দুল কাদের

Next Post
বাংলাদেশের একজন রাজনীতিবিদ সাক্ষাৎকারে বসে আছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

স্বাস্থ্য পরীক্ষার জন্য নয়াদিল্লী যাচ্ছেন ওবায়দুল কাদের

প্রেস কনফারেন্সে বক্তা, বাংলায় সংবাদ প্রচার. Channel i News - চ্যানেল আই নিউজ

ভারতে বাজরং দলের কর্মীকে ছুরিকাঘাতে হত্যা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT