করোনা আক্রান্ত হয়েছেন পপ তারকা জাস্টিন বিবার। রবিবার লাস ভেগাসে ‘জাস্টিস ওয়ার্ল্ড ট্যুর’-এ পারফর্ম করবার কথা ছিল বিবারের। কিন্তু কোভিড পজিটিভ হওয়ার কারণে শেষ মুহূর্তে এই শো পিছিয়ে দিতে বাধ্য হলেন তিনি।
সিএনএন জানিয়েছে, করোনার হালকা উপসর্গ রয়েছে বিবারের। বাড়িতেই আইসোলেশনে আছেন তিনি।
জানা গেছে পিছিয়ে যাওয়া কনসার্টটি আগামী ২৮শে জুন আয়োজিত হবে। ক্রু মেম্বর এবং অসংখ্য অনুরাগীর স্বাস্থ্য ও সুরক্ষার কথা মাথায় রেখেই এই সিদ্ধান্ত নেয়া হয়েছে। মিউজিক্যাল ট্যুরের অফিশিয়াল পেজে খবরটি নিশ্চিত করা হয়েছে।
আরও জানানো হয়েছে, বাতিল হওয়া কনসার্টের টিকিট দিয়েই ২৮শে জুনের শো দেখতে পাবেন ভক্তরা। তবে যদি কেউ টিকিটের পরিবর্তে টাকা ফেরত চান, সেই ব্যবস্থাও থাকছে।
‘জাস্টিস ওয়ার্ল্ড ট্যুর’-এর অংশ হিসাবে বিশ্বের ২০টি দেশে পারফর্ম করবেন জাস্টিন বিবার। থাকছে মোট ৫২টি কনসার্ট।









