চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ভ্যালেন্সিয়া ম্যাচে ‘নিষেধাজ্ঞা’ আতঙ্কে বার্সার তিন

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
4:09 অপরাহ্ন 20, ফেব্রুয়ারি 2022
in ফুটবল, স্পোর্টস
A A
বার্সেলোনা খেলোয়াড়ের বিরুদ্ধে রেফারির লাল কার্ড দেখানোর মুহূর্ত. Channel i News - চ্যানেল আই নিউজ

লা লিগায় কঠিন সময় পার করছে বার্সেলোনা। কার্ড নিষেধাজ্ঞায় ভ্যালেন্সিয়ার বিপক্ষে জাভি হার্নান্দেজ পাচ্ছেন না দুই অভিজ্ঞ ফরোয়ার্ড জেরার্ড পিকে ও দানি আলভেজকে। চোটে দলের বাইরে স্যামুয়েল উমতিতি, ক্লেমেন্ট লেংলেট ও রোনাল্ড আরাউজো।

‘কার্ড নিষেধাজ্ঞা’র ঝুঁকিতে আছেন আরও তিনজন। ভ্যালেন্সিয়া ম্যাচে হলুদ কার্ড দেখলে পরের ম্যাচ খেলা হবে না জর্ডি আলবা, এরিক গার্সিয়া ও ইজ আবদের। লিগ ম্যাচটির আগে তাই সাবধানী জাভি।

লা লিগায় ভিয়ারিয়াল, সেল্টা ভিগো, অ্যাথলেটিক ক্লাব ও অ্যাটলেটিকো মাদ্রিদের বিপক্ষে একটি করে হলুদ কার্ড দেখেছেন আলবা। গার্সিয়া এরইমধ্যে দুবার নিষেধাজ্ঞার মুখোমুখি হয়েছেন কার্ড জেরে। এসপানিওলের বিপক্ষে চতুর্থ হলুদ কার্ড দেখে ভ্যালেন্সিয়ার বিপক্ষে রয়েছেন ঝুঁকির মধ্যে। আবদেও ‘বি’ দল ও সিনিয়র দলের হয়ে হলুদ কার্ড দেখে চলেছেন। প্রত্যেকের নামের পাশেই ৪টি করে হলুদ কার্ড, সেটা পাঁচ হয়ে গেলেই এক ম্যাচের নিষেধাজ্ঞা।

অন্যদিকে পিকে, গার্সিয়া, আলভেজ, গ্যাভি, ফ্রেঙ্কি ডি জং’রা একবার করে লাল কার্ড দেখে ফেলেছেন চলতি মৌসুমে। সার্জিও বুসকেটস, পিকে ও গ্যাভির এ মৌসুমে পাঁচটি করে হলুদ কার্ড দেখা হয়ে গেছে।

সবমিলিয়ে মৌসুমে জাভির দলে হলুদ কার্ড জমেছে ৮৬টি। প্রতি ম্যাচে ১৭ গড়ে ফাউল করেছে বার্সা। আগামী ম্যাচে ভ্যালেন্সিয়ার বিপক্ষে যা বজায় রাখলে তারপরের ম্যাচে অ্যাথলেটিক ক্লাবের বিপক্ষে বড় খেসারত দিতে হতে পারে জাভিকে।

চ্যাম্পিয়ন্স লিগে সরাসরি জায়গা পেতে লা লিগার সেরা চারে থাকতে হবে বার্সাকে। পয়েন্ট টেবিলের ছয়ে থাকা বার্সার জন্য এখন সব ম্যাচই হয়ে পড়েছে টিকে থাকার লড়াই। রোববার রাতে শক্তিশালী ভ্যালেন্সিয়ার মুখোমুখি হবে বার্সা।

Tags: আলবাগার্সিয়াজাভিপিকেবার্সেলোনাভ্যালেন্সিয়ালা লিগালিড স্পোর্টস
Previous Post

৩০ বছর জঙ্গলে কাটিয়েছেন তিনি

Next Post

ফিল্মের নামে ‘চ্যারিটি’ করতে পারবো না: নিশো

Next Post
অভিনেতা রিদুর ছবি, পেছনে 'রিদুর' সিনেমার পোস্টার দেখা যাচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

ফিল্মের নামে 'চ্যারিটি' করতে পারবো না: নিশো

বাংলাদেশ ক্রিকেট দল জিতের উল্লাসে একত্রিত. Channel i News - চ্যানেল আই নিউজ

রুদ্ধশ্বাস জয়ে হোয়াইটওয়াশ এড়ালো শ্রীলঙ্কা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT