চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কিউইদের কাছে সাউথ আফ্রিকার অসহায় আত্মসমর্পণ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
8:45 পূর্বাহ্ন 19, ফেব্রুয়ারি 2022
in ক্রিকেট, স্পোর্টস
A A
ক্রিকেটাররা মাঠে অনুশীলন ও বিশ্রাম নিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

ক্রাইস্টচার্চ টেস্টে সাউথ আফ্রিকাকে ইনিংস ও ২৭৬ রানের বিশাল ব্যবধানে হারিয়ে দুই ম্যাচ সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল নিউজিল্যান্ড। সাদা পোশাকের ক্রিকেটে ৪৬ বারের দেখায় এই নিয়ে প্রোটিয়াদের বিপক্ষে পঞ্চমবার জিতল কিউইরা।

শনিবার ৩ উইকেটে ৩৪ রান নিয়ে তৃতীয় দিনের খেলা শুরু করা অতিথি দল আড়াই ঘণ্টার বেশি ব্যাট করতে পারেনি। ১১১ রানেই থামে তাদের দ্বিতীয় ইনিংস।

সাউথ আফ্রিকা: ৯৫ ও ১১১; নিউজিল্যান্ড: ৪৮২

২০০৪ সালে অকল্যান্ডে সর্বশেষ সাউথ আফ্রিকার বিপক্ষে টেস্টে জিতেছিল ব্ল্যাক ক্যাপরা। দীর্ঘ ১৮ বছর পর প্রোটিয়াদের বিপক্ষে লাল বলের ক্রিকেটে জয়ের স্বাদ পেল কিউইরা। একইসঙ্গে সাউথ আফ্রিকার বিপক্ষে প্রথমবারের মতো টেস্ট সিরিজ জয়ের সম্ভাবনার সামনে দাঁড়িয়ে রয়েছে টম ল্যাথামের দল।

টিম সাউদির সুইংয়ে দ্বিতীয় ইনিংসে নাকাল হয়েছে সফরকারী দলের ব্যাটাররা। প্রথম ইনিংসে ৭ উইকেট পাওয়া ম্যাট হেনরির বল যেন প্রতিপক্ষের দিকে সাপের ফণার মতোই ধেয়ে যাচ্ছিল। নেইল ওয়াগনার ও কাইল জেমিসনের শর্ট বলের বিপক্ষে সাউথ আফ্রিকা গড়তে পারেনি কোনো প্রতিরোধ।

দিনের দ্বিতীয় বলেই সাজঘরে ফেরেন ফন ডার ডুসেন। ৯ রান করে ম্যাট হেনরির বলে তিনি বোল্ড হন। অতিথি দলের প্রথম ইনিংসে সর্বাধিক ২৫ রান করেছিলেন জুবায়ের হামজা। এবার তিনি ৬ রান করে জেমিসনের বলে প্রথম স্লিপে ড্যারিল মিচেলের বলে ধরা পড়েন। তাতে ৪৬ রানেই ৫ উইকেট হারিয়ে আবারো একশ রানের নিচে গুটিয়ে যাওয়ার শঙ্কায় পড়ে সাউথ আফ্রিকা।

ষষ্ঠ উইকেটে ৪১ রানের জুটি গড়েন টেম্বা বাভুমা ও কাইল ভারনানের ৪১ রানের জুটি গড়েন। ৭৩ বলে ৬ চারের মারে ৪১ রান করা বাভুমা বিদায় নিলে ভাঙে জুটি। তিনি ওয়াগনারের বলে লেগ বিফোরের ফাঁদে পড়ে প্যাভিলিয়নের পথ ধরেন।

বাভুমার বিদায় নেয়া থেকেই শুরু হয় আবারো ব্যাটারদের আসা-যাওয়ার পালা। কেবল ২৪ রান করেই তারা শেষ ৫ উইকেট হারিয়ে বসলে ১১১ রানে অলআউট হয়।

সাউথ আফ্রিকার দ্বিতীয় ইনিংসে ব্যাটিং ধসে নেতৃত্ব দেন সাউদি। ৩৩ রান খরচায় নেন ৫ উইকেট। ম্যাট হেনরি ও নেইল ওয়াগনার পান দুটি করে উইকেট। একটি উইকেট পকেটে পুরেন জেমিসন।

সফরকারীদের প্রথম ইনিংসে ব্যাটিং অর্ডার তছনছ করে দেয়া ম্যাট হেনরি ১৫ ওভারে ৭ মেডেনে ২৩ রানে নিয়েছিলেন ৭ উইকেট। ম্যাচে ৫৫ রান দিয়ে তুলেছেন ৯ উইকেট। ব্যাট হাতে খেলেছিলেন ৫৮ রানের অপরাজিত ইনিংস। অলরাউন্ড পারফরম্যান্সের ফলে অবধারিতভাবেই হয়েছেন ম্যাচ সেরা।

হেনরির কীর্তিতে ঢাকা পড়ে গেছে উইকেটররক্ষক ব্যাটার টম ব্লান্ডেলের পারফরম্যান্স। ব্যাট হাতে করেছেন ৯৬ রান। উইকেটের পেছনে দাঁড়িয়ে নিয়েছেন ৬টি ক্যাচ।

Tags: টেস্টলিড স্পোর্টসল্যাথামহেনরি
Previous Post

ইউক্রেন সীমান্তে ১ লাখ ৯০ হাজার সেনা মোতায়েন রাশিয়ার

Next Post

বিশ্বজুড়ে করোনার সংক্রমণ ও মৃত্যু কিছুটা নিম্নমুখী

Next Post
স্বাস্থ্যকর্মীরা করোনা পরীক্ষার জন্য প্রস্তুত, সবাই মাস্ক ও পিপিই পরেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

বিশ্বজুড়ে করোনার সংক্রমণ ও মৃত্যু কিছুটা নিম্নমুখী

পাওয়েল দ্রুত ব্যাটিং করছেন, ক্যারিবীয় ক্রিকেটার মাঠে খেলছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

পাওয়েলের বুলেট গতির ব্যাটিংয়ের পরও হারল ক্যারিবীয়রা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT