চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

টফি স্টার সার্চ চ্যাম্পিয়ন হলেন মহিমা

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
12:09 পূর্বাহ্ন 19, ফেব্রুয়ারি 2022
in বিনোদন
A A
টফি স্টার সার্চের চ্যাম্পিয়ন মহিমা পুরস্কার গ্রহণ করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

জমকালো এক গ্র্যান্ড ফিনালে অনুষ্ঠানের মাধ্যমে ট্যালেন্ট হান্ট শো ‘টফি স্টার সার্চ’ চ্যাম্পিয়ন হয়েছেন মহিমা দেব ত্রয়ী।

সংগীত বিভাগে অংশ নেয়া প্রতিযোগী মহিমা দেব ত্রয়ীকে টফি স্টার সার্চের চ্যাম্পিয়ন হিসেবে ঘোষণা করা হয়। ত্রয়ীর হাতে পুরস্কার হিসেবে তুলে দেয়া হয় ক্রেস্ট এবং ২৫ লাখ টাকার চেক।

প্রথম এবং দ্বিতীয় রানার আপ হিসেবে ঘোষণা করা হয় ঈশান দে এবং সাদমান খানের নাম। সংগীত বিভাগে অংশ নেয়া এই দুই প্রতিযোগীও পুরস্কার হিসেবে পেয়েছেন ক্রেস্ট এবং যথাক্রমে ১৫ ও ১০ লাখ টাকার চেক। চতুর্থ থেকে দশম স্থান অধিকারী প্রতিযোগীরা পেয়েছেন ক্রেস্ট এবং তিন লাখ টাকার চেক।

শীর্ষ দশ প্রতিযোগী পুরস্কার হিসেবে যে চেক পেয়েছেন তা নগদ অর্থ এবং টফি-এর সাথে চুক্তি মূল্য হিসেবে গণ্য হবে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে কর্তৃপক্ষ।

২১তম থেকে ৩০তম এবং ১১তম থেকে ২০তম স্থান অধিকার করা প্রতিযোগীরা পেয়েছেন ক্রেস্ট এবং যথাক্রমে ১ ও ২ লাখ টাকার চেক।

স্বনামধন্য শিল্পী এবং টফি স্টার সার্চের প্রধান তিন বিচারক তারিক আনাম খান, পূর্ণিমা এবং চঞ্চল চৌধুরী বিজয়ীদের নাম ঘোষণা করেন এবং তাদের হাতে ক্রেস্ট ও চেক তুলে দেন। তারা প্রতিযোগীদের সাথে মঞ্চে পারফর্মও করেন।

গ্র্যান্ড ফিনালেতে টফি স্টার সার্চের জুরি সদস্য জিনাত সানু স্বাগতা, খৈয়াম সানু সন্ধি, নীরব, শাফায়েত মনসুর এবং আবু হায়াত মাহমুদ উপস্থিত ছিলেন। এছাড়াও জনপ্রিয় ব্যান্ডদল এভোয়েডরাফা এবং জলের গান মঞ্চে গান পরিবেশন করেন প্রতিযোগীদের সাথে।

টফি-এর ডিজিটাল সার্ভিসেস ডিরেক্টর আবদুল মুকিত আহমেদ বলেন, টফি স্টার সার্চের লক্ষ্য ছিল সারা দেশের স্থানীয় সুপ্ত প্রতিভাবানদের একটা উপযুক্ত প্ল্যাটফর্ম দেয়া যেখানে তাদের প্রতিভার বিকাশ হবে। টফি বাংলাদেশের প্রথম ইউজার জেনারেটেড কনটেন্ট (ইউজিসি) প্ল্যাটফর্ম। প্রতিভাবানদের ক্যারিয়ার গড়ার সহযোগী হতে পেরে আমরা গর্বিত।

মহিমা চ্যাম্পিয়ন হয়ে টফি স্টার সার্চের বিজয়ী হিসেবে উদযাপন করছেন।. Channel i News - চ্যানেল আই নিউজ

গত নভেম্বরে শুরু হওয়া টফি স্টার সার্চ সারা দেশ থেকে প্রতিভাবানদের আহ্বান জানায় নাচ, গান, অভিনয়সহ বিভিন্ন ক্যাটাগরিতে ভিডিও সাবমিট করার জন্য। অসংখ্য প্রতিযোগী সাড়া দিয়ে তাদের ভিডিও সাবমিট করেন এই ট্যালেন্ট হান্ট শোতে।

গ্র্যান্ড ফিনালেতে বাংলালিংক-এর ভারপ্রাপ্ত সিইও তাইমুর রহমান, টফি-এর ডিজিটাল সার্ভিসেস ডিরেক্টর আবদুল মুকিত আহমেদ, টফি-এর হেড অব কনটেন্ট তানভীর হোসেন প্রবাল এবং বাংলালিংক-এর ব্র্যান্ড অ্যান্ড কমিউনিকেশন্স ডিরেক্টর কাজী উরফি আহমেদ ছাড়াও উপস্থিত ছিলেন বাংলালিংক-এর অন্যান্য উচ্চপদস্থ কর্মকর্তারা।

গ্র্যান্ড ফিনালে সহ টফি স্টার সার্চের অন্যান্য পর্বগুলো দেখা যাবে টফি অ্যাপে।টফি স্টার সার্চের মিডিয়া পার্টনার আরটিভি, কালের কন্ঠ এবং রেডিও ফুর্তি।

Tags: অভিনয়টফিটফি স্টার সার্চসংগীত
Previous Post

শনিবার আসছেন রাসেল ডমিঙ্গো

Next Post

মোসাদ্দেককে নিয়ে কোনো অভিযোগ পায়নি বিসিবি

Next Post
বিসিবি কর্মকর্তাদের সঙ্গে মোসাদ্দেকের বিষয়ে আলোচনা করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মোসাদ্দেককে নিয়ে কোনো অভিযোগ পায়নি বিসিবি

বাংলাদেশ প্রিমিয়ার লিগের ক্রিকেট ম্যাচে ব্যাটসম্যানের ব্যাটিং দৃশ্য. Channel i News - চ্যানেল আই নিউজ

বিপিএলের অষ্টম আসরে যা কিছু সেরা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT