চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

টানা চতুর্থ ম্যাচে অস্ট্রেলিয়ায় ধরাশায়ী শ্রীলঙ্কা

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
9:17 অপরাহ্ন 18, ফেব্রুয়ারি 2022
in ক্রিকেট, স্পোর্টস
A A
শ্রীলঙ্কার ক্রিকেটাররা অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচে ব্যর্থ, মাঠে হতাশা. Channel i News - চ্যানেল আই নিউজ

দুই রিচার্ডসনের বোলিং তোপের সামনে পাথুম নিসাঙ্কা ছাড়া আর কেউই দাঁড়াতে পারলেন না। ব্যাটিংয়ে বিপর্যস্ত শ্রীলঙ্কার দেয়া ১৪০ রানের লক্ষ্য সহজেই টপকে গেলেন ম্যাক্সওয়েল-ইংলিশরা। পাঁচ ম্যাচের সিরিজে এটি অজিদের টানা চতুর্থ জয়।

শুক্রবার মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে শ্রীলঙ্কাকে ৬ উইকেটে হারিয়েছে স্বাগতিক অস্ট্রেলিয়া।

টস হেরে ব্যাটিংয়ে নেমে ভালো শুরুই পেয়ছিল শ্রীলঙ্কা। দানুশ গুনাথিলাকা ও পাথুম নিসাঙ্কার ওপেনিং জুটি থেকে আসে ৩৫ রান। অস্ট্রেলিয়াকে প্রথম সাফল্য এনে দেন অ্যাস্টন অ্যাগার। ১৭ রান করা গুনাথিলাকাকে ফেরান ফিঞ্চের ক্যাচ বানিয়ে।

দ্বিতীয় উইকেটে কুশল মেন্ডিসকে ৪১ রানের জুটি গড়েন নিসাঙ্কা। ম্যাক্সওলের সরাসরি থ্রোতে মেন্ডিস আউট হন ব্যক্তিগত ২৭ রানে। ২২ রান করে আশালঙ্কা আউট হয়েছেন রিচার্ডসনের বলে।

পরের ওভারেই জাম্পার বলে আউট হন ওপেনার নিসাঙ্কা। আউট হওয়ার আগে ৪ বাউন্ডারিতে ৪৬ রান করেছেন ডানহাতি ওপেনার। এরপর ৯ রানের ব্যবধানে আরও ৪ উইকেট হারিয়ে ব্যাটিং বিপর্যয়ে পড়ে শ্রীলঙ্কা। শেষদিকে করুনারত্নের ৭ বলে ১৪ রানের ক্যামিওতে প্রথম ইনিংসে ১৩৯ রান করে শ্রীলঙ্কা।

জবাবে ব্যাট করতে নেমে দলীয় ১৯ রানে ম্যাকডরমেটকে হারায় অস্ট্রেলিয়া। ২ রাব করে আউট হন অধিনায়ক অ্যারন ফিঞ্চ। ৩১ বলে ২৬ রান করে অ্যাগার আউট হন লাহিরু কুমারার বলে।

তবে চতুর্থ উইকেটে জস ইংলিশকে নিয়ে ৭১ রানের জুটি গড়েন ম্যাক্সওয়েল। ৪০ রান করে ইংলিশ যখন আউট হয়ে সাজঘরে ফেরেন অস্ট্রেলিয়া তখন জয়ের দ্বারপ্রান্তে। স্টয়িনিসকে সাথে নিয়ে বাকি লক্ষ্যটা সহজেই পার করেন ম্যাক্সওয়েল। ৩ চারে ৪৮ করে ম্যাচসেরা হয়েছেন ম্যাক্সওয়েল।

Tags: অস্ট্রেলিয়াম্যাক্সওয়েলরিচার্ডসনলিড স্পোর্টসশ্রীলঙ্কা
Previous Post

সাবেক সেনাপ্রধান আজিজ আহমেদের মা মারা গেছেন

Next Post

সাউথ সুদানে শান্তিরক্ষা মিশন পরিদর্শনে সেনাপ্রধান

Next Post
সেনাপ্রধান সাউথ সুদানে শান্তিরক্ষা মিশন পরিদর্শন করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

সাউথ সুদানে শান্তিরক্ষা মিশন পরিদর্শনে সেনাপ্রধান

কুমিল্লা ক্রিকেট দল ট্রফি জেতার পর উল্লাসে মেতে উঠেছে. Channel i News - চ্যানেল আই নিউজ

১ রানের নাটকীয় জয়ে চ্যাম্পিয়ন কুমিল্লা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT