চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

১৫২ করলেই শিরোপা সাকিবদের

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
7:55 অপরাহ্ন 18, ফেব্রুয়ারি 2022
in ক্রিকেট, স্পোর্টস
A A
বাংলাদেশ ক্রিকেটাররা ১৫২ রানে শিরোপা জয়ের উদযাপন করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

সুনীল নারিনের ঝড়ো ব্যাটিংয়ে দুর্দান্ত শুরু পেয়েও মিডল অর্ডারের ব্যর্থতায় বরিশালকে বড় লক্ষ্য দিতে পারেনি কুমিল্লা। শিরোপা নির্ধারণী ম্যাচে ৯ উইকেট হারিয়ে ১৫১ রান তুলেছে ইমরুল কায়েসের দল।

মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে ফাইনালের মঞ্চে ১৫২ তুললেই শিরোপা সাকিব আল হাসানের ফরচুন বরিশালের।

শুক্রবার টস জিতে শুরুতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন কুমিল্লার অধিনায়ক ইমরুল কায়েস। নারিনের ঝড়ো ফিফটিতে শুরুটাও বেশ ভালোই পেয়েছিল কুমিল্লা। ২.৫ ওভারে ৪০ রান তুলে ফেলেন দুই ওপেনার নারিন ও লিটন দাস।

বরিশালের হয়ে প্রথম আঘাত হানেন অধিনায়ক সাকিব আল হাসান। ৪ রানে থাকা লিটনকে বোল্ড করেন। ২১ বলে ফিফটি তুলে নারিন আউট হন মেহেদী হাসান রানার বলে। ৫টি করে চার-ছয়ে ২৩ বলে থামেন ৫৭ করে।

৬৯ রানে ২ উইকেট হারানো কুমিল্লা পরের ১৬ রান তুলতে হারায় ৪ উইকেট। ব্যর্থ হয়েছেন জয়, ফ্যাফ ডু প্লেসিস, ইমরুল কায়েস ও আরিফুল হকরা। চারজনের মধ্যে কেবল ইমরুলই পৌঁছাতে পেরেছেন দুই অঙ্কে।

উইকেটের অন্যপ্রান্তে আসা যাওয়ার মিছিল চললেও একপাশ আগলে রাখেন মঈন আলি। সপ্তম উইকেটে আবু হায়দার রনিকে নিয়ে গড়েন ৬৪ রানের জুটি।

শেষ ওভারে রান আউট হওয়ার আগে মঈন করেছেন ৩৮ রান। ২৭ বলে ১৯ রান করে রনি আউট হন শফিকুল ইসলামের বলে।

বরিশালের হয়ে সর্বোচ্চ ২ উইকেট নিয়েছেন শফিকুল ও মুজিব উর রহমান। একটি করে উইকেট পেয়েছেন সাকিব, ব্রাভো ও রানা।

Tags: কুমিল্লানারিনবঙ্গবন্ধু বিপিএল-২০২২বরিশালমইনমুজিবলিড স্পোর্টসশফিকুলসাকিব
Previous Post

‘আমাদের ছবি ক্লিক করুন, কিন্তু ছড়াবেন না’

Next Post

সাবেক সেনাপ্রধান আজিজ আহমেদের মা মারা গেছেন

Next Post
সেনাপ্রধান আজিজ আহমেদের মা পরিবারের সঙ্গে ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

সাবেক সেনাপ্রধান আজিজ আহমেদের মা মারা গেছেন

শ্রীলঙ্কার ক্রিকেটাররা অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচে ব্যর্থ, মাঠে হতাশা. Channel i News - চ্যানেল আই নিউজ

টানা চতুর্থ ম্যাচে অস্ট্রেলিয়ায় ধরাশায়ী শ্রীলঙ্কা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT