চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মাফিয়া: ‘ওয়েব সিরিজ’ বলে শুটিং, ‘সিনেমা’ হিসেবে মুক্তি

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
3:05 অপরাহ্ন 18, ফেব্রুয়ারি 2022
in বিনোদন
A A
বাংলাদেশি ওয়েব সিরিজ 'মাফিয়া' এর পোস্টার, বিভিন্ন চরিত্রের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

অ্যাপে মুক্তির উদ্দেশ্যে দীর্ঘ দিন ধরে নির্মাণ করা হচ্ছিল ১০৪ পর্বের ‘মাফিয়া’ ওয়েব সিরিজ। যেখানে অভিনয় করেন জাহিদ হাসান, আনিসুর রহমান মিলন, ইমন, মাহি, আঁচল, মিশা সওদাগর, জয় রাজ, শিবা শানু, মৌ খান, ফারজানা রিক্তাসহ অনেকে। তবে শুক্রবার জানা গেল, ওয়েব সিরিজ নয়; পরিপূর্ণ সিনেমা হিসেবে মাফিয়া ২৪টি সিনেমা হলে মুক্তি পেয়েছে!

গত আগস্টে ধামরাইয়ের ফিল্ম ভ্যালিতে ‘মাফিয়া’র শুটিং করেন নায়ক ইমন। তখন জানিয়েছিলেন, ‘এটি ওয়েব সিরিজ।’

পরিচালনা করছিলেন শাহীন সুমন। শুটিং সেট থেকে এই পরিচালক তার মন্তব্যে চ্যানেল আই অনলাইনকে জানিয়েছিলেন, ‘নাটক সিনেমার শিল্পীদের নিয়ে মিলনমেলা করিয়ে ওয়েব সিরিজ বানাচ্ছেন।’ কিন্তু শুক্রবার মুক্তির সময় দেখা গেল, পরিচালকের নাম ব্যবহার করা হচ্ছে তৌহিদ হোসেন চৌধুরীর। বলা হচ্ছে, শাহীন সুমন এর কাহিনী ও সংলাপ লিখেছেন।

এদিকে অভিনেতা জাহিদ হাসান জানান, তিনি প্রথমে জানতেন না যে এটি সিনেমা হিসেবে মুক্তি দেয়া হবে। তিনি বলেন, ওয়েব সিরিজ করার কথা বলেই চুক্তি করেছিলাম। সেভাবেই শুটিং করেছিলাম। কিন্তু মুক্তির আগে এখন শুনছি সিনেমা আকারে প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে। শুরুতেই সিনেমার কথা বলা হলে আরও অন্যভাবে কাজটি করা যেত।

মাফিয়া-তে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন ভার্সেটাইল অভিনেতা আনিসুর রহমান মিলন। চ্যানেল আই অনলাইনকে তিনি বলেন, ‘গল্পটা আমার উপরেই। তৈরির সময় প্ল্যান ছিল ওয়েব সিরিজের। কয়েক খণ্ডে অ্যাপে রিলিজের কথা ছিল। অনেকদূর শুটিং এগিয়ে দেখা যায়, বেশ কটি গান-ফাইটের ফলে গল্পটা দাঁড়িয়েছে ফিল্মি। এজন্য ফিল্মের মিশা ভাই, ইমন, মাহি, আঁচলকে যুক্ত করা হয়। যতদূর জানি, এডিট-ডাবিং যা কিছু করা হয়েছে ফিল্মের মতো করা হয়েছে।’

”তিন সিজন করার প্ল্যান ছিল। ৪১ পর্ব করে একেকটি সিজন। কিন্তু বানানোর পর দেখা গেল এর মধ্যে ফিল্মের উপাদান আছে। যখন শুটিং হচ্ছিল তখন পর্ব পরিচালনায় একেক জন ছিলেন। আইডিয়াটা একেবারে নতুন। এটা কতটুকু সাকসেস হবে ঠিক বুঝতে পারছি না।”-বলছিলেন মিলন।

তিনি বলেন, ‘আমার কনফিডেন্ট কম। তবে যতগুলো পার্ট সবগুলোর পরিপূর্ণ গল্পের শেষ আছে। এর আগে এই জিনিসটা পাইনি। প্রোডাকশন হাউজ থেকে প্রচার প্রচারণার ব্যাপারে সেভাবে কিছু জানায়নি। ফেসবুকে দেখলাম ‘মাফিয়া ১’ রিলিজ হচ্ছে। তবে ব্যক্তিগতভাবে শাহীন সুমন ভাই আমাকে হলে যাওয়ার কথা বলেছেন। কিন্তু আগে থেকে জানায়নি। হুট করে তো যাওয়া সম্ভব হয় না। আগে থেকে অন্য কাজের ডেট দেয়া আছে।’

মাফিয়া প্রসঙ্গে পরিচালক শাহিন সুমন বলেন, ওয়েব সিরিজ বা নাটক তৈরিতে অভ্যস্ত নই। শুরুতে প্রযোজনা প্রতিষ্ঠান থেকে একে ওয়েব সিরিজ বলা হলেও শুটিং করেছি সিনেমার আদলে। আর গল্প তো সিনেমারই। যে কারণে সিনেমা হিসেবে প্রেক্ষাগৃহে একে মুক্তি দিতে কোনো সমস্যা নেই।

Tags: আঁচলআনিসুর রহমান মিলনইমনজয় রাজজাহিদ হাসানফারজানা রিক্তামাফিয়ামাহিমিশা সওদাগরমৌ খানলিড বিনোদনশাহীন সুমনশিবা শানু
Previous Post

যেভাবে মাথা ব্যথা ও ওমিক্রন সংক্রমণে মাথা ব্যথার পার্থক্য বুঝবেন

Next Post

ব্রাহ্মণবাড়িয়ায় সড়ক দুর্ঘটনায় একজন নিহত

Next Post
ব্রাহ্মণবাড়িয়ায় সড়ক দুর্ঘটনায় আহত ও নিহতের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

ব্রাহ্মণবাড়িয়ায় সড়ক দুর্ঘটনায় একজন নিহত

সিনেমা হলে বিপিএল ফাইনাল ম্যাচ দেখার জন্য দর্শকদের ভিড়. Channel i News - চ্যানেল আই নিউজ

সিনেমা হলে বিপিএল এর ফাইনাল ম্যাচ!

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT