চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পুরস্কারটি আমার বাবাকে উৎসর্গ করলাম: কোনাল

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
7:53 অপরাহ্ন 15, ফেব্রুয়ারি 2022
in বিনোদন
A A
কোনাল পুরস্কার গ্রহণরত, বাংলার জনপ্রিয় সংগীতশিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

২০২০ সালের জাতীয় চলচ্চিত্র পুরস্কার বিজয়ীদের নাম ঘোষণা করে প্রজ্ঞাপন প্রকাশ করেছে তথ্য মন্ত্রণালয়। ‘বীর’ সিনেমায় ‘ভালোবাসার মানুষ তুমি’ গানের জন্য শ্রেষ্ঠ গায়িকা বিভাগে পুরস্কার পেয়েছেন চ্যানেল আই সেরাকণ্ঠ খ্যাত শিল্পী সোমনুর মনির কোনাল।

যৌথভাবে এই বিভাগে ‘বিশ্বসুন্দরী’ ছবির ‘তুই কি আমার হবি রে’ গানের জন্য শ্রেষ্ঠ গায়িকা নির্বাচিত হয়েছেন দিলশাদ নাহার কনা। একই গানের জন্য শ্রেষ্ঠ গায়ক বিভাগে পুরস্কার পাচ্ছেন চ্যানেল আই সেরাকণ্ঠের আরেক জনপ্রিয় শিল্পী ইমরান।

রাষ্ট্রীয় স্বীকৃতি পাওয়ার খবরটি শুনেই আবেগে ভাসলেন কোনাল। তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় চ্যানেল আই অনলাইনকে কোনাল জানান,‘বীর সিনেমায় গানটি যখন করেছিলাম, কেউ কেউ পিছনে অনেক কথা বলেছিল। আমি যে সঠিক ছিলাম এই পুরস্কার তার প্রমাণ।’

কোনাল বলেন, ‘কদিন আগে বিভিন্ন মাধ্যম থেকে পুরস্কারের কথা শুনছিলাম কিন্তু কনফার্ম তো ছিলাম না। শাকিব খান ভাইয়া সবচেয়ে বেশি খুশি হয়েছেন। বার বার বলছেন, তোমার এই প্রাপ্তিতে আমি অনেক খুশি হয়েছি।’

জাতীয় পুরস্কারটি বাবাকে উৎসর্গ করছেন জানিয়ে কোনাল বলেন, ‘আমার আব্বাকে প্রচণ্ড মনে পড়ছে। আমি যখন মধ্যপ্রাচ্যে গান শিখি, আব্বা মরুভূমিতে গরমে দাঁড়িয়ে থাকতেন,টিচারের বাসায় যখন যেতাম। আব্বার কথা খুব মনে পড়ছে,এটা আমার জন্য আব্বার খুব বড় সেক্রিফাইস। দুটো বছর আগে হলে হয়তো আব্বা যেত আমার সাথে এই পুরস্কার গ্রহণ করতে। আমি পুরস্কারটি আমার বাবাকে উৎসর্গ করলাম।’

কোনাল বলেন, ‘এই প্রথম সেরা কণ্ঠের দুজন সেরা জাতীয় পুরস্কার পেলাম। গানের রিয়েলিটি শো থেকে প্রথম মনে হয় কেউ ন্যাশনাল অ্যায়ার্ড পেল, তাও দুজনেই সেরা কণ্ঠের। এটা আমার জন্য খুবই গর্বের ব্যাপার।’

এই পুরস্কার প্রাপ্তির ফলে দায়িত্বশীলতা বেড়েছে বলে মনে করেন কোনাল। জানান, ‘রাষ্ট্র আমাকে সম্মান দিচ্ছে, আমি আমার দেশের প্রতি আমার অডিয়েন্স এর প্রতি, রাষ্ট্রের প্রতি, সবার প্রতি আমি আরো অনেক বেশি দায়বদ্ধ থাকবো বলে প্রতিজ্ঞা করলাম। আমি এমনি একটা ভোট দিয়ে নির্বাচিত শিল্পী, যে কারণে কুয়েত থেকে চলে এসেছিলাম, আমার শ্রোতাভক্তদের প্রতি আমি কমিটেড ছিলাম। সামনেও তার ব্যতিক্রম হবে না।’

Tags: ইমরানকনাকোনালচ্যানেল আই সেরাকণ্ঠতথ্য মন্ত্রণালয়পুরস্কারবীরলিড বিনোদনশাকিব খানসিনেমাসেরাকণ্ঠ
Previous Post

আজীবন সম্মাননা পাচ্ছেন আনোয়ারা-আসাদ

Next Post

করোনাভাইরাস: শনাক্ত ও মৃত্যু দুই-ই বেড়েছে

Next Post
চ্যানেল আই অনলাইন সংবাদ প্রতিবেদক, স্বাস্থ্য বিষয়ক আলোচনা।. Channel i News - চ্যানেল আই নিউজ

করোনাভাইরাস: শনাক্ত ও মৃত্যু দুই-ই বেড়েছে

করোনায় আক্রান্ত সন্ধ্যা মুখোপাধ্যায়ের ছবি, বাংলা সংবাদ. Channel i News - চ্যানেল আই নিউজ

মারা গেছেন কিংবদন্তী সংগীতশিল্পী সন্ধ্যা মুখার্জী

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT