চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সম্পর্ককে বৈধতার জন্য ‘কাগজের টুকরো’র প্রয়োজন নেই: অর্জুন

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
11:33 পূর্বাহ্ন 16, ফেব্রুয়ারি 2022
in বিনোদন
A A
দুটি মানুষ একসঙ্গে ছবি তোলা, একজনের মাথায় টিপ পরা. Channel i News - চ্যানেল আই নিউজ

বিয়ে নয়, লিভ ইন সম্পর্কে থেকে নিজেদের সন্তানকে মানুষ করছেন বলিউড অভিনেতা অর্জুন রামপাল এবং তার প্রেমিকা ফ্যাশন ডিজাইনার গ্যাব্রিয়েলা ডিমেট্রিয়াডেস।

তাদের ছেলের নাম আরিক। শিগগির তিন বছরে পা রাখবে সে। কিন্তু তারপরেও কেন বিয়ে করছেন না অর্জুন ও গ্যাব্রিয়েলা, সম্প্রতি সে সম্পর্কেই এক সাক্ষাৎকারে প্রশ্নের মুখে পরতে হয়েছে তাদের।

সাক্ষাৎকারে অর্জুন জানিয়েছেন, ‘তার এবং গ্যাব্রিয়েলার সম্পর্ককে বৈধতার জন্য কোন ‘কাগজের টুকরো’র প্রয়োজন নেই।’

অর্জুন আরো বলেন, ‘আমাদের বিয়ে তো হয়ে গেছে। মনের সঙ্গে মনের মিল হয়ে গেছে আর কী চাই! এটাকে বৈধ করার জন্য কোনও কাগজের টুকরোর প্রয়োজন আছে? আমার তো মনে হয় না, এমনকি  গ্যাব্রিয়েলারও না। ও (গ্যাব্রিয়েলা) এমন একজন যে মোটেই বিয়ে করতে চায় না।’

একই কথা গ্যাব্রিয়েলার মুখেও। তিনি বলেন, ‘আমরা একসঙ্গে আছি এবং একজন বিবাহিত দম্পতির থেকেও বেশি সময় ধরে একসঙ্গে রয়েছি। এটা কোন দম্পতির থেকেও কম নাকি?’ এমন অনেক লোক আছে যারা যেকোনো কারণেই বিয়ে করতে পারে না। তাতে কি তাদের প্রেম কমে যায় বা কম তাৎপর্যপূর্ণ হয়? আমার তেমনটা মনে হয় না। আমাদের সম্পর্ক খুব দৃঢ়, সম্পর্ক নিয়েও আমরা বেশ রক্ষণশীল, তাই বৈধতার প্রয়োজন আছে বলে আমার মনে হয় না। আমরা এখনও একসঙ্গে আছি, আমরা একটি পরিবার এবং আমি মনে করি সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ হল পরিবার।’

১৯৯৮ সালে প্রাক্তন মডেল মেহের জেসিয়াকে বিয়ে করেছিলেন অর্জুন। ২০১৮ সালে বিচ্ছেদ হয় তাদের ২০ বছরের সংসারের। তাদের ঘরে মাইরা এবং মাহিকা নামের দুটি মেয়ে রয়েছে। এরপরই গ্যাব্রিয়েলার সঙ্গে সম্পর্কে জড়ান অর্জুন। ২০১৯ সালে ছেলে আরিক আসে তাদের জীবনে।

Tags: অর্জুন রামপালপরিবারপ্রেমবলিউডবৈধতাভালোবাসাসন্তানসম্পর্ক
Previous Post

মঙ্গল দীপ জ্বেলে

Next Post

সার্চ কমিটি: নির্বাচন কমিশন ও আগামী নির্বাচন

Next Post
নির্বাচন কমিশন ভবনের ছবি, বাংলায় নির্বাচন সম্পর্কিত. Channel i News - চ্যানেল আই নিউজ

সার্চ কমিটি: নির্বাচন কমিশন ও আগামী নির্বাচন

বাপ্পী লাহিড়ী ও ঊষা উত্থুপের সঙ্গীত পরিবেশনা, বাংলাদেশ. Channel i News - চ্যানেল আই নিউজ

বাপ্পী লাহিড়ীর প্রয়াণ, কাঁদছেন ঊষা উত্থুপ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT