চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ভালোবাসার দিনে প্রসেনজিৎ দিলেন বিয়ের খবর!

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
3:18 অপরাহ্ন 14, ফেব্রুয়ারি 2022
in বিনোদন
A A
প্রসেনজিৎ ও তার স্ত্রী বিয়ের খবরের ছবি, প্রেম ও সুখের মুহূর্ত. Channel i News - চ্যানেল আই নিউজ

ভালোবাসা দিবসে বিয়ের খবর দিয়ে রীতিমত চমকে দিয়েছেন টালিউড তারকা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। ঋতুপর্ণা সেনগুপ্তের সঙ্গে নাকি তার বিয়ে?

সোমবার সকাল থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে সেই বিয়ের আমন্ত্রণপত্র। ইনস্টাগ্রামে সেটি পোস্ট করেছেন স্বয়ং প্রসেনজিৎ। কী লেখা তাতে?

ডিজিটাল সেই বিয়ের কার্ডে লেখা,‘সবিনয় নিবেদন, মহাশয়/মহাশয়া, বিগত তিন দশকের বেশি সময় ধরে একসঙ্গে স্ক্রিন শেয়ার করার পরে আমরা নতুনভাবে আপনাদের সামনে আসতে চলেছি। প্রসেনজিৎ ওয়েডস ঋতুপর্ণা। গুরুজনদের আশীর্বাদ আর সবার ভালোবাসা নিয়ে আগামী দিনে পথ চলতে চাই। পাকা দেখা থেকে বিয়ের সব দায়িত্ব সামলাচ্ছেন সম্রাট শর্মা ও তার টিম হাট্টিমাটিম। বিয়ের ঘটকালির দায়িত্বে পল্লবী চট্টোপাধ্যায়। তত্ত্বাবধানে মোহর ও শর্মিষ্ঠা। ডিজিটাল নিমন্ত্রণপত্রের ত্রুটি মার্জনীয়। বিনীত, বিনীতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায় ও ঋতুপর্ণা সেনগুপ্ত। বিয়ে–সম্পর্কিত যেকোনো রকম তথ্যের জন্য কোনোরকম লজ্জা না পেয়ে ফোন করুন মোহর ও শর্মিষ্ঠাকে।’

চমকে মোড়ানো এই বিয়ের আমন্ত্রণপত্রের পেছনের ঘটনা অবশ্য ভিন্ন। মূলত ‘প্রাক্তন’ ছবির জুটি প্রসেনজিৎ-ঋতুপর্ণা আবারও পর্দায় জুটি বাঁধতে চলেছেন। সেই ছবির ঘোষণা দিতেই এমন চমকের আশ্রয় নিলেন ছবির সঙ্গে সংশ্লিষ্ট সকলে।

প্রসেনজিৎ-ঋতুপর্ণাকে নিয়ে নির্মিতব্য ছবিটি পরিচালনা করছেন সম্রাট শর্মা।

Tags: অভিনয়ঋতুপর্ণাজুটিটালিউডপ্রসেনজিৎপ্রাক্তনবিয়েভালোবাসা দিবসসিনেমাসুপারস্টার
Previous Post

‘জীবন হোক ভালোবাসাময়’, তুষারের মধ্যে দাঁড়িয়ে বললেন শাকিব

Next Post

ধারাভাষ্যকার তামিম

Next Post
ধারাভাষ্যকার তামিমের সাক্ষাৎকার, বাংলাদেশ ক্রিকেটের বিশ্লেষক. Channel i News - চ্যানেল আই নিউজ

ধারাভাষ্যকার তামিম

কৃষিমন্ত্রী ও কর্মকর্তাদের বৈঠক, আলোচনা ও পরিকল্পনা. Channel i News - চ্যানেল আই নিউজ

সারের ভর্তুকিতে লাগবে ২৮ হাজার কোটি টাকা: কৃষিমন্ত্রী

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT