সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে বর্ণাঢ্য আয়োজনে পালিত হয়েছে ৩২তম প্রতিষ্ঠা বার্ষিকী।
সকালে শোভাযাত্রা ও কেক কেটে অনুষ্ঠানের উদ্বোধন করেন ভিসি অধ্যাপক ফরিদ উদ্দিন আহমদ।
প্রতিষ্ঠা বার্ষিকী ও বিশ্ববিদ্যালয় দিবস উপলক্ষে শিক্ষক শিক্ষার্থীরা বর্ণিল সাজে শোভাযাত্রায় অংশ নেন। পরে ক্যাম্পাসের গোলচত্বরে কেক কাটা হয়। ভিসি অধ্যাপক ফরিদ উদ্দিন আহমদ কেক কেটে শিক্ষক শিক্ষার্থীদের মুখে তুলে দেন।
এ সময় ভিসি বলেন, শাবিপ্রবির গ্র্যাজুয়েটরা বিশ্ব দরবারে সুনাম কুড়িয়ে আনছে।
এদিকে সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের আবাসিক হল খুলে দেওয়া হয়েছে। সিন্ডিকেট সভার সিদ্ধান্ত অনুযায়ী সকালে হল খুলে দেওয়া হয়। হল খোলার প্রথম দিন হওয়ার তেমন একটা শিক্ষার্থী হলে ওঠেন নি।









