চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

প্রবাসের ভালোবাসা: চিরদিন কেন পাই না

আহসান রাজীব বুলবুল by আহসান রাজীব বুলবুল
10:46 পূর্বাহ্ন 14, ফেব্রুয়ারি 2022
in মতামত
A A
নীল আকাশের নিচে লাল ফুলের ডাল. Channel i News - চ্যানেল আই নিউজ

বসন্তের এই সময়টায় আমার মতো প্রায় সব প্রবাসীকেই মনে করিয়ে দেয় ফাল্গুনের সেই মৃদুমন্দ হাওয়া আর ভালোবাসার সেই দিনগুলোর কথা।

রঙ্গমঞ্চে জীবনের প্রবেশ ইতিমধ্যেই সম্পন্ন, এখন অপেক্ষা প্রস্থানের। স্বপ্ন আর ভালোবাসা নিয়েই মানুষ বাঁচে। জীবনের এই রঙ্গমঞ্চে আমরা প্রতিদিনই কত না কত সমস্যার সম্মুখীন হই আবার সেখান থেকে যখন বেরিয়ে আসি-তখন জীবনকে এক অন্যরকম বর্ণিল মনে হয়। জীবনের প্রতি প্রচন্ড ভালোবাসাই মানুষকে সামনে এগিয়ে নেয়- আর এটাই জীবন।

প্রবাস জীবন-স্বদেশের মানুষের চিন্তা ও কল্পনার থেকেও অনেক কঠিন। এখানে জীবন কখনো কখনো ঘড়ির কাঁটার আগেই চলে। অবিচ্ছেদ্য বাঁধনে চিরায়ত স্নেহ মমতা আর ভালবাসার ভান্ডার খুুঁজে পাওয়া খুবই দূরহ ব্যাপার। হৃদয়ের রক্তক্ষরণ জমা হয়ে থাকে, বের হয় না। ইচ্ছে করলেই বাস বা ট্রেনে চড়ে বাড়ি যাওয়া যায় না।

পাহাড়ের পাদদেশ, বৃক্ষের ছায়ারাজি, ঝর্ণাধারা আর বরফাচ্ছন্ন কানাডার প্রবাস জীবনে বসন্ত আর ভালোবাসা কেবলমাত্র মনের, একান্তই নিজের। প্রাত্যহিক জীবনে কল্পনার মন, সামাজিক যোগাযোগ মাধ্যম এবং ক্ষুদে বার্তাগুলো প্রবাস জীবনে সারাক্ষণ দেশের মায়া বয়ে বেড়ায়। তবুও সুদূর প্রবাসে বসে গ্রামের রাস্তার আঁকাবাঁকা পথ আর ফেরিওয়ালাদের ডাক শুনতে কার না মন চায়?

ভালোবাসা চিরন্তন। কোন দিবসের মধ্যে সীমাবদ্ধ নয়। এ ভালোবাসা শুধু প্রেমিক প্রেমিকা নয়, হতে পারে মা-বাবা আত্মীয়-স্বজন যে কারো জন্যই। অনেকেই মানব সেবার প্রত্যয় নিয়ে ভালোবাসা বিলিয়ে দিচ্ছেন দিনের পর দিন।

সম্রাট শাহজাহান ভালোবেসে মমতাজের জন্য তাজমহল তৈরি করেছিলেন। কথিত আছে; তাজমহলটি তৈরিতে ২০ হাজার শ্রমিকের ২০ বছর সময় লেগেছিল। ভালোবাসার এই অপূর্ব উপহার দেখতে হাজার হাজার দর্শনার্থীদের ভিড় পড়ে দিল্লির আগ্রায়।

অনেকেরই আবার স্বপ্ন থাকে ভালোবাসার এই নিদর্শনটি দেখার। কবি-সাহিত্যিকরা তাজমহল নিয়ে হাজার হাজার কথা লিখেছেন। অনেকেই মনে করেন ভালোবাসা নয়, ভেতরের অনুতপ্তবোধ থেকেই সম্রাট শাহজাহান তাজমহল নির্মাণ করেছেন। অনুতপ্তবোধ কেন? সম্রাট শাহজাহান কি মমতাজকে ভালোবাসতেন না? নাকি অন্য কিছু?

ফাইল ফটো

লাইলি-মজনু, শিরি-ফরহাদ, রোমিও জুলিয়েটসহ প্রেম-ভালোবাসার এ রকম অনেক নিদর্শন আমাদের ইতিহাসের পাতায়। অতিরিক্ত আবেগ আর ভালোবাসা থেকে যেমন তৈরি হতে পারে তাজমহল তেমনি অঙ্কুরেই বিনাশ হয়ে যেতে পারে অনেক কিছুই। জীবনটা তো আর থেমে থাকবে না?

বিশিষ্ট কবি ও সাহিত্যিক সৈয়দ শামসুল হকের “খেলারাম খেলে যা” এর এক জায়গায় বলা হয়েছে ‘যে তরুণ-তরুণী অল্প বয়সে এই উপন্যাস পড়ে লজ্জা অনুভব করত তারা এখন পরিণত বয়সে এর ভেতরে খুঁজে পান মানব জীবনের গভীর দার্শনিকতা। অস্তিত্বের রহস্যময়তা ও স্রোতের মতো ভেসে যাওয়া বেদনাহত জীবন।

বসন্ত আসে, বসন্ত যায়, কোকিলের কুহু কুহু ডাক আর প্রকৃতির ফাগুনের ছোঁয়ায় হৃদয়ে ভালোবাসা জাগালেও সোনালী অতীত আর ফিরে আসে না। হৃদয় মাঝারে তবে দেখা পাই, চিরদিন কেন পাই না!

(এ বিভাগে প্রকাশিত মতামত লেখকের নিজস্ব। চ্যানেল আই অনলাইন এবং চ্যানেল আই-এর সম্পাদকীয় নীতির সঙ্গে প্রকাশিত মতামত সামঞ্জস্যপূর্ণ নাও হতে পারে।)

Tags: প্রবাস জীবনবসন্তভালোবাসা
Previous Post

জায়েদ-নিপুণের বিরোধ হাইকোর্টকেই নিষ্পত্তির নির্দেশ

Next Post

ডেম্বেলেকে ‘ক্ষমা করলেন’ জাভি

Next Post
দুটি ফুটবল খেলোয়াড় মাঠে খেলছেন, একজন স্প্যানিশ ক্লাবের এবং অন্যজন বার্সেলোনা খেলোয়াড়. Channel i News - চ্যানেল আই নিউজ

ডেম্বেলেকে ‘ক্ষমা করলেন’ জাভি

বসন্ত রঙিন ভালোবাসার দিন উপলক্ষে নাচের পারফরম্যান্স. Channel i News - চ্যানেল আই নিউজ

বসন্ত রঙিন ভালোবাসার দিন

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT