চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সড়ক দুর্ঘটনায় নিহত ৫ ভাইয়ের পরিবারের পাশে জেলা প্রশাসন

সরওয়ার আজম মানিক by সরওয়ার আজম মানিক
10:40 পূর্বাহ্ন 12, ফেব্রুয়ারি 2022
in - সেমি লিড, কক্সবাজার, জনপদ
A A
জেলা প্রশাসনের কর্মকর্তারা নিহত পরিবারের পাশে দাঁড়িয়ে সহানুভূতি প্রকাশ করছেন।. Channel i News - চ্যানেল আই নিউজ

কক্সবাজারের চকরিয়া উপজেলার মালুমঘাটে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহত ৫ ভাইয়ের পরিবারকে জরুরী ব্যয় নির্বাহের জন্য নগদ এক লক্ষ টাকা, খাদ্য ও শীতবস্ত্র সহায়তা প্রদান করেছে কক্সবাজার জেলা প্রশাসন।

শুক্রবার ১১ ফেব্রুয়ারি উপজেলার ডুলাহাজারা হাসিনা পাড়ায় নিহত ৫ ভাইয়ের পরিবারকে জেলা প্রশাসকের পক্ষ থেকে এ সহায়তা প্রদান করেন অতিরিক্ত জেলা প্রশাসক মো. আমিন আল পারভেজ৷

অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. আমিন আল পারভেজ জানান, জেলা প্রশাসক মো. মামুনুর রশীদ’র নির্দেশনায় চকরিয়া মালুমঘাটে মর্মান্তিক পিকআপ চাপায় নিহত ৫ ভাইয়ের পরিবারকে জরুরী ব্যয় নির্বাহের জন্য নগদ এক লক্ষ টাকা, খাদ্য ও শীতবস্ত্র সহায়তা প্রদান করা হয়৷

তিনি পরিবারের সদস্যদের সহমর্মিতা জানিয়ে দুঃখ প্রকাশ করে বলেন, সড়ক দুর্ঘটনার এই ঘটনাটি সত্যি হৃদয়বিদারক ঘটনা। তাদের পরিবারের এই ক্ষতিটা কেউ পূরণ করতে পারবে না। তার পরে ও আমরা জেলা প্রশাসন মানবিক দৃষ্টিকোণ থেকে এ পর্যন্ত সহায়তা প্রদান করে আসছি৷

এসময় অন্যান্যদের মধ্যে চকরিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান ফজলুল করিম সাঈদী, উপজেলা নির্বাহী অফিসার জেপি দেওয়ান, সহকারী কমিশনার ( ভূমি) মো. রাহাতুজ্জামান, ডুলাহাজরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাসানুল ইসলাম আদরসহ সংশ্লিষ্টগণ উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, দশদিন পূর্বে বার্ধক্যজনিত কারণে মারা যান সুরেশ চন্দ্র শীল। গত ২৮ জানুয়ারী সুরেশ চন্দ্র শীল মারা গেলে তার সন্তানেরা হিন্দু ধর্মের নিয়ম অনুসারে সৎকার কাজ সম্পন্ন করেন।

বাবা’র মৃত্যুর ১১ দিনের মাথায় সুরেশ চন্দ্র শীলের সন্তানেরা হিন্দু শাস্ত্রীয় ধর্মমতে ৮ ফেব্রুয়ারি ভোর ৫টার দিকে আট ভাইবোন কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের পাশে বসে সূর্য উঠার পূর্বে তাদের বাবার শ্রাদ্ধকর্ম ও আনুষ্ঠানিকতা শেষে বাড়ি ফিরছিলেন। ফেরার পথে কক্সবাজার মহাসড়ক পার হওয়ার সময় মালুমঘাট স্টেশনের উত্তর পাশে কক্সবাজার অভিমুখী একটি দ্রুতগামী পিকআপ গাড়ি চাপা দিলে ঘটনাস্থলে গুরুতর আহত হন শরণ শীল, তার ভাই চম্পক শীল, নিরুপম শীল, দীপক শীল, প্লাবন শীল ও তাদের অপর তিন ভাই-বোন।

পরে ঘটনাস্থল থেকে হতাহতদের উদ্বার করে স্থানীয় মেমোরিয়াল খ্রীষ্টান হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক চার জনকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় গুরুতর আহত অপর দুই ভাই ও বোন খ্রিষ্টান হাসপাতাল এবং চট্টগ্রাম মেডিকেল হাসপাতালে চিকিৎসাধীন থাকলেও সকাল ১১টার দিকে আরও এক ভাইকে মৃত ঘোষণা করেন হাসপাতালের চিকিৎসক।

সড়ক দুর্ঘটনার নিহত ৫ ভাইয়রা হলেন, ডুলাহাজারা ইউনিয়নের ১নম্বর ওয়ার্ডস্থ হাসিনা পাড়া এলাকার মৃত সুরেশ চন্দ্র শীলের ছেলে ডা. অনুপম শীল (৪৬), তার ভাই নিরুপম শীল (৪০), দীপক শীল (৩৫), চম্পক শীল (৩০) ও রক্তিম শীল (৩৬)।

তবে ইতোপূর্বে জেলা প্রশাসনের পক্ষ হতে নিহতদের পরিবারকে এক লক্ষ পঁচিশ হাজার টাকা নগদ সহায়তা দেয়া হয়েছিল। ভবিষ্যতেও জেলা প্রশাসন, কক্সবাজার এই পরিবারের পাশে থাকবে বলে জানান, অতিরিক্ত জেলা প্রশাসক আমিন আল পারভেজ।

Tags: কক্সবাজারজেলা প্রশাসনসড়ক দুর্ঘটনা
Previous Post

যেকোন সময় ইউক্রেনে রাশিয়ার আক্রমণ: যুক্তরাষ্ট্র

Next Post

আলু রপ্তানি করবে সৌদি আরব

Next Post
আলু ক্ষেতের ছবি, যেখানে আলু গাছের ছোট ছোট ঝোপ দেখা যাচ্ছে।. Channel i News - চ্যানেল আই নিউজ

আলু রপ্তানি করবে সৌদি আরব

দিনাজপুরে বাস খাদে পড়ে দুর্ঘটনা, বহু মানুষ জড়ো. Channel i News - চ্যানেল আই নিউজ

দিনাজপুরে বাস খাদে পড়ে ২ জন নিহত

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT