চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘সিআইডি’ ভালোবাসতেন লতা, ভক্ত ছিলেন এসিপি ও দয়ার

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
12:01 অপরাহ্ন 09, ফেব্রুয়ারি 2022
in বিনোদন
A A
সিআইডি' ভালোবাসতেন লতা, ভক্ত ছিলেন এসিপি ও দয়ার. Channel i News - চ্যানেল আই নিউজ

লতা মঙ্গেশকর নেই, তার স্মৃতিগুলো বার বার ফিরে আসছে ভক্তদের মনে। তার প্রিয়-অপ্রিয় বিষয়গুলো নিয়ে চর্চা হচ্ছে সামাজিক মাধ্যমে। তেমনই একটি বিষয় হলো লতার ‘সিআইডি’র প্রতি ভালোবাসা।

‘সিআইডি’ ছিল প্রয়াত লতা মঙ্গেশকরের খুব পছন্দের সিরিয়াল। কোনো পর্বই বাদ দিতেন না কিংবদন্তী গায়িকা। ব্যস্ততার জন্য যদি কোনো পর্ব মিস করে ফেলতেন, সেটার পুনপ্রচার ঠিকই দেখে নিতেন।

দীর্ঘকাল ধরে চলা সিআইডির চরিত্ররা অর্থাৎ ইন্সপেক্টর অভিজিত (আদিত্য শ্রীবাস্তব), এসিপি প্রদ্যুমান (শিবাজী সত্যম), সিনিয়র ইন্সপেক্টর দয়া সিং-এর (দয়ানন্দ শেঠি) সঙ্গে বাস্তবেও লতা মঙ্গেশকরের মধুর সম্পর্ক ছিল। একবার লতা সিআইডির সেটে সব শিল্পীদের সঙ্গে তোলা একটি মজার ছবিও শেয়ার করেছিলেন। সেখানে পিস্তলটি লতার হাতে দেখা গেছে। ক্যাপশনে তিনি লিখেছিলেন, ‘সিআইডি টিমের সঙ্গে আমার খুব পছন্দের এই ফটোটি।’

অভিনেতা শিবাজী সত্যমের ৭০তম জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছিলেন লতা। ২০২০ সালে শিবাজী সত্যমের সঙ্গে নিজের একটি ছবি টুইট করে লতা লিখেছিলেন, “আজ সিআইডি ধারাবাহিকের এসিপি প্রদ্যুমান শিবাজীরাও সত্যমের জন্মদিনে উনাকে শুভেচ্ছা ও অভিনন্দন জানাই। আবারও সিআইডি সিরিয়ালটি শুরু হবে এমনটাই আশা করছি।’

তবে শুধু এসিপি প্রদ্যুমান নয়, দয়াও খুব প্রিয় চরিত্র ছিল লতা মঙ্গেশকরের। ২০১৬ সালে অভিনেতা দয়ানন্দ শেঠির সঙ্গে একটি ছবি পোস্ট করে লতা লিখেছিলেন, ‘আমি এবং দয়া।’

১৯৯৮ সালের ২১ জানুয়ারি থেকে শুরু হয়েছিল ক্রাইম ফিকশন ‘সিআইডি’। ২০১৮ সালের ২৭ অক্টোবর পর্যন্ত চলেছে তুমুল জনপ্রিয় এই ধারাবাহিকটি। ২০ বছর ধরে মোট এক হাজার ৫৪৭টি এপিসোড রিলিজ করা হয়েছে। ভারতের দীর্ঘতম ধারাবাহিকের মধ্যে অন্যতম এটি।

Tags: লতা মঙ্গেশকরসিআইডি
Previous Post

জানা গেল এইচএসসি পরীক্ষার ফল প্রকাশের সম্ভাব্য সময়

Next Post

হিজাব বিতর্ক নিয়ে যা বললেন প্রিয়াঙ্কা গান্ধী

Next Post
প্রিয়াঙ্কা গান্ধী বক্তৃতা দিচ্ছেন, হিজাব বিতর্ক নিয়ে মন্তব্য করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

হিজাব বিতর্ক নিয়ে যা বললেন প্রিয়াঙ্কা গান্ধী

শান-রউফ ব্যাটিং করছেন, দর্শকরা মাঠে বসে দেখছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

শান-রউফকে নিয়ে অস্ট্রেলিয়ার বিপক্ষে পাকিস্তান

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT