চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

এবার নিউ ইয়র্কের মমি’তে আমন্ত্রণ পেল কামারের ‘অন্যদিন…’

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
4:39 অপরাহ্ন 08, ফেব্রুয়ারি 2022
in বিনোদন
A A
নাটক 'অন্যদিন...' এর প্রচারনা অনুষ্ঠানে বক্তা. Channel i News - চ্যানেল আই নিউজ

নিউ ইয়র্কের ‘মিউজিয়াম অফ দ্য মুভিং ইমেজ’ আমন্ত্রণ জানিয়েছে কামার আহমাদ সাইমনের নতুন ছবি ‘অন্যদিন…’কে। মঙ্গলবার বিকেলে খবরটি নিশ্চিত করেন কামার।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, মমির এবারের আয়োজনে বিশ্বের ৩০টি দেশের ৩৮টি ছবির মধ্যে আমন্ত্রিত হয়েছে সারা আফরিন প্রযোজিত ও কামার আহমাদ সাইমন পরিচালিত ‘অন্যদিন…’। মার্চ ১৬-২০ নিউ ইয়র্কের মমিতে বসবে ফার্স্ট লুকের এই আসর। যার উদ্বোধন হবে মার্টিন স্করসিসের নির্বাহী প্রযোজনায় নির্মিত ও ২০২১ সালে কানে ক্যামেরা দ্য’র বিজয়ী ক্রোয়েশিয় ছবি ‘মুরিনা’ দিয়ে। আর উৎসবের শেষ হচ্ছে লোকার্নো চলচ্চিত্র উৎসবে গ্রাপ্রি বিজয়ী পোলিশ ছবি ‘ব্যালকনি’ দিয়ে।

প্রত্যেক বছর মিউজিয়াম অফ দ্য মুভিং ইমেজ (মমি) ‘ফার্স্ট লুক’ নামে একটি চলচ্চিত্র উৎসবের আয়োজন করে, যেখানে বিশেষভাবে আমন্ত্রণ জানানো হয় সেইসব নিরীক্ষাধর্মী ফিকশন, নন-ফিকশন, ডকুমেন্টারি, হাইব্রিড বা শর্ট ছবিকে যারা সিনেমার পরিচিত শৈল্পিক ফর্মকে বদলে দিতে চায়। নিউ ইয়র্কের শিল্পবোদ্ধাদের নতুন ধাঁচের সিনেমার সাথে পরিচয় করিয়ে দেওয়াই এই উৎসবের উদ্দেশ্য।

গত নভেম্বরে বিশ্বের অন্যতম শীর্ষস্থানীয় চলচ্চিত্র উৎসব আমস্টারডামের ইডফা’র মূল আন্তর্জাতিক প্রতিযোগিতা বিভাগে নির্বাচিত হয়েছিলো ‘অন্যদিন…’। সেখানেই বিশ্বের সবচাইতে সুন্দরতম থিয়েটার বলে পরিচিত ‘তুসান্সকি’তে বিশ্ব অভিষেক এই ছবিটির। ইডফা’য় অল্প যে কয়কজন নির্মাতার কাজ নিয়ে আলোচনা করতে নিউ ইয়র্ক থেকে আমস্টারডামে এসেছিলেন মমি’র কিউরেটর এবং চলচ্চিত্র সমালোচক এরিক হাইন্স, তার মধ্যে ছিলো কামারের ‘অন্যদিন…’।

নিউ ইয়র্কে অনুষ্ঠিত মমি' চলচ্চিত্র উৎসবে কামারের ‘অন্যদিন’ সিনেমার অংশগ্রহণ. Channel i News - চ্যানেল আই নিউজ
(আমস্টারডামের ‘তুসান্সকি’তে থিয়েটারে ‘অন্যদিন…’ প্রদর্শনীর পরে মিউজিয়াম অফ মুভিং ইমেজের কিউরেটর এবং চলচ্চিত্র সমালোচক এরিক হাইন্সের সাথে আড্ডায় কামার আহমাদ সাইমন)

হলভর্তি দর্শকের উপস্থিতিতে আড্ডা শেষে সেখানেই হাইন্স ইচ্ছা প্রকাশ করেছিলেন মমি’তে ‘অন্যদিন…’ প্রদর্শনীর জন্য। তারই সূত্র ধরে আসলো ‘অন্যদিন…’ এবং কামারের জন্য আনুষ্ঠানিক নিমন্ত্রণ।

কামার আহমাদ সাইমনের জলত্রয়ীর (ওয়াটার ট্রিলজির) দ্বিতীয় ছবি ‘অন্যদিন…’। জলত্রয়ীর প্রথম ছবি ‘শুনতে কি পাও!’ আন্তর্জাতিক উৎসব অঙ্গনে বাংলাদেশের একটি আলোচিত ছবি। বিশ্বের এ-ফেস্টিভ্যাল লিস্টের অন্যতম লোকার্নোর ওপেন ডোর্সের উদ্বোধনী ছবি এবং প্রাচীনতম প্রামাণ্য উৎসব ডক-লাইপজিগের উদ্বোধনী ছবি হিসেবে প্রদর্শিত হয়েছে ‘শুনতে কি পাও!’। এই ছবি কামারকে এনে দিয়েছে প্যারিসে গ্রাঁ প্রি, মুম্বাইয়ে স্বর্ণশঙ্খ, শ্রেষ্ঠ সিনেমাটাগ্রাফিসহ আরও অনেকগুলা আন্তর্জাতিক সম্মাননা ও জাতীয় চলচ্চিত্র পুরষ্কার।

নান্দনিক পোস্টারে কামারের ‘অন্যদিন...’ সিনেমার প্রচার ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ জলত্রয়ীর দ্বিতীয় ছবি এই ‘অন্যদিন…’ এর স্ক্রিপ্টের জন্যই ২০১৬ সালে বিশ্ব চলচ্চিত্র মঞ্চ পিয়াৎজা গ্রান্দার রেড কার্পেট ডিরেক্টরের সম্মাননা পেয়েছিলেন কামার, সেইসাথে লোকার্নোর ওপেন ডোর্সের শ্রেষ্ঠ পুরষ্কার এবং আর্তে ইন্টারন্যশনাল প্রাইজ। এরপরের বছর এই একই স্ক্রিপ্টের জন্য কান চলচ্চিত্র উৎসবের সিনেফন্ডেশনের লা’এতেলিয়ারে নিমন্ত্রণ পান।

অন্যদিকে বিশ্বসেরা সব আন্তর্জাতিক উৎসবে নিয়মিত হয়েও কামার তার শেষ ছবি ‘নীল মুকুট’ কোন উৎসব ছাড়া সরাসরি দেশে মুক্তি দিয়ে আলোচনার জন্ম দিয়েছিলেন। গত বছরের ২৭ মার্চ মুক্তির কথা থাকলেও কোভিডের কারণে পিছিয়ে শেষে ‘নীল মুকুট’ মুক্তি পায় কামারের জন্মদিনে ৮ আগস্ট দেশের অন্যতম প্রধান ওটিটি প্লাটফর্ম চরকিতে।

Tags: অন্যদিনইডফাকামারকামার আহমাদ সাইমনলিড বিনোদনসারা আফরীনসিনেমা
Previous Post

পর্যটকদের জন্য আবার উন্মুক্ত হলো সাজেক

Next Post

অধিনায়ক বদলে বদলাল চট্টগ্রামের ভাগ্য

Next Post
চট্টগ্রাম ক্রিকেট দলের খেলোয়াড়রা মাঠে উল্লাস করছে।. Channel i News - চ্যানেল আই নিউজ

অধিনায়ক বদলে বদলাল চট্টগ্রামের ভাগ্য

বাংলাদেশে করোনার নতুন সংক্রমণ ও মৃত্যু পরিস্থিতি. Channel i News - চ্যানেল আই নিউজ

পৌনে পাঁচ মাসের মধ্যে করোনায় সর্বোচ্চ মৃত্যু

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT