চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘নো ল্যান্ডস ম্যান’ নিয়ে ফারুকীর নতুন অভিজ্ঞতা

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
7:22 অপরাহ্ন 07, ফেব্রুয়ারি 2022
in বিনোদন
A A
ফারুকীর নতুন সিনেমা 'নো ল্যান্ডস ম্যান' এর প্রিমিয়ারে উপস্থিত অতিথিরা. Channel i News - চ্যানেল আই নিউজ

১ ফেব্রুয়ারি থেকে শুরু হয়েছে ভেসুল চলচ্চিত্র উৎসব। যে উৎসবে প্রতিযোগিতা বিভাগে জায়গা করে নিয়েছে মোস্তফা সরয়ার ফারুকীর প্রথম আন্তর্জাতিক ভাষার ছবি ‘নো ল্যান্ডস ম্যান’। উৎসবে যোগ দিতে এরইমধ্যে তিনি ফ্রান্সে অবস্থান করছেন।

শনিবার ছিলো উৎসবে ‘নো ল্যান্ডস ম্যান’ এর প্রথম প্রদর্শনী। প্রথম শোতে উপস্থিত থাকতে না পারলেও রবিবার এই ছবির দ্বিতীয় শোতে সশরীরে উপস্থিত হন নির্মাতা ফারুকী। ছবি শেষে দর্শকের সাথে সরাসরি প্রশ্নোত্তর পর্বটিও ছিলো। আর সেই মুহূর্তের অভিজ্ঞতাই সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করেছেন ‘ডুব’ এর এই নির্মাতা।

সোমবার বিকেলে ফারুকী লিখেন, ‘ভেসুলে গতকাল যেটা ঘটলো সেটা আমার জন্য একদম নতুন অভিজ্ঞতা। আগের দিন ছিলো ‘নো ল্যান্ডস ম্যান’ এর প্রথম শো, যেটা আমি মিস করেছি। তো গতকাল দ্বিতীয় শো’য়ে ঢুকবো প্রশ্নোত্তর পর্বে যোগ দেয়ার জন্য। দেখি তিনজন প্রবীণ মানুষ হলের দরজায় দাঁড়িয়ে আছেন। ভলেন্টিয়ার আমাকে এসে জানালো উনারা তিনজন কালকে আমার ফিল্ম দেখেছে। দেখে খুব মুভড হয়েছে। কিন্তু অন্য সব দর্শকদের মতোই আমাকে না পেয়ে মন খারাপ করেছে। কিন্তু পরে যখন জানতে পেরেছে আজকের প্রশ্নোত্তর পর্বে আমি থাকবো, তখন তারা বহু দূর থেকে আজকের শোতে এসেছে শুধু মাত্র প্রশ্নোত্তর পর্ব দেখার জন্য এবং আমাকে ভালবাসা জানানোর জন্য।’

নিজের অনুভূতির কথা জানিয়ে ফারুকী আরো বলেন, ‘আমি খুব ছোট একজন মানুষ, তারচেয়েও ছোট ফিল্মমেকার। ভালবাসা পেলে আমি আবেগাপ্লুত হয়ে যাই। কালকের শো এবং শো শেষে পুরা প্রশ্নোত্তর পর্ব আমার জন্য একটা স্মরণীয় রাত হয়ে থাকবে। এইসব ছোট ছোট ব্যাপারগুলার জন্যই এখনো ছবি বানানোর বন্য তাড়না পাই মনের ভিতর।’

তৃতীয় বিশ্বের একজন মানুষের অস্তিত্বহীনতার বেদনাই ‘নো ল্যান্ডস ম্যান’ এর প্রধান অনুসঙ্গ। এতে মূল চরিত্রে অভিনয় করেছেন বলিউডের প্রখ্যাত অভিনেতা নওয়াজউদ্দিন সিদ্দিকী। এছাড়াও বাংলাদেশ থেকে আছেন তাহসান, অস্ট্রেলিয়া থেকে মেগান মিশেল, ভারত থেকে ঈশা চোপড়া, বিক্রম কোচার এবং কিরণ খোজে।

দুজন তরুণ হাঁটছেন, একে অপরের সাথে কথা বলছেন. Channel i News - চ্যানেল আই নিউজ
‘নো ল্যান্ডস ম্যান’ এর একটি দৃশ্য

ছবিতে সংগীত পরিচালনার পাশাপাশি সহপ্রযোজক হিসেবে এ আর রহমান ছাড়াও প্রযোজক হিসেবে যুক্ত আছেন ফরিদুর রেজা সাগর, অঞ্জন চৌধুরী, নুসরাত ইমরোজ তিশা, নওয়াজউদ্দিন সিদ্দিকী ও আমেরিকান প্রযোজক শ্রীহরি সাঠে। কো-প্রডিউসার হিসেবে আছে বঙ্গবিডি।

‘নো ল্যান্ডস ম্যান’-এর চিত্রনাট্য একাধিক ফেস্টিভ্যালে ফান্ড জিতে নিয়েছে। এটি ২০১৪ সালে বুসান ফিল্ম ফেস্টিভালে এশিয়ান প্রজেক্ট মার্কেটে নির্বাচিত হয়। একই বছর নভেম্বরে ভারতের এনএফডিসি আয়োজিত ফিল্ম বাজারে শ্রেষ্ঠ প্রজেক্টের পুরস্কার লাভ করে এবং ডিসেম্বরে মোশন পিকচার্স অ্যাসোসিয়েশন অফ আমেরিকা এবং এশিয়া প্যাসিফিক স্ক্রিন অ্যাওয়ার্ড-এর যৌথ উদ্যোগে দেয়া অ্যাপসা ফিল্ম ফান্ড লাভ করে। এখন পর্যন্ত চলচ্চিত্রটি বুসান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব, কায়রো চলচ্চিত্র উৎসব সহ বেশকিছু উৎসবে প্রদর্শীত ও প্রশংসিত হয়েছে।

Tags: অঞ্জন চৌধুরীঅভিজ্ঞতাএ আর রহমানচলচ্চিত্র উৎসবডুবতাহসানতিশানওয়াজউদ্দিন সিদ্দিকীনুসরাত ইমরোজ তিশানো ল্যান্ডস ম্যানফরিদুর রেজা সাগরফারুকীভেসুলমোস্তফা সরয়ার ফারুকীলিড বিনোদনসামাজিক যোগাযোগ মাধ্যমসিনেমা
Previous Post

নারী সহকর্মীকে অনৈতিক বার্তা, চাকরি হারালেন আয়াক্স ডিরেক্টর

Next Post

এ ধরনের সার্চ কমিটি তারা করবে, তা আমরা জানি: মির্জা ফখরুল

Next Post
মির্জা ফখরুলের নেতৃত্বে সার্চ কমিটি নিয়ে আলোচনা. Channel i News - চ্যানেল আই নিউজ

এ ধরনের সার্চ কমিটি তারা করবে, তা আমরা জানি: মির্জা ফখরুল

ক্রিকেট মাঠে ব্যাটসম্যান ও আম্পায়ার আলোচনা করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

সৌম্য ৮২*, মুশফিক ৬২*, খুলনা ১৮২

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT