চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ম্যানইউ সময়ে অ্যালকোহল আসক্ত ছিলেন রুনি

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
3:03 অপরাহ্ন 07, ফেব্রুয়ারি 2022
in ফুটবল, স্পোর্টস
A A
ম্যানইউর রুনি অ্যালকোহল আসক্তি নিয়ে উদ্বিগ্ন. Channel i News - চ্যানেল আই নিউজ

ইংল্যান্ডের ফুটবলে দীর্ঘসময় আলো ছড়িয়ে বুটজোড়া তুলে রেখেছেন ওয়েন রুনি। আলোচনা-শিরোনামে খুব একটা খুঁজে পাওয়া যায় না তাকে। অনেকদিন পর গণমাধ্যমে কথা বলে এলেন আলোচনায়। ক্যারিয়ারে উত্থানের সময় প্রত্যাশার চাপে মদ্যপ হয়ে পড়েছিলেন বলে জানিয়েছেন।

‘মাত্র ১৬ বছর বয়সে প্রিমিয়ার লিগ ও আন্তর্জাতিক ফুটবলে সুযোগ হয় আমার। যে চাপ নিতে প্রস্তুত ছিলাম না। ক্যারিয়ারের দীর্ঘ সময় ধরে ভেতরে ভেতরে ভুগছিলাম। যা কাটিয়ে উঠতে একসময় মদ্যপানে আসক্ত হয়ে পড়ি। ম্যানচেস্টার ইউনাইটেড সতীর্থদের সাথে সমস্যাগুলো নিয়ে কথা বলতে বিব্রত বোধ করতাম। অনুশীলন সেশনে গিয়ে বলতে পারতাম না মানসিকভাবে লড়াই করছি।’

‘পরিস্থিতি সামলাতে হিমশিম খেতাম। কখনো পারফরম্যান্স, কখনো মাঠের বাইরের আলোচনা থেকে নিজেকে দূরে রাখতে মদ্যপানকেই বেছে নিয়েছি। যেটি ছিল ভুল উপায়। এখন ক্লাবের পরিস্থিতি পালটেছে। তারা খেলোয়াড়দের মানসিক স্বাস্থ্যের উপর নজর রাখে।’

পরে ক্যারিয়ারের ইতি টেনে মনোবিদের সাথে কথা বলে সমস্যা কাটিয়ে ওঠেন রুনি। স্বীকার করে নিয়েছেন ক্যারিয়ারজুড়ে কী কঠিন সময় মোকাবেলা করেছেন। উত্তরসূরিদের সাবধানী হতে পরামর্শ দিয়েছেন নিজ অভিজ্ঞতার আলোকে।

‘জানি না আমি আরও ভালো ফুটবলার হতে পারতাম কিনা। আরও বেশি সময় খেলতে পারতাম কিনা। তবে এটি আমার ক্যারিয়ারের অংশ। যা থেকে দূরে থাকলে হয়ত ভালো কিছু হতে পারত। যদিও আমার ক্যারিয়ার নিয়ে খুশি। চাই না আর কেউ তাদের ক্যারিয়ার নিয়ে আমার মতো সংগ্রাম করুক।’

রুনি ক্যারিয়ারের ইতি টেনে বর্তমানে ইংলিশ ক্লাব ডার্বি কাউন্টির দায়িত্বে আছেন। ফুটবলকে বিদায় বলার আগে ৫টি ক্লাবের হয়ে ৫৬৯ ম্যাচে ২৩৭ গোল করেছেন। ইংল্যান্ডের হয়ে ১২০ ম্যাচে দেশটির সর্বোচ্চ ৫৩ গোলের রেকর্ড তার।

Tags: ইংল্যান্ডম্যানইউরুনিলিড স্পোর্টস
Previous Post

জাপানি দুই শিশু: সর্বোচ্চ আদালতের আদেশ ১৩ ফেব্রুয়ারি

Next Post

ইউপি নির্বাচনে সহিংসতায় শিক্ষার্থীসহ নিহত ২

Next Post
জনসমাগমের মধ্যে আহত ও নিহতের খবরের জন্য অপেক্ষা করছে মানুষ. Channel i News - চ্যানেল আই নিউজ

ইউপি নির্বাচনে সহিংসতায় শিক্ষার্থীসহ নিহত ২

নিপুণের অভিযোগের বিরুদ্ধে মনগড়া ও অবৈধ দাবি করে জায়েদ খান. Channel i News - চ্যানেল আই নিউজ

নিপুণের সব অভিযোগ অবৈধ, মনগড়া: জায়েদ খান

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT