চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘গণস্বাস্থ্য কেন্দ্রে ১২ হাজার টাকায় ক্যান্সার চিকিৎসা সম্ভব’

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
7:58 অপরাহ্ন 05, ফেব্রুয়ারি 2022
in বাংলাদেশ, স্বাস্থ্য
A A
চ্যানেল আই অনলাইন সংবাদ সম্মেলনে বক্তারা আলোচনা করছেন।. Channel i News - চ্যানেল আই নিউজ

গণস্বাস্থ্য নগর হাসপাতালে আইসোটোপ বিহীন ইলেক্ট্রনিক ব্রাকিথেরাপিতে মাত্র ১২ হাজার টাকায় ক্যান্সার চিকিৎসা করা সম্ভব বলে জানিয়েছেন গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী।

বিশ্ব ক্যান্সার দিবস উপলক্ষে শনিবার গণস্বাস্থ্য নগর হাসপাতালে আয়োজিত সেমিনারে এসব তথ্য জানানো হয়।

আধুনিক ক্যান্সার চিকিৎসায় এর মাধ্যমে নতুন দিগন্ত উন্মোচিত হবে বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে প্রতিষ্ঠানটি জানায়, প্রচলিত ব্রাকিথেরাপিতে ক্যান্সার টিস্যুর ভেতর রেডিওএ্যাক্টিভ সাের্স দিয়ে ক্যান্সারের চিকিৎসা করা হয়। এগুলাে রেডিওনিউক্লিয়াইড হিসেবে পরিচিত। এই সাের্সগুলি খুব উচ্চ মাত্রার বিকিরন ঘটায়।

সম্প্রতি এক গবেষণায় (International Coidmission on Radiation Protection) বলা হয়, উচ্চ মাত্রার বিকিরণের ফলে কম করে হলেও ৫০০টি দুর্ঘটনা ঘটেছে এবং তাতে প্রাণহানি ঘটছে।

রেডিওএ্যাক্টিভ সাের্স ব্যাবহারের ভিত্তিতে করে ব্রাকিথেরাপি দুই রকম আছে। একটি প্রচলিত রেডিওনিউক্লিয়াইডযুক্ত। অন্যটি রেডিওনিউক্লিয়াইড মুক্ত বিকিরন নিরাপদ ইলেক্ট্রনিক ব্রাকিথেরাপি যা ক্যান্সার চিকিৎসায় নিরাপত্তা ও কার্যকরিতায় নবদিগন্ত উন্মােচন করেছে।

ইলেক্ট্রনিক ব্রাকিথেরাপিতে এক্সরে রশ্নি দ্বারা নিরাপদে চিকিৎসা করা হয়। এই ধরনের ব্রাকিথেরাপি দ্বারা পার্শ্ববর্তী স্বাস্থ্যবান টিস্যুকে কোনভাবে ক্ষতিগ্রস্থ না করে শরীরের প্রায় যে কোনো স্থানের ক্যান্সার চিকিৎসা করা যায়, যেমন স্তন (Breast) ক্যান্সার, নন-মেলানােমা চর্ম ক্যান্সার, জরায়ূসহ গাইনােকোলজিকাল ক্যান্সার, প্রোস্টেট (Prostate) ক্যান্সার, প্যানক্রিয়েটিক (Pancreatic), অন্ত্র (Intestinal), পায়ুপথ (Rectal) ও মস্তিস্কের ক্যান্সার ইত্যাদি।

ক্যান্সার রােগীদের সুবিধার কথা ভেবে নগর গণস্বাস্থ্য হাসপাতালে এই সর্বাধুনিক পদ্ধতির ক্যান্সার চিকিৎসা ব্যাবস্থা ইলেক্ট্রনিক ব্রাকিথেরাপি Xoft Axxent Electronic Brachytherapy System (eBx) System স্থাপন করা হয়েছে বলে জানানো হয়।

সভাপতির বক্তব্য ডা. জাফরুল্লাহ চৌধুরী বলেন, ক্যান্সার হলে একজনের মৃত্যু ঘটে না, পুরো পরিবারের মৃত্যু ঘটে। জায়গা জমি বিক্রি করে দিতে হয়। চিকিৎসা ব্যায়ের তুলনায় সাময়িক নিরাময় হলেও পূর্ণাঙ্গ নিরাময় হয় না। আগে ক্যান্সার চিকিৎসার পদ্ধতি অনেকটা জটিল ছিল কিন্তু বর্তমানে নতুন প্রযুক্তিতে যে মেশিন আবিষ্কার হয়েছে সেটাই ক্যান্সার চিকিৎসা সহজ হয়েছে। নতুন এই মেশিনে কোন সোর্স ব্যবহার করতে হয় না।ডিস্পোজালের ঝামেলা নেই। সময় কম লাগে। এটা বাংলাদেশের প্রথম মেশিন। আমাদের গণস্বাস্থ্য হাসপাতালে কেমোথেরাপির ব্যবস্থা আছে, সার্জিক্যাল অনকোলজির ব্যবস্থা আছে, এখনতো ব্রেকিথেরাপির ব্যবস্থাও আছে এবং আমাদের এখানে বোনমেরু রিপ্লেসমেন্টের ব্যবস্থাও নেয়া হয়েছে।

গণস্বাস্থ্য কেন্দ্রের প্রেস উপদেস্টা জাহাঙ্গীর আলম মিন্টুর সঞ্চালনায় উদ্বোধনী বক্তব্য দেন, গণস্বাস্থ্য নগর হাসপাতালে ক্যান্সার বিভাগের কোওর্ডিনেটর ডা. সামিম উল মওলা, প্রেজেন্টেশন উপস্থাপন করেন গণস্বাস্থ্য নগর হাসপাতালে ক্যান্সার বিভাগের প্রধান অধ্যাপক ডা. খোরশেদ আলম।

আরো বক্তব্য রাখেন, জাতীয় ক্যান্সার ইন্সটিটিউট সাবেক পরিচালক ও গণস্বাস্থ্য কেন্দ্রের ক্যান্সার বিভাগের উপদেষ্টা অধ্যাপক ডা. এম এ হাই, জাতীয় ক্যান্সার ইন্সটিটিউট সহযোগী অধ্যাপক হাবিবউল্লাহ তালুকদার
রাসকিন, বাংলাদেশ হেলথ রিপোর্টারস ফোরামের সভাপতি রাশেদ রাব্বি, ইতালি থেকে জুমে অংশ নেন দক্ষিণ এশিয়ার জপ্টের প্রধান পিয়ারে ফ্রান্সেসকো, গণস্বাস্থ্য কেন্দ্রের কার্ডিওলজি বিভাগেে সহযোগি অধ্যাপক সাইদ-উজ জামান অপু প্রমুখ।

Tags: গণস্বাস্থ্য কেন্দ্রডা. জাফরুল্লাহ চৌধুরী
Previous Post

নিপুণের চোখে আনন্দ অশ্রু, বললেন ‘সত্যের জয় হয়েছে’

Next Post

অ্যাথলেটিকোর বিপক্ষে ডাক পেলেন ডেম্বেলে, অবামেয়াং ও ট্রাওরে

Next Post
ফুটবল খেলোয়াড় ডেম্বেলে মাঠে ব্যস্ত, বার্সেলোনা জার্সিতে. Channel i News - চ্যানেল আই নিউজ

অ্যাথলেটিকোর বিপক্ষে ডাক পেলেন ডেম্বেলে, অবামেয়াং ও ট্রাওরে

জায়েদ নিপুণের বিরুদ্ধে মামলার প্রস্তুতি নিচ্ছেন, ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

আমি আইনগত ব্যবস্থা নিবো: জায়েদ খান

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT