চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মেধাভিত্তিক প্রজন্ম গড়তে শব্দ করে পড়ার ওপর গুরুত্বারোপ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
7:35 অপরাহ্ন 03, ফেব্রুয়ারি 2022
in শিক্ষা
A A
অনলাইন ক্লাসে শিক্ষার্থীরা অংশগ্রহণ করছে, চ্যানেল আই অনলাইন. Channel i News - চ্যানেল আই নিউজ

কোমলমতি শিশুদের ছোটবেলা থেকেই শব্দ করে পড়ায় উৎসাহিত করতে প্রতি বছরের মতো এবারও বিশ্বজুড়ে উদযাপিত হয়েছে ‘শব্দ করে পড়া দিবস-২০২২’।

এরই ধারাবাহিকতায় ফেব্রুয়ারি মাসের প্রথম বুধবার (২ ফেব্রুয়ারি) এক ওয়েবিনারের আয়োজন করেছে স্বেচ্ছাসেবী সংগঠন ‘রিড অ্যালাউড বাংলাদেশ’। অনুষ্ঠানে বক্তারা মেধাভিত্তিক আগামী প্রজন্ম গড়তে শব্দ করে পড়ার গুরুত্ব তুলে ধরেছেন।

‘রিড অ্যালাউড বাংলাদেশ’ এর প্রতিষ্ঠাতা রূপক সিংহ এর সভাপতিত্বে সেমিনারে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ড. আ আ ম স আরেফিন সিদ্দিক, কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের অতিরিক্ত সচিব ড. মো. ওমর ফারুক, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব রঞ্জিত কুমার দাস। জাতীয় শিশু হাসপাতালের অধ্যাপক ডা. এন কে ঘোষ, সরদার রাকিবুল ইসলাম, অতিরিক্ত কমিশনার, খুলনা মেট্রোপলিটন পুলিশসহ অন্যান্যরা।

এছাড়া এই অনুষ্ঠানটিতে দেশের বিভিন্ন অঞ্চল থেকে শিশু-কিশোর এবং অভিভাবকরাও যুক্ত হয়েছেন।

ওই সেমিনারে শিশুদের শব্দ করে পড়ার তাগিদ দিয়ে ড. আ আ ম স আরেফিন সিদ্দিক বলেন, ‘শব্দ করে পড়ার প্রয়োজনীয়তা বহুমাত্রিক। মানুষকে সুন্দরভাবে বুঝাতে সক্ষম হতে চাইলে শ্রুতিমধুরভাবে কথা বলতে জানতে হবে। এগুলো প্রাতিষ্ঠানিক শিক্ষার অংশ। আমরা দেখতে পাই বিশ্ববিদ্যালয়ে এসেও অনেক শিক্ষার্থী সঠিক উচ্চারণে কথা বলতে পারে না। কারণ তার ভুল ক্রুটি কেউ শুধরে দেয়নি। শব্দ করে পড়ার অভ্যাস তৈরি করলে শিশুদের ছোটবেলা থেকেই এ ভুলগুলো সম্পর্কে সচেতন করা সম্ভব হবে’।

ড. মো. ওমর ফারুক তার বক্তব্যে জানান, ডিজিটাল ডিভাইস সার্বক্ষণিক ব্যবহারের ফলে আজকের শিশুরা অনেক বেশি আত্মকেন্দ্রিক হয়ে উঠছে। তারা মোবাইল ফোনেই পৃথিবীটা দেখে। এ কারণে তাদের মধ্যে তৈরি হয়েছে জড়তাও। শিশুদের অন্যদের সাথে মেলামেশা ও তাদের কথা বলার অভ্যাস গড়ে তুলতে শব্দ করে পড়ার ওপর গুরুত্ব দেয়া জরুরি।

অধ্যাপক ডা. এন কে ঘোষ বলেন, ‘আমরা যখন শব্দ করে পড়ি তখন অনেকগুলো ইন্দ্রিয় একসাথে ওই বিষয়টি মনে রাখতে সাহায্য করে। তাই শিশুর বুদ্ধিবৃত্তিক বিকাশে শব্দ করে পড়ার অভ্যাস গড়ে তোলার প্রয়োজনীয়তা অপরিসীম’

রঞ্জিত কুমার দাস বলেন, ‘শব্দ করে পড়লে পড়ায় মনোযোগ ধরে রাখা যায়, উচ্চারণটা সঠিক না ভুল, তা অন্যরা শুধরে দিতে পারে। আমরা যখন ছোট ছিলাম পরিবার থেকে এ বিষয়টির ওপর জোর দেওয়া হতো। এখন হয়তো আগের মতো শব্দ করে পড়া নিয়ে অতটা ভাবা হয় না। নতুন করে সবার সামনে এটিকে নিয়ে আসায় আমি রিড অ্যালাউড বাংলাদেশকে ধন্যবাদ জানাচ্ছি’।

রূপক সিংহ অনুষ্ঠানে অংশ নেয়া শিশুদের উদ্দেশে বলেন, ‘তোমরা এখন যে শিক্ষা নেবে, সেভাবেই ভবিষ্যতে নিজেকে তৈরি করবে। এজন্য তোমাদের সঠিক দিক নির্দেশনা দিতে আমাদের আজকের এই আয়োজন। মনে রাখবে, শব্দ করে পড়ার অভ্যাসের সঙ্গে নিবিড় পারিবারিক ও সামাজিক সম্পর্ক রয়েছে। তাই ‘শব্দ করি পড়ি, নিজেকে আবিষ্কার করি’ এই প্রত্যয়ে তোমরা দেশ ও জাতিকে সমৃদ্ধ করে তোলো, এটাই আমার চাওয়া’।

এছাড়া, এদিন ভার্চুয়াল সেমিনারে আরো আয়োজন করা হয়, গল্প কথন, কবিতা আবৃত্তি, গান ও উপস্থিত বক্তৃতার। অনুষ্ঠানে অংশ নেয়া শিশুরা শব্দ করে পড়ার গুরুত্ব সম্পর্কে তাদের নিজস্ব চিন্তা-ভাবনা তুলে ধরে। এদের মধ্য থেকে ৫০ জনকে রিড অ্যালাউড বাংলাদেশ-এর স্থায়ী সদস্য পদ দেয়া হবে বলে জানিয়েছে সংগঠনটি। এরপর তাদের সঙ্গে নিয়ে পরিচালনা করা হবে বছরব্যাপী ‘শব্দ করে পড়া’ বিষয়ক ক্যাম্পেইন।

প্রসঙ্গত, রিড অ্যালাউড বাংলাদেশ বিগত বেশ কয়েক বছর ধরেই বাংলাদেশে ‘বিশ্ব শব্দ করে পড়া দিবস’ পালন করে আসছে।

Previous Post

‘করোনা মোকাবিলায় হার্ড ইমিউনিটি পদ্ধতি কার্যকর নয়’

Next Post

বাসন্তী সুন্দরী সাজে নুসরাত ফারিয়া

Next Post
নুসরাত ফারিয়া বাসন্তী পোশাকে সুন্দরী, বাংলার ঐতিহ্যবাহী সাজে. Channel i News - চ্যানেল আই নিউজ

বাসন্তী সুন্দরী সাজে নুসরাত ফারিয়া

গ্রীক ফুটবলার মাঠে খেলছেন, ফুটবল ম্যাচের দৃশ্য. Channel i News - চ্যানেল আই নিউজ

ম্যাচের মাঝে ঢলে পড়লেন, ২১ বছরেই প্রাণ হারালেন গ্রীক ফুটবলার

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT