চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

চিকিৎসা নিয়ে ফিরলেন হাসান, রাতে লন্ডন যাচ্ছেন সাইফউদ্দিন

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
4:44 অপরাহ্ন 03, ফেব্রুয়ারি 2022
in ক্রিকেট, স্পোর্টস
A A
বাংলাদেশ ক্রিকেটার হাসান ও সাইফউদ্দিন মাঠে প্রস্তুত. Channel i News - চ্যানেল আই নিউজ

পিঠের চোটের চিকিৎসা নিয়ে লন্ডন থেকে বুধবার দেশে ফিরেছেন হাসান মাহমুদ। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রধান চিকিৎসক দেবাশীষ চৌধুরী থেকে গেছেন সেখানেই। রাত দশটার ফ্লাইটে লন্ডন যাচ্ছেন আরেক পেসার মোহাম্মদ সাইফউদ্দিন।

চিকিৎসা শেষে তাদের একসঙ্গে দেশে ফেরার কথা ৭ ফেব্রুয়ারি। জানিয়েছেন বিসিবির আরেক চিকিৎসক মনজুর হোসাইন চৌধুরী।

ডাক্তারের অ্যাপয়েনমেন্ট নিয়ে রেখেছেন দেবাশীষ চৌধুরী। শুক্রবারই সাইফউদ্দিন জানতে পারবেন তার চিকিৎসার প্রক্রিয়া সম্পর্কে।

হাসানের সার্জারি লাগেনি। সাইফউদ্দিনেরও না লাগার সম্ভাবনা বেশি। তারপরও বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শের জন্য অপেক্ষা করতে হচ্ছে আরও কয়েক ঘণ্টা।

সাইফউদ্দিনের পিঠের চোট বেশ জটিল। দশ বছর আগের পুরনো চোট তাকে প্রায়ই ভোগায়। ২০১৯ বিশ্বকাপের পর তরুণ পেস-অলরাউন্ডারকে ইংল্যান্ডে চিকিৎসার জন্য পাঠাতে চেয়েছিল বিসিবি। অজানা কারণে তখন আর যাওয়া হয়নি। তিনি ইংল্যান্ড বিশ্বকাপ খেলেন ইনজেকশন নিয়ে।

খেলা চালিয়ে যাওয়া সাইফউদ্দিন সবশেষ চোট পান গত বছর টি-টুয়েন্টি বিশ্বকাপের সময়। মাঝপথে ফিরে আসতে হয়। ফিরতে পারেননি চলতি বিপিএলে।

নিউজিল্যান্ড সফরে সিরিজের মাঝপথে চোট নিয়ে দেশে ফিরে আসতে হয়েছিল হাসানকে। প্রায় একটি বছর মাঠের বাইরে থাকতে হল তাকে। ইংল্যান্ড যাওয়ার আগে মিরপুরের একাডেমি মাঠে ছোট রানআপে টুকটাক বোলিং করে গেছেন। চিকিৎসা নিয়ে ফেরার পর আবারও কিছুদিন পুনর্বাসন প্রক্রিয়ায় থাকতে হবে।

Tags: দেবাশীষবিসিবিলিড স্পোর্টসসাইফউদ্দিনহাসান
Previous Post

হাতে পায়ে ‘ঝি ঝি ধরে’ যে কারণে

Next Post

ভারতে বেকারত্ব তৈরি করছে ‘কোথাও নেই প্রজন্ম’

Next Post
প্রতিবাদরত যুবকদের হাতে প্ল্যাকার্ড ও ব্যানার, বিক্ষোভের দৃশ্য. Channel i News - চ্যানেল আই নিউজ

ভারতে বেকারত্ব তৈরি করছে ‘কোথাও নেই প্রজন্ম’

অস্ট্রেলিয়ার ক্রিকেটার কামিন্সের সাক্ষাৎকার নেওয়া হচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

কামিন্সের আশা, পূর্ণশক্তির অস্ট্রেলিয়াই যাবে পাকিস্তানে

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT