চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জন্মদিনে শুভেচ্ছায় সিক্ত শুভ, এলো ‘নূর’ এর নতুন লুক

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
4:16 অপরাহ্ন 02, ফেব্রুয়ারি 2022
in অন্যান্য, বিনোদন
A A
চ্যানেল আই অনলাইন এর জন্য আরিফিন শুভর নতুন লুকের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

‘তারকা ইমেজ’ নয়, বরাবরই আরিফিন শুভ নিজেকে ‘অভিনেতা’ পরিচয় দিতেই স্বাচ্ছন্দ্যবোধ করেন। কথার সঙ্গে কাজের ছাপও পাওয়া যাচ্ছে তার একের পর এক ছবিগুলোতে!

রায়হান রাফীর নতুন ছবি ‘নূর’-এ শুভ তারকা খচিত ইমেজের বাইরে অভিনয় করছেন। প্রকাশিত দুটি লুক ইঙ্গিত দিচ্ছে, শুভ একজন মানসিক রোগীর চরিত্রে অভিনয় করছেন।

বুধবার (২ ফেব্রুয়ারি) আরিফিন শুভর জন্মদিন। বিশেষ এইদিনে তাকে শুভেচ্ছা জানিয়ে পরিচালক রাফী ‘নূর’ সিনেমার নতুন একটি পোস্টার প্রকাশ করেছেন। সেখানে দেখা যাচ্ছে, ছোট চুলে ময়লা কাপড়ে আনমনে বসে আছেন শুভ। হাতে একটি ফটো। তাকে হাত ধরে মেঝেতে বসে আছেন ঐশী।

অনেকেই মন্তব্য করছেন, প্রেমের কারণে নূরের শুভ’র এমন অবস্থা! তবে পরিচালক রায়হান রাফী বলছেন, দর্শক যা ভাববে ঠিক তার উল্টোটা হবে। আমি আমার সিনেমাগুলোতে এমনটা করে থাকি।

জানা যায়, নিরেট রোমান্টিক প্রেমের ছবি ‘নূর’। শাপলা মিডিয়া প্রযোজিত হলেও ছবিটির নির্বাহী প্রযোজক নায়ক শুভ নিজেই।

এদিকে জন্মদিন উপলক্ষে সামাজিক যোগাযোগ মাধ্যমে অনুসারীদের শুভেচ্ছা বার্তা পাচ্ছেন আরিফিন শুভ। ঢাকাই সিনেমার শীর্ষ তারকা শাকিব খান তার প্রযোজনা প্রতিষ্ঠান এসকে ফিল্মস থেকেও শুভকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে লিখেছেন, ‘এগিয়ে যাও শুভ’।

জন্মদিনে আরিফিন শুভ জানালেন, তিনি বসে নেই। হাসপাতালে ছোটাছুটি করছেন। শুভ বলেন, ‘মুম্বাই থেকে এক সপ্তাহ হলো দেশে ফিরেছি। আমার আম্মা অসুস্থ; ওনার একটা সার্জারি হবে। সে কারণে আম্মাকে ডাক্তার দেখাতে সকাল থেকে ছুটছি।’

তিনি বলেন, জন্মদিনে মানুষ আমাকে শুভেচ্ছা জানাচ্ছেন। দোয়া করছেন। সেসব ভালোবাসা আমাকে সিক্ত করছে। সামনে এগিয়ে যেতে উৎসাহ যোগাচ্ছে। আমি তাদের কাছে কৃতজ্ঞ যারা সবসময় পাশে আছে। আমার মা অসুস্থ তার জন্যও দোয়া কামনা করছি।

Tags: অভিনয়আরিফিন শুভঐশীনূররায়হান রাফীলিড বিনোদনশাপলা মিডিয়াসিনেমা
Previous Post

৫৭ দেশে ছড়িয়েছে ওমিক্রনের সাব-ভ্যারিয়েন্ট: বিশ্ব স্বাস্থ্য সংস্থা

Next Post

সালমানের কারণে ভালোবাসা দিবসে ভিকি থেকে দূরে ক্যাট!

Next Post
বাংলাদেশি তারকারা ফটোশুটে বিভিন্ন পোশাক পরিধান করে ছবি তুলছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

সালমানের কারণে ভালোবাসা দিবসে ভিকি থেকে দূরে ক্যাট!

বেগম খালেদা জিয়া হাসপাতালে চিকিৎসাধীন, তার স্বাস্থ্যের অবস্থা নিয়ে আলোচনা. Channel i News - চ্যানেল আই নিউজ

বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যের বর্তমান অবস্থা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT