চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘বাংলাদেশের সাথে সম্পর্ক আরও জোরদার করতে চায় যুক্তরাষ্ট্র’

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
2:43 অপরাহ্ন 01, ফেব্রুয়ারি 2022
in - সেমি লিড, বাংলাদেশ
A A
বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সম্পর্ক নিয়ে আলোচনা চলছে, বক্তা মঞ্চে দাঁড়িয়ে. Channel i News - চ্যানেল আই নিউজ

যুক্তরাষ্ট্র বাংলাদেশের বিরুদ্ধে কোনো নিষেধাজ্ঞা আরোপ করতে চায় না জানিয়ে দেশটির পররাষ্ট্র বিভাগের কংগ্রেস কমিটির হাউজ অব রিপ্রেজেন্টিটিভের চেয়ারম্যান গ্রেগরি ডব্লিউ মিকস বলেছেন, বাংলাদেশের সাথে সম্পর্ক আরও জোরদার করতে চায় যুক্তরাষ্ট্র।

নিউইয়র্কের জ্যামাইকায়  ‘বাংলাদেশীজ ফর গ্রেগরি মিকস’ মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি।

র‌্যাবের কয়েকজন কর্মকর্তার বিরুদ্ধে নিষেধাজ্ঞার ঘটনায় দুঃখ প্রকাশ করে গ্রেগরি মিকস আরও বলেন, ‘যুক্তরাষ্ট্র সবসময় বাংলাদেশ সরকার ও জনগণের পাশে রয়েছে।’

‘‘আরোপিত নিষেধাজ্ঞা রাষ্ট্রের বিরুদ্ধে নয় বরং র‌্যাবের কিছু সদস্যের বিরুদ্ধে। যুক্তরাষ্ট্র সব সময় দুই দেশের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক চায়।”

এ বছরই বাংলাদেশ সফরে আসার কথাও জানান তিনি।

মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ এনে গত বছর ডিসেম্বরে র‌্যাবের বর্তমান ও সাবেক ৯ কর্মকর্তার ওপর নিষেধাজ্ঞা দেয় যুক্তরাষ্ট্রের রাজস্ব বিভাগ ও পররাষ্ট্র দপ্তর।

ওই কর্মকর্তাদের সম্পদ বাজেয়াপ্ত ও ভিসার ওপর নিষেধাজ্ঞার কথাও জানানো হয় তখন। এরপর থেকেই নিষেধাজ্ঞার ইস্যু নিয়ে দুই দেশের কূটনীতিক মহলে আলোচনার জন্ম দেয়। বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী এ. কে. আব্দুল মোমেনও সেই নিষেধাজ্ঞার যৌক্তিকতাকে নিয়ে একাধিকবার বক্তব্য দিয়েছেন।

কমিউনিটি অ্যাক্টিভিস্ট ও নিউ আমেরিকান ডেমোক্রেটিক ক্লাবের মোরশেদ আলমের পরিচালনায় অনুষ্ঠিত সভায়, বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

Tags: যুক্তরাষ্ট্রর‌্যাবের নিষেধাজ্ঞা
Previous Post

মাহমুদউল্লাহর ঝড়ে ঢাকার বড় সংগ্রহ

Next Post

নেতা হতে নেতৃত্বের দরকার নেই: কোহলি

Next Post
বিশ্বকাপ ক্রিকেটে কোহলি ব্যাটিং দৃশ্য, ক্রিকেট মাঠে. Channel i News - চ্যানেল আই নিউজ

নেতা হতে নেতৃত্বের দরকার নেই: কোহলি

নিরাপত্তা বাহিনীর সদস্যদের ছবি প্যানেল, বাংলাদেশ পুলিশ ও র্যাবের সদস্যরা. Channel i News - চ্যানেল আই নিউজ

সিনহা হত্যা: বাড়ি ফিরলেন খালাস পাওয়া ৭ পুলিশ সদস্য

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT