চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রিয়ালে কাসেমিরোর জায়গা নেবেন ১৯ বর্ষী সুইসম্যান?

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
2:14 অপরাহ্ন 31, জানুয়ারি 2022
in ফুটবল, স্পোর্টস
A A
ফুটবল ম্যাচে দুই খেলোয়াড়ের প্রতিদ্বন্দ্বিতা, একজন ডানদিকে দৌড়াচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

দীর্ঘ সময় রিয়াল মাদ্রিদ জার্সিতে আলো ছড়িয়ে চলেছেন কাসেমিরো। দীর্ঘ পথ চলায় বয়সের ভারে পড়ার সময় ঘনিয়ে আসছে। এবার ব্রাজিলিয়ান মিডফিল্ডারের বিকল্প খুঁজতে হচ্ছে স্প্যানিশ জায়ান্টদের। আসছে দলবদলে সেটি মিলেও যেতে পারে। কাসেমিরোর জায়গায় ১৯ বর্ষী ফ্যাবিয়ান রাইডারকে মনে ধরেছে রিয়ালের।

কে এই তরুণ? সুইজারল্যান্ডে বেড়ে ওঠা মিডফিল্ডার ইতিমধ্যে খেলে ফেলেছেন নিজ দেশের তিনটি ক্লাবে। সবশেষ ১৫ মাস তার দিকে বিশেষ নজর রেখেছে লস ব্লাঙ্কোস স্কাউট দল। সময়টাতে ফ্যাবিয়ান ৪ গোল ও ৮ অ্যাসিস্ট করে নজর কেড়েছে রিয়াল কোচ কার্লো আনচেলত্তি।

রিয়ালের তারকা ফুটবলারদের অনেকেরই ক্যারিয়ার পড়ন্ত বেলায়। করিম বেনজেমার বিকল্প ভাবা হচ্ছে আর্লিং হালান্ডকে। লুকা মদ্রিচের বয়স ৩৬, বেশিদিন তাকেও পাবে না রিয়াল। আগে থেকেই এসব পরিবর্তনের কথা ভেবে রাখতে হচ্ছে মাদ্রিদিস্তাদের।

সে পথেই রাইডারকে বিকল্প ভাবছে রিয়াল। আসছে গ্রীষ্মকালীন দলবদলে ২৯ বর্ষী কাসেমিরোর জায়গায় গড়ে তুলতে তাই সুইস তরুণে পাখির চোখ করেছে বার্নাব্যুর দলটি।

ছোট ক্যারিয়ারে বেশিরভাগ সময় রাইডার শুধুমাত্র মাঝমাঠেই খেলেছেন। মিডফিল্ডার হিসেবে আক্রমণে গিয়ে প্রতিপক্ষকে চাপ দিয়ে গোল আদায় করতে খুবএকটা অগ্রগামী নন তিনি। এমন এক ফুটবলারকে কাসেমিরোর উত্তরসূরি করার কথা ভাবছে লস ব্লাঙ্কোসরা, সেটি নিয়েও শুরু হয়ে গেছে আলোচনা।

Tags: কাসেমিরোরিয়াললিড স্পোর্টস
Previous Post

‘দ্য ব্যাটম্যান’র অগ্রিম টিকেট বিক্রির খবর দিলেন নির্মাতা

Next Post

সামরিক শাসনের বৈধতায় ধর্ম ব্যবহার করছে মিয়ানমারের সেনাপ্রধান

Next Post
বৌদ্ধ ভিক্ষু ও ধর্মীয় নেতা মিয়ানমারে শান্তির জন্য ধর্মীয় প্রতীক নিয়ে প্রতিবাদে অংশগ্রহণ. Channel i News - চ্যানেল আই নিউজ

সামরিক শাসনের বৈধতায় ধর্ম ব্যবহার করছে মিয়ানমারের সেনাপ্রধান

Cricket player in red uniform attempting to catch the ball near stumps. Channel i News - চ্যানেল আই নিউজ

দুই প্রোটিয়ার তাণ্ডবে কুমিল্লার বড় সংগ্রহ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT