চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ইংলিশদের বিপক্ষে সিরিজটাই জিতে নিলো উইন্ডিজ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
9:30 পূর্বাহ্ন 31, জানুয়ারি 2022
in ক্রিকেট, স্পোর্টস
A A
উইন্ডিজ ক্রিকেট দল সিরিজ জিতেছে, আনন্দিত ও উল্লসিত. Channel i News - চ্যানেল আই নিউজ

সিরিজ জয়ের লক্ষ্যে আগে ব্যাট করে ইংল্যান্ডকে ১৮০ রানের টার্গেট দেয় ওয়েস্ট ইন্ডিজ। জবাবে ইংলিশরা ১৬২ রানেরই গুটিয়ে গেলে ১৭ রানের জয় নিয়ে সিরিজ নিশ্চিত করে সফরকারীরা।

পাঁচ ম্যাচের টি-টুয়েন্টি সিরিজ ৩-২ এ জিতেছে উইন্ডিজ।

প্রথম টি-টুয়েন্টিতে ইংলিশদের ১০৩ রানে গুটিয়ে দিয়ে ৯ উইকেটের বড় জয় দিয়ে সিরিজ শুরু করে উইন্ডিজরা। পরের ম্যাচেই ঘুরে দাড়ায় স্বাগতিকরা। শেষ ওভারের নাটকীয়তায় ১ রানের জয় নিয়ে সিরিজে ফেরে ইয়ন মরগানের দল।

তৃতীয় টি-টুয়েন্টিতে ইংলিশদের ২০ রানে হারিয়ে সিরিজে লিড নেয় উইন্ডিজ। যথারীতি পরের ম্যাচে ঘুরে দাড়ায় ইংলিশরা। ভারপ্রাপ্ত অধিনায়ক মইন আলির কাঁধে চেপে ৩৪ রানের জয় নিয়ে সিরিজ বাঁচিয়ে রাখে ইংলিশরা। সিরিজ নির্ধারণী ম্যাচে স্বাগতিকদের ১৭ রানে হারিয়ে সিরিজ ৩-২ ব্যবধানে জিতে নেয় উইন্ডিজ।

সিরিজ নির্ধারনী ম্যাচে ব্রিজটাউনে টসে জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নেই সফরকারীরা। সিরিজ জয়ের লক্ষ্যে উইন্ডিজদের ভালো শুরু এনে দেয় দুই ওপেনার ব্রান্ডন কিং ও কাইল মার্য়াস। উইন্ডিজরা ইংনিসের প্রথম উইকেট হারায় ৫৯ রানে। এরপর বাকি ব্যাটাররা এসে মাঝারি মানের ইংনিস খেলে জয়ের বিধ গড়ে দিয়ে যান উইন্ডিজদের। শেষ দিকে এসে উইন্ডিজ অধিনায়ক কাইরেন পোলার্ড ২৫ বলে ৪১ রান করে ফিরলে উইন্ডিজদের সংগ্রহ দাঁড়ায় ৪ উইকেটে ১৭৯ রান।

ইংলিশ বোলারদের মধ্যে দুটি করে উইকেট তুলেছেন আদিল রশিদ ও লিয়াম লিভিংস্টোন।

জবাব দিতে নেমে ভালো শুরু পায় ইংল্যান্ডও। জেমস ভিন্সে ৫৫ ও স্যাম বিলিংস ৪১ করে ফিরলেও জয়ের পথেই ছিল স্বাগতিকরা। এর পরপরই ছন্দ পতন ঘটে খেলায়। শেষ দিকে ম্যাচের হাল ধরতে পারেনি ইংলিশদের আর কোনো ব্যাটার। ম্যাচের ১৯ তম ওভারে বল করতে এসে প্রথম চার বলে ৪ উইকেট তুলে উইন্ডিজদের জয় সহজ করে দনে হোল্ডার। ফলাফল ১৬২ রান তুলতেই গুটিয়ে যায় মইন আলির দল।

জেসন হোল্ডার নিয়েছেন ৫ উইকেট। আকিল হোসেইন ফিরিয়েছেন ইংলিশদের ৪ ব্যাটারকে।

পুরো সিরিজে উইন্ডিজদের হয়ে দারুণ পারফর্ম করে সিরিজ সেরার পুরষ্কার জিতেছেন জেসন হোল্ডার।

Tags: আকিলপোলার্ডমইনমরগানলিড স্পোর্টসহোল্ডার
Previous Post

ষষ্ঠ ধাপে ২১৭ ইউনিয়নে ভোটগ্রহণ চলছে

Next Post

নর্থ কোরিয়ার ক্ষেপণাস্ত্র থেকে তোলা ছবি প্রকাশ

Next Post
নর্থ কোরিয়ার ক্ষেপণাস্ত্র থেকে তোলা মহাকাশের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

নর্থ কোরিয়ার ক্ষেপণাস্ত্র থেকে তোলা ছবি প্রকাশ

একজন নার্স মাস্ক পরে, পেছনে মার্কিন পতাকা ঝুলছে. Channel i News - চ্যানেল আই নিউজ

দুই মাস পর যুক্তরাষ্ট্রে সর্বনিম্ন সংক্রমণ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT