চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

চট্টগ্রামের প্রধান নির্বাহীকে ‘কালপ্রিট’ বললেন মিরাজ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
7:03 অপরাহ্ন 30, জানুয়ারি 2022
in ক্রিকেট, স্পোর্টস
A A
চট্টগ্রামের প্রধান নির্বাহীকে 'কালপ্রিট' বললেন মিরাজ. Channel i News - চ্যানেল আই নিউজ

চট্টগ্রাম থেকে: নেতৃত্ব হারানোর পেছনে দলের প্রধান নির্বাহী সৈয়দ ইয়াসির আলমের হাত আছে বলে অভিযোগ করেছেন মেহেদী হাসান মিরাজ। ওই ব্যক্তি দলের সঙ্গে থাকলে বিপিএল না খেলার ঘোষণা দিয়েছেন এ অলরাউন্ডার।

টিম হোটেল থেকে স্বপরিবারে বের হয়ে যেতে চেয়েছিলেন মিরাজ। গেট থেকে বেরিয়ে যাওয়ার সময় লজিস্টিক ম্যানেজার বুঝিয়ে ফিরিয়ে হোটেল কক্ষে নিয়ে যান তাকে।

তার আগে মিরাজ বলেন, ‘খেলার কোনো মন মানসিকতা আসলে নাই, উনারা যা করেছে তা আমার সাথে ঠিক হয়নি। হয়তো কোচ যাওয়ার আগে অনেককিছু বলে গেছে, আমাকে খেলার ৩ ঘণ্টা আগে জানালো যে তুমি অধিনায়কত্ব করছো না। আমি আসলে জানতে চেয়েছি আপনারা কেন এমন করলেন? আপনাদের অন্যকোনো পরিকল্পনা থাকলে আগে জানাতেন। আমি কি বলেছি আমাকে অধিনায়কত্ব দেয়া হোক। এটা তো একজন খেলোয়াড়ের জন্য অপমানজনক। ম্যানেজার আছে, সিওও (চিফ অপারেটিং অফিসার) আছে তারা মিলে হয়তো কোনো সিদ্ধান্ত নিয়েছে।’

‘মালিককে নিয়ে আমার কোনো অভিযোগ নেই। সে অনেক ভালো একজন মানুষ। আর কোচ চলে গেছে, যাওয়ার আগে নাকি আমারে নিয়ে অনেক কথা বলে গেছে। আমি নাকি নিজের জন্য ক্রিকেট খেলি এরকম কিছু একটা। আমি নাকি স্বার্থপর। অথচ আজকে তার সাথে আমার ৩০ মিনিটের মতো কথা হয়েছে। সে তো আমাকে এমনকিছু বলেনি, তাকে আপনারাও জিজ্ঞেস করে দেখতে পারেন। ইয়াসির যদি দলে থাকে আমি খেলবো না।’

‘লাস্ট ২ বছর আমি ওপেনিং করেছি, ওয়ান ডাউনে খেলেছি। আমিতো ওপেনিংয়ে ভালোই করেছি। আমার মতামত জানিয়েছি, আমিতো তাকে জোর করেছি এমনকিছু না। জোর করলে তো আপনারা দেখতেনই আমি খেলতাম না। উনারা যেটা করেছে সবাইতো দেখলো। একজন খেলোয়াড় হিসেবে আমার জন্য তো খারাপ। খেলার তিন ঘণ্টা আগে যদি আপনি জানান।’

‘আপনি প্রয়োজনে কোচকে ফোন দেন, কোচের সাথে আমার আজকে ৩০ মিনিট কথা হয়েছে। কোচ আমাকে বলেছে ইয়াসিরের পুরো বিবৃতি মিথ্যা। সবচেয়ে বড় কালপ্রিট তো সে, বড় কালপ্রিট ইয়াসির। মালিকপক্ষকে কেবল ব্যবহার করা হচ্ছে। উনাকে যেভাবে বলা হচ্ছে উনি সেভাবে করছে।’

এ ব্যাপারে চট্টগ্রাম ফ্র্যাঞ্চাইজির পক্ষ থেকে আনুষ্ঠানিক বিবৃতি পাওয়া যায়নি। ব্যাপারটা বিসিবির ঊর্ধ্বতন কর্তাদের কানে গেছে গতকাল। বিসিবির পরিচালনা বিভাগের প্রধান জালাল ইউনুস দু’পক্ষকেই ব্যক্তিগতভাবে বলেছেন, ভুল বোঝাবুঝি থাকলে মিটিয়ে নিতে।

Tags: ইয়াসিরনিক্সনবঙ্গবন্ধু বিপিএল-২০২২মিরাজলিড স্পোর্টস
Previous Post

করোনাভাইরাস: একদিনে মৃত্যু বেড়ে ৩৪

Next Post

আরও সতর্কতা জরুরি

Next Post
ওমিক্রন ভ্যারিয়েন্টের জন্য করোনাভাইরাসের ভ্যাকসিনের ছবি।. Channel i News - চ্যানেল আই নিউজ

আরও সতর্কতা জরুরি

নিপুণের সাধারণ সম্পাদক পদে পুনরায় নির্বাচন দাবি করে সংবাদ সম্মেলন. Channel i News - চ্যানেল আই নিউজ

সাধারণ সম্পাদক পদে পুনরায় নির্বাচন দাবি করলেন নিপুণ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT