চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আরও সতর্কতা জরুরি

সম্পাদনা পর্ষদ by সম্পাদনা পর্ষদ
7:05 অপরাহ্ন 30, জানুয়ারি 2022
in সম্পাদকীয়
A A
ওমিক্রন ভ্যারিয়েন্টের জন্য করোনাভাইরাসের ভ্যাকসিনের ছবি।. Channel i News - চ্যানেল আই নিউজ

করোনাভাইরাসের ওমিক্রন ধরনের ঢেউ বাংলাদেশে আছড়ে পড়ার পর থেকে গত কয়েকদিন ধারাবাহিকভাবে বাড়ছে মৃত্যুর সংখ্যা। সবচেয়ে বড় শঙ্কার কথা, শেষ ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে মৃত্যুর সংখ্যায় বড় রকমের উল্লম্ফন ঘটেছে। মাত্র একদিনের ব্যবধানে ২১ থেকে ৩৪ জনে পৌঁছেছে মৃত্যুর সংখ্যা। অর্থাৎ এই সময়ে মৃত্যু বেড়েছে ১৩টি।

দেশে করোনায় মৃত্যুর পরিসংখ্যান বলছে, এর আগে একদিনে এতো মৃত্যু হয়েছিল প্রায় চার মাস আগে গত ২২ সেপ্টেম্বর। সেদিন করোনাভাইরাসে মৃত্যু হয়েছিল ৩৬ জনের। তারপর থেকে গতকাল পর্যন্ত একদিনে আর এতো (৩৪ জন) মৃত্যুর ঘটনা ঘটেনি।

এই তো গত এক সপ্তাহের পরিসংখ্যানই বলে দিচ্ছে, এতদিন ধরে সংক্রমণ বাড়তে বাড়তে ১৫ হাজার বা এর আশেপাশে থাকলেও দিন দিন মৃত্যুর সংখ্যা বেড়েছে পাল্লা দিয়ে। গত ২৩ জানুয়ারি মৃত্যু হয়েছিল ১৪ জনের। পরের দিন ২৪ জানুয়ারি তা বেড়ে হয় ১৫ জন। ২৫ জানুয়ারি আরও ৩ জনের বেশি মৃত্যুতে তা দাঁড়ায় ১৮ জনে। তবে ২৬ জানুয়ারি আবার মৃত্যু কমে হয় ১৫ জন। ব্যতিক্রম হিসেবে এই দিনকে বাদ দিলে পরের দিন থেকে প্রতিদিনই বেড়েছে মৃত্যুর সংখ্যা। তার মধ্যে ২৭ জানুয়ারি ২০ জন, ২৮ জানুয়ারি মৃত্যু ছিল ২১ জন। আর আজ শেষ ২৪ ঘণ্টায় (২৯ জানুয়ারি) তা এক লাফে বেড়ে হলো ৩৪ জন।

করোনাভাইরাসের গত দুই বছরের চরিত্র বিশ্লেষণ করে আমরা বলতে পারি, যখনই সাধারণ মানুষ স্বাস্থ্যবিধি কিংবা সামাজিক দূরত্ব মানার ক্ষেত্রে শিথিলতা দেখিয়েছে, তারপরই সংক্রমণের সঙ্গে সঙ্গে মৃত্যুর সংখ্যাও বেড়েছে। আবার এ বিষয়ে সরকারের কড়াকড়ি আরোপের পর সংক্রমণ ও মৃত্যু দুই-ই কমেছে। তার মানে মূল বিষয়টাই হলো, করোনাভাইরাস নিয়ে সচেতনতা এবং নিয়ম-কানুনগুলো যথাযথ মেনে চলা।

আমরা কী তা মেনে চলছি? সরকার নির্দেশ দিয়েছে অর্ধেক জনবল দিয়ে সরকারি-বেসরকারি সব অফিস চালাতে। কিন্তু বিভিন্ন গণমাধ্যমের খবর বলছে, বেশিরভাগ অফিসই চলছে পুরো জনবল দিয়ে। কোনো কোনো ক্ষেত্রে দেখা যাচ্ছে, সরকারি অফিসেও মানা হচ্ছে না এই নির্দেশনা। আবার গণপরিবহনে যত আসন, তত যাত্রী নিয়ে চলতে হবে। আদৌ কি তা চলছে?

তার মানে দাঁড়াচ্ছে, সরকারের এমন গুরুত্বপূর্ণ নির্দেশনাকেও বেশিরভাগ মানুষ হালকাভাবে নিয়েছেন। যার পরিণতি ভোগ করতে হচ্ছে মৃত্যু দিয়ে। করোনা আক্রান্ত হওয়ার পর যারা বেঁচে যাচ্ছেন; বলতেই হবে তারা ভাগ্যবান। কিন্তু হাজারো পরিবারের আজীবন কান্নার উৎস হচ্ছে এই ভাইরাস।

আমরা মনে করি, এখনো সময় আছে সচেতন হওয়ার। তা না হলে মৃত্যুর পরিসংখ্যানে প্রতিদিনই বাড়তে থাকবে সংখ্যা। সেই সংখ্যার একজন হতে পারি আমরা যে কেউই।

Tags: ওমিক্রনকরোনাকরোনাভাইরাসকরোনায় মৃত্যু
Previous Post

চট্টগ্রামের প্রধান নির্বাহীকে ‘কালপ্রিট’ বললেন মিরাজ

Next Post

সাধারণ সম্পাদক পদে পুনরায় নির্বাচন দাবি করলেন নিপুণ

Next Post
নিপুণের সাধারণ সম্পাদক পদে পুনরায় নির্বাচন দাবি করে সংবাদ সম্মেলন. Channel i News - চ্যানেল আই নিউজ

সাধারণ সম্পাদক পদে পুনরায় নির্বাচন দাবি করলেন নিপুণ

ক্রিকেট অনুশীলনে হেলিকপ্টার আতঙ্কের দৃশ্য. Channel i News - চ্যানেল আই নিউজ

তামিম-মাশরাফীদের অনুশীলনে হেলিকপ্টার আতঙ্ক

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT