চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘সাদা প্রাইভেটকার’ থেকে নেমে শিক্ষার্থীর সর্বস্ব লুট

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
3:37 অপরাহ্ন 29, জানুয়ারি 2022
in - সেমি লিড, অপরাধ
A A
শিক্ষার্থীরা সাদা প্রাইভেটকার থেকে লুটের ঘটনায় জড়িত. Channel i News - চ্যানেল আই নিউজ

ভোরে ‘সাদা প্রাইভেটকার’ থেকে নেমে রাজধানীর ডা. সিরাজুল ইসলাম মেডিক্যাল কলেজে অধ্যয়নরত দুই ভারতীয় শিক্ষার্থীর কাছ থেকে মুখোশধারীরা সর্বস্ব লুটে নেয়।  

ওই ঘটনায় ডাকাত দলের সাত সদস্যকে গ্রেপ্তার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। গ্রেপ্তাররা  হলেন—ফখরুল ইসলাম ফকু, আলমাস, সামুন, আব্দুল্লাহ আল ইউসুফ আহম্মেদ আসিক, শাহিন, বাবু ও শফিকুল ইসলাম।

সেসময় তাদের কাছ থেকে ডাকাতির কাজে ব্যবহৃত একটি প্রাইভেটকার, দুটি চাপাতি, লুণ্ঠিত একটি ল্যাপটপ ও লুণ্ঠিত একটি মোবাইলসহ ১৮টি মোবাইল, লুণ্ঠিত ৪৩ হাজার ৯৫০ ভারতীয় রুপি ও নগদ তিন হাজার টাকা জব্দ করা হয়।

শুক্রবার ২৮ জানুয়ারি রাজধানীর বিভিন্ন এলাকা ও কেরানীগঞ্জ এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছে ডিবি।

শনিবার ২৯ জানুয়ারি দুপুরে ডিএমপি মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে এসব কথা জানান ডিবি দক্ষিণের যুগ্ম কমিশনার মো. মাহবুব আলম।

তিনি বলেন, ডা. সিরাজুল ইসলাম মেডিক্যাল কলেজ হাসপাতালের দুই ভারতীয় শিক্ষার্থী শাহীল আহমেদ ও আসিফ ইকবাল মগবাজার এলাকার একটি হোস্টেলে থাকতেন। গত ২৩ জানুয়ারি ভোরে দুই সপ্তাহের ছুটিতে নিজ দেশে যাওয়ার উদ্দেশে হোস্টেল থেকে বের হন তারা। এ সময় গ্রামীণ চেক শো-রুমের সামনে পৌঁছালে একটি সাদা রঙের প্রাইভেটকার তাদের গতিরোধ করে।

যুগ্ম কমিশনার মো. মাহবুব আলম বলেন, এরপর প্রাইভেটকার থেকে অজ্ঞাত মুখোশধারী চার জন তাদের ঘিরে ফেলে। এদের মধ্যে দু’জন ভিকটিমদের গলায় চাপাতি ধরে এবং অপর দুজন তাদের সঙ্গে থাকা একটি ট্রলি ব্যাগ, একটি হ্যান্ডব্যাগ, একটি ল্যাপটপ, দুটি মোবাইল ফোন, ৫৭ হাজার ভারতীয় রুপি, নগদ ৭ হাজার ৬ টাকা ছিনিয়ে নেয়।

এ ঘটনায় গত ২৩ জানুয়ারি রমনা মডেল থানায় একটি মামলা দায়ের করা হয়। মামলাটির ছায়া তদন্তের ধারাবাহিকতায় শুক্রবার কেরানীগঞ্জ মডেল থানা ও ঢাকার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ডাকাত দলের সাত সদস্যকে গ্রেপ্তার করে ডিবি রমনা বিভাগ।

ডিবির এই কর্মকর্তা বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামিরা ডাকাতির ঘটনায় তাদের সংশ্লিষ্টতার কথা স্বীকার করেছেন। গ্রেপ্তারদের বিরুদ্ধে রাজধানীর বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে।

Tags: গ্রেপ্তার ৭ডিবি পুলিশ
Previous Post

নাটোরে স্বামীর ছুরিকাঘাতে স্ত্রী নিহত

Next Post

সন্ধ্যা মুখোপাধ্যায়ের অবস্থা স্থিতিশীল, তবে আশঙ্কা কাটেনি

Next Post
বর্ষীয়ান সংগীতশিল্পী সন্ধ্যা মুখোপাধ্যায়ের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

সন্ধ্যা মুখোপাধ্যায়ের অবস্থা স্থিতিশীল, তবে আশঙ্কা কাটেনি

অস্ট্রেলিয়ার ক্রিকেটার ও নারী ক্রিকেটার উল্লাসে ভরা মুহূর্ত. Channel i News - চ্যানেল আই নিউজ

অস্ট্রেলিয়ার সেরা স্টার্ক-গার্ডনার

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT