চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

উৎসবমুখর পরিবেশে শিল্পী সমিতির ভোট গ্রহণ শুরু

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
11:07 পূর্বাহ্ন 28, জানুয়ারি 2022
in বিনোদন
A A
শিল্পী সমিতির ভোট গ্রহণের সময় উৎসবমুখর পরিবেশে ভোটাররা উপস্থিত. Channel i News - চ্যানেল আই নিউজ

উৎসব মুখর পরিবেশে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনের ভোট গ্রহণ শুরু হয়েছে। শুক্রবার (২৮ জানুয়ারি) সকাল ৯টা ১৬ মিনিটে সমিতির ২০২২-২৪ মেয়াদের দ্বিবার্ষিক এই নির্বাচন শুরু হয় বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনে (বিএফডিসি)।

ভোট গ্রহণ চলবে বিকেল ৫টা পর্যন্ত। সকালে ভোট গ্রহণের আগে এফডিসিতে বিপুল পরিমাণে পুলিশ দেখা যায়। জানা যায়, প্রথম ভোট প্রদান করেন ইলিয়াস কাঞ্চন। তারপর ভোট দিতে দেখা যায় আবুল হায়াতকে।

প্রার্থী ইলিয়াস কাঞ্চন জানান, এতো নিরাপত্তা কড়াকড়ি যে রীতিমতো যুদ্ধ করে এফডিসিতে ঢুকতে হচ্ছে।

এবার নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করছেন পীরজাদা হারুন। তার সঙ্গে থাকছেন বিএইচ নিশান ও বজলুর রাশীদ চৌধুরী। আপিল বোর্ডের চেয়ারম্যান হিসেবে থাকছেন পরিচালক সোহানুর রহমান সোহান। সদস্য হিসেবে আছেন মোহাম্মদ হোসেন জেমি ও মোহাম্মদ হোসেন।

এবার দুটি প্যানেল নির্বাচনে অংশ নিচ্ছে। একটি কাঞ্চন-নিপুণ ও মিশা সওদাগর এবং সাধারণ সম্পাদক জায়েদ খান প্যানেল। ইলিয়াস কাঞ্চন-নিপুণ প্যানেলে রয়েছেন- সভাপতি ইলিয়াস কাঞ্চন, সাধারণ সম্পাদক নিপু্‌ণ, সহ-সভাপতি রিয়াজ আহমেদ ও ডি. এ তায়েব, সহ-সাধারণ সম্পাদক সাইমন সাদিক, সাংগঠনিক সম্পাদক শাহনুর, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক নিরব হোসেন, দপ্তর ও প্রচার সম্পাদক আরমান, সংস্কৃতি ও ক্রীড়া সম্পাদক মামনুন হাসান ইমন ও কোষাধ্যক্ষ পদে নির্বাচন করবেন অভিনেতা আজাদ খান। কার্যকরী পরিষদের সদস্য পদে প্রার্থী হয়েছেন অমিত হাসান, ফেরদৌস, শাকিল খান, নানা শাহ, আফজাল শরীফ, সাংকো পাঞ্জা, জেসমীন, কেয়া, পরীমনি,গাঙ্গুয়া ও সীমান্ত।

অন্যদিকে মিশা-জায়েদ প্যানেলে রয়েছেন- সভাপতি মিশা সওদাগর এবং সাধারণ সম্পাদক জায়েদ খান। সহ-সভাপতি মনোয়ার হোসেন ডিপজল ও রুবেল, সহ-সাধারণ সম্পাদক সুব্রত, সাংগঠনিক সম্পাদক আলেকজান্ডার বো, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক জয় চৌধুরী, দপ্তর ও প্রচার সম্পাদক জেকে আলমগীর, সংস্কৃতি ও ক্রীড়া সম্পাদক জাকির হোসেন, কোষাধ্যক্ষ ফরহাদ। এই প্যানেলের কার্যকরী পরিষদের সদস্য পদে প্রার্থী হয়েছেন- রোজিনা, অঞ্জনা, সুচরিতা, অরুণা বিশ্বাস, মৌসুমী, আসিফ ইকবাল, বাপ্পারাজ, আলীরাজ, নাদের খান ও হাসান জাহাঙ্গীর। এ ছাড়া কার্যকরী পরিষদের সদস্য হিসেবে স্বতন্ত্র প্রার্থী হয়েছেন অভিনেতা ডন ও হরবোলা।

Tags: অমিত হাসানআফজাল শরীফইলিয়াস কাঞ্চনকেয়াজায়েদজেসমীননানা শাহপরীমনিফেরদৌসমিশালিড বিনোদনশাকিল খানসাংকো পাঞ্জা
Previous Post

এশিয়ার প্রথম দল হিসেবে কাতার বিশ্বকাপে ইরান

Next Post

শেরপুরে হরিজনপল্লীর বাসিন্দাদের জীবনমান উন্নয়নে মতবিনিময় সভা

Next Post
শেরপুরে হরিজনপল্লীর বাসিন্দাদের জীবনমান উন্নয়নে মতবিনিময় সভা।. Channel i News - চ্যানেল আই নিউজ

শেরপুরে হরিজনপল্লীর বাসিন্দাদের জীবনমান উন্নয়নে মতবিনিময় সভা

আফগানিস্তান ক্রিকেট দলের খেলোয়াড়রা উল্লাসে ভাসছে. Channel i News - চ্যানেল আই নিউজ

নাটকীয় জয়ে সেমিতে আফগানিস্তান

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT