চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

করোনার বিস্তার রুখতে দেশে দেশে নতুন বিধিনিষেধ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
8:55 পূর্বাহ্ন 25, জানুয়ারি 2022
in - সেমি লিড, আন্তর্জাতিক
A A
যাত্রীদের মুখে মাস্ক পরা, নিরাপত্তা চেকের সময় ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

ওমিক্রনের প্রভাবে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা প্রতিদিন নতুন নতুন রেকর্ড তৈরি করছে। এসময়ে নতুন করে ভাইরাসে আক্রান্ত হয়েছেন ২০ লাখ ৩২ হাজার ৬৯০ জন। এর ফলে মোট আক্রান্তের সংখ্যা ৩৫ কোটি ৪৯ লাখ ৪ হাজার ৭৯৩ জন। এদের মধ্যে মোট সুস্থ হয়েছেন ২৮ কোটি ১৮ লাখ ২০ হাজার ২২৬ জন। করোনার বিস্তার রুখতে তাই দেশে দেশে নেয়া হয়েছে নানান পদক্ষেপ।

ফ্রান্সে করোনা টিকা নেওয়া ছাড়া বার ও রেস্তোরাঁয় প্রবেশ এবং ট্রেন ও উড়োজাহাজে ভ্রমণে নিষেধাজ্ঞা কার্যকরে বহুল প্রত্যাশিত ‘ভ্যাকসিন পাস’ আইন চালু হয়েছে। নিজ দেশের নাগরিকদের নানা বাধার মুখেও পার্লামেন্টে ‘ভ্যাকসিন পাস’ আইন পাস হয়েছে। এতে করোনা আক্রান্ত  থাকলেও টিকা না নিলে বার ও রেস্তোরাঁয় প্রবেশ এবং ট্রেন ও উড়োজাহাজে ভ্রমণের ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

যুক্তরাষ্ট্রের নার্সিং হোমের বাসিন্দা এবং কর্মীদের মধ্যে করোনা সংক্রমণ বাড়ায় হাসপাতালগুলোতে শয্যা সঙ্কট বাড়ছে। করোনা আক্রান্ত হয়েও হাসপাতালে ভর্তি হতে বেগ হচ্ছে রোগীদের।

আক্রান্ত শনাক্ত বেড়ে যাওয়ায় জাপানের রাজধানী টোকিওসহ আরো ১৮টি এলাকায় বিধিনিষেধ আরো কঠোর করার পরিকল্পনা করেছেন সেদেশের প্রধানমন্ত্রী। বিশেষজ্ঞ প্যানেলের সঙ্গে আলোচনা করে আজ তা ঘোষণা করার কথা রয়েছে।

শীতকালীন অলিম্পিক শুরুর আগে করোনা আক্রান্তের সংখ্যা বাড়ায় চীনের রাজধানী বেইজিংয়ের ২০ লাখ মানুষকে গণপরীক্ষার নির্দেশ দেওয়া হয়েছে। রাজধানীর আশপাশের আরো কয়েকটি শহরের বাসিন্দাদেরও করোনা শনাক্তে গণপরীক্ষা আওতায় আনা হয়েছে।

করোনার অতিসংক্রামক ওমিক্রনের দাপটের মধ্যে ভারতে টানা পঞ্চম দিনের মতো তিন লাখেরও বেশি কোভিড রোগী শনাক্ত হয়েছে। এ নিয়ে ভারতে মোট রোগীর সংখ্যা ৩ কোটি ৯৫ লাখে দাঁড়িয়েছে।

করোনা মহামারীর লাগাম টেনে ধরতে সব দেশকে এক জোট হয়ে কাজ করার আহ্বান জানিয়েছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান। তিনি বলেছেন, এভাবে বছরের পর বছর মহামারী বয়ে বেড়াতে পারে না বিশ্ববাসী।

Tags: ওমিক্রনকরোনাকরোনাভাইরাস
Previous Post

ষষ্ঠ থেকে দশম শ্রেণির পাঠ্য বইয়ে একশ’র বেশি ভুল

Next Post

আফ্রিকান নেশন্স কাপে স্টেডিয়ামের বাইরে সংঘর্ষ, নিহত ৬

Next Post
আফ্রিকান নেশন্স কাপে স্টেডিয়ামের বাইরে সংঘর্ষের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

আফ্রিকান নেশন্স কাপে স্টেডিয়ামের বাইরে সংঘর্ষ, নিহত ৬

Mayor of Tower Hamlets and a woman at a press conference in London. Channel i News - চ্যানেল আই নিউজ

ব্রিটেনে সুফিয়া কামাল ও সৈয়দ আশরাফসহ ৫ বাঙালির নামে ভবনের নামকরণ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT