চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

২০২১ সালের সেরাদের সেরা শাহিন আফ্রিদি

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
4:54 অপরাহ্ন 24, জানুয়ারি 2022
in ক্রিকেট, স্পোর্টস
A A
শাহিন আফ্রিদি ক্রিকেট খেলায় উল্লাস প্রকাশ করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

দুর্দান্ত গতির সঙ্গে বলে বাঁক খাওয়ানোর দক্ষতা, ম্যাজিক্যাল স্পেলে ব্রেক থ্রু এবং প্রয়োজনের ত্রাতা— সবমিলিয়ে গত বছর তিন ফর‌ম্যাটেই দারুণ সময় কাটিয়েছেন শাহিন শাহ আফ্রিদি। জিতেছেন আইসিসির তিন সংস্করণ মিলিয়ে বর্ষসেরা ক্রিকেটারের পুরস্কার স্যার গ্যারি সোবার্স ট্রফি।

পাকিস্তানের গতিময় পেসার সেরাদের সেরা হওয়ার দৌড়ে পেছনে ফেলেছেন সতীর্থ ব্যাটার মোহাম্মদ রিজওয়ান, ইংলিশদের টেস্ট অধিনায়ক জো রুট এবং কিউইদের অধিনায়ক কেন উইলিয়ামসকে।

এক পঞ্জিকাবর্ষে পারফর্মে সেরা হওয়ার দৌড়ে পাকিস্তানের কিংবদন্তি ইনজামাম-উল-হক, মোহাম্মদ ইউসুফরা একাধিকবার মনোনয়ন পেলেও প্রথম পাকিস্তানি ক্রিকেটার হিসেবে সম্মানজনক স্বীকৃতিটি হাতে তুললেন শাহিন।

২০২১ সালে বল হাতে দুর্দান্ত ধারাবাহিক ছিলেন। গতিঝড় আর প্রতিপক্ষ ব্যাটারকে ভয়ের মাঝে ঠেলতে একধাপ এগিয়ে ছিলেন টেস্ট ও টি-টুয়েন্টি ফরম্যাটে। গেল বছর তিন ফরম্যাটে ৩৬টি আন্তর্জাতিক ম্যাচে নামেন শাহিন। ২২.২০ গড়ে নেন ৭৮টি উইকেট।

আরব আমিরাতে টি-টুয়েন্টি বিশ্বকাপে পাকিস্তানকে সেমিফাইনাল খেলানোর পথে বড় ভূমিকা রেখেছিলেন। বিশ্বকাপের মঞ্চে ৬ ম্যাচে তোলেন ৭ উইকেট। চিরপ্রতিদ্বন্দ্বী ভারতকে হারানোয় তার শুরুর স্পেল ঘুরিয়ে দিয়েছিল ম্যাচের মোড়।

আইসিসির বর্ষসেরা টি-টুয়েন্টি ক্রিকেটারের তালিকায়ও শাহিন তুলেছিলেন নিজের নাম। নিউজিল্যান্ডের বিপক্ষে সাদা পোশাকে বাজে শুরু হলেও সাউথ আফ্রিকা, ওয়েস্ট ইন্ডিজ, জিম্বাবুয়ে এবং বাংলাদেশ সিরিজে দুর্দান্ত সফল ছিলেন। ৯ ম্যাচে ১৭.০৬ গড়ে শিকার করেন ৪৭ উইকেট।

২০০৪ সাল থেকে স্যার গারফিল্ড সোবার্স ট্রফি দিয়ে আসছে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা (আইসিসি)। বছরজুড়ে ধারাবাহিক ক্রিকেটারটি পান এ খেতাব।

Tags: আইসিসিআফ্রিদিপাকিস্তানবর্ষসেরালিড স্পোর্টসশাহিন
Previous Post

৪০০ উইকেটের মাইলফলকে সাকিব

Next Post

নিষিদ্ধ হতে চলেছেন টেলর

Next Post
জিম্বাবুয়ে ক্রিকেটার ব্যাট হাতে মাঠে প্রস্তুত. Channel i News - চ্যানেল আই নিউজ

নিষিদ্ধ হতে চলেছেন টেলর

ড. ইউনূসের ব্যাংক হিসাব তলব

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT