চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জাবি শিক্ষার্থীদের কাছে ক্ষমা চেয়েছেন শাবিপ্রবি উপাচার্য

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
3:10 অপরাহ্ন 24, জানুয়ারি 2022
in - সেমি লিড, শিক্ষা
A A
শাবিপ্রবি উপাচার্য সংবাদ সম্মেলনে মুখোমুখি, মুখে মাস্ক পরা. Channel i News - চ্যানেল আই নিউজ

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) নারী শিক্ষার্থীদের নিয়ে করা মন্তব্যের জন্য জাবি শিক্ষার্থীদের কাছে ক্ষমা চেয়েছেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ ।

তিনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের মাধ্যমে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করে ক্ষমা প্রার্থনা করেছেন বলে একটি সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে জাবি প্রশাসন।

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় জনসংযোগ কার্যালয় থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সোমবার বেলা ১১.৫৯ মিনিটে উপাচার্য অধ্যাপক ড. ফারজানা ইসলামের কাছে মােবাইল ফোনে দুঃখ প্রকাশ করেন ও ক্ষমা চান।

শাবিপ্রবি উপাচার্য বলেন, তার বক্তব্য সম্পাদনা (এডিট) করে সামাজিক যােগাযােগ মাধ্যমে প্রচার করা হয়েছে। এতে জাবি শিক্ষার্থীদের মনে ক্ষোভের সৃষ্টি হয়েছে। একই সাথে বিশ্ববিদ্যালয়টির শিক্ষক এবং সংশ্লিষ্ট সকলেই আহত হয়েছেন। তিনি এ বিষয়টি অনুধাবন করছেন।

তিনি আশা প্রকাশ করেছেন যে, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উদার ও প্রগতিশীল শিক্ষার্থী ও শিক্ষকগণ তাকে ক্ষমা করে দেবেন।

এর আগে, শাবিপ্রবিতে মেয়েদের হল সারারাত খোলা রাখার দাবির পরিপ্রেক্ষিতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্রীদের নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ উঠে উপাচার্যের বিরুদ্ধে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ওই অডিও ক্লিপে তাকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নারী শিক্ষার্থীদের নিয়ে বিরূপ মন্তব্য করতে শোনা যায়। অডিও ক্লিপটি ছড়িয়ে পড়ার পর থেকে সমালোচনার ঝড় ওঠে। এই ঘটনায় ক্ষোভ, প্রতিবাদ জানান জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা।

Tags: ড. ফারজানা ইসলামফরিদ উদ্দিন আহমেদশাবিপ্রবি উপাচার্য
Previous Post

আইসিসির ওয়ানডে বর্ষসেরা বাবর

Next Post

আন্দোলনকে রাজনৈতিক রূপ না দিতে শাবিপ্রবি শিক্ষার্থীদের আহ্বান

Next Post
শিবিরে রোগীদের জন্য চিকিৎসা ও বিশ্রামের ব্যবস্থা করা হচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

আন্দোলনকে রাজনৈতিক রূপ না দিতে শাবিপ্রবি শিক্ষার্থীদের আহ্বান

রাবি শিক্ষার্থীরা উপাচার্যের পদত্যাগের দাবিতে অবস্থান কর্মসূচি. Channel i News - চ্যানেল আই নিউজ

শাবিপ্রবি উপাচার্যের পদত্যাগের দাবিতে রাবিতে অবস্থান কর্মসূচি

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT