চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পুলিশের কাছ থেকে হাতকড়াসহ আসামী ছিনতাই

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
6:20 অপরাহ্ন 22, জানুয়ারি 2022
in জনপদ, টাঙ্গাইল
A A
আহত আসামী হাসপাতাল বিছানায় শুয়ে আছে. Channel i News - চ্যানেল আই নিউজ

টাঙ্গাইলের গোপালপুরে পুলিশদের মারধর করে হাতকড়াসহ আসামী ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। এ হামলায় দুই পুলিশ সদস্য আহত হয়েছেন।

আহতরা হলেন, থানার উপপরিদর্শক (এসআই) সালাউদ্দিন ও পুলিশ সদস্য মাখন চন্দ্র সূত্রধর।

শুক্রবার রাত সাড়ে ৭টার দিকে উপজেলার ধোপাকান্দি ইউনিয়নের ভুটিয়া এলাকায় এই ঘটনা ঘটে। পরে ওই এলাকায় অতিরিক্ত পুলিশ গিয়ে হ্যান্ডকাপসহ আসামীকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ওয়ারেন্টভুক্ত আসামী রিপন (৩৮) চিলাবাড়ি গ্রামের রফিকুল ইসলামের ছেলে এবং মিজানুর রহমান (৪০) ভুটিয়া গ্রামের মৃত ইনতাজ আলীর ছেলে।

শনিবার (২২ জানুয়ারি) গ্রেপ্তার দু’জনকে টাঙ্গাইলে কোর্টে প্রেরণ করেছে থানা পুলিশ।

জানা গেছে, আসামী রিপনের বিরুদ্ধে ছিনতাই ও অপহরণ মামলায় ওয়ারেন্ট ছিল। পরে গোপালপুর থানার উপপরিদর্শক (এসআই) সালাউদ্দিন ও পুলিশ সদস্য মাখন আসামী ধরতে শুক্রবার রাতে ধোপাকান্দি ইউনিয়নের ভুটিয়া এলাকায় যান। এসময় ওয়ারেন্টভুক্ত আসামী রিপনকে গ্রেপ্তার করে থানায় নিয়ে যাওয়ার সময় ধোপাকান্দি ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের নৌকার মনোনীত প্রার্থী সিরাজুল ইসলামের ভাই মিজানুর রহমান তার লোকজন নিয়ে পুলিশের উপর হামলা চালায়। এসময় পুলিশদের মারধর করে হাতকড়াসহ আসামী ছিনিয়ে নেয় তারা। পরে পুলিশ আহত হওয়ার ঘটনায় ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করে পুনরায় হাতকড়াসহ আসামী রিপনকে গ্রেপ্তার করা হয়। এসময় হামলায় নেতৃত্ব দেয়া মিজানুরকে গ্রেপ্তার করে পুলিশ।

অন্যদিকে হামলায় আহত দুই পুলিশ সদস্যকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে এসআই সালাউদ্দিনকে প্রাথমিক চিকিৎসা ও পুলিশ সদস্য মাখনকে হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনায় গ্রেপ্তার দু’জনকে শনিবার আদালতে পাঠিয়েছে পুলিশ।

গোপালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোশারফ হোসেন ব‌লেন, রিপনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা ছিল। পুলিশ তাকে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসার সময় মিজানুর ও তার লোকজন পুলিশের উপর হামলা চালায়। এসময় হামলায় দুই পুলিশ সদস্য আহত হয়। পরে ওই এলাকায় অভিযান চালিয়ে হাতকড়াসহ আসামী রিপন ও মিজানকে গ্রেপ্তার করা হয়। মিজান ধোপাকান্দি ইউনিয়ন পরিষদ নির্বাচনে নৌকার প্রার্থী সিরাজুল ইসলামের ভাই। সে নেশাগ্রস্থ এবং ইয়াবা সেবনকারী হিসেবে এলাকায় পরিচিত।

Tags: আসামী ছিনতাই
Previous Post

প্রিয়াঙ্কার মা হওয়ার খবরে তারাও আনন্দিত

Next Post

লাঞ্ছিত ইমন, নিজ মুখেই বললেন ঘটনা

Next Post
এফডিসিতে ইমন ও অন্যান্য শিল্পীদের উত্তেজনাপূর্ণ পরিস্থিতি. Channel i News - চ্যানেল আই নিউজ

লাঞ্ছিত ইমন, নিজ মুখেই বললেন ঘটনা

বাংলাদেশ ক্রিকেটাররা টি-টোয়েন্টি ম্যাচে ব্যাটিং করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

টি-টুয়েন্টির উইকেট মনে হয়নি বিজয়ের কাছে

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT