চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

১৬ বছর পর একক গান নিয়ে হামিন আহমেদ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
4:26 অপরাহ্ন 21, জানুয়ারি 2022
in বিনোদন
A A
হামিন আহমেদ সমুদ্রের পাশে গিটার নিয়ে দাঁড়িয়ে আছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

১৬ বছর পর ‘মাইলস’ এর হামিন আহমেদ এলেন তার নতুন একক গান নিয়ে। নতুন সংগীত প্রযোজনা প্রতিষ্ঠান টিএম রেকর্ডস তাদের নতুন চমক হিসেবে নিয়ে এল তার কণ্ঠে ‘যেও না চলে’।

সম্প্রতি টিজার প্রকাশের পর ২১ জানুয়ারি (শুক্রবার) প্রকাশিত হয়েছে পুরো গানটি। নিজের সুরে ও কৌশিক হোসেন তাপসের কথা ও সংগীতায়োজনে রোমান্টিক গানটিতে কণ্ঠ দিয়েছেন বরেণ্য এ শিল্পী।

‘যেওনা চলে, না বলে, কিছু না বলে, যেতে নেই ’-এমন কথার গানটি নিয়ে হামিন আহমেদ বলেন, এ গানের যে কথা তা প্রতিটি মানুষের জীবনেই কখনো না কখনো অনুভূত হয়। গানটা সেরকম একটি অনুভূতি থেকেই তৈরি। টিএম রেকর্ডস যেভাবে যত্ন নিয়ে গানের অডিও-ভিজুয়াল উপস্থাপন করছে, এরকম মানসম্পন্ন কাজ আমি খুব একটি দেখিনি আমার সংগীতজীবনে।

এর আগে ২০০৬ সালে ব্যান্ড মাইলসের বাইরে সলো গান প্রকাশ করেছিলেন হামিন আহমেদ।

১৬ বছর পর একক গানে ফেরার কারণ জানিয়ে তিনি বলেন, আমি দীর্ঘজীবন ‘মাইলস’ এর বাইরে কখনো খুব বেশি সময় দেইনি কোথাও। ব্যান্ডের বাইরেও কিছু ধরনের গান যা আমাকে উৎসাহিত করে, সে ধরনের কিছু গান এখন থেকে গাইবো। এ গানটির কৃতিত্ব টিএম পরিবারের। তারা যেভাবে সংগীতের পরিবেশ তৈরি করে দেয়, সেখানে নতুন নতুন সুন্দর কাজ তৈরি হতে বাধ্য।

এ গানটিও আড্ডার ছলে গিটারে সুর তুলতে গিয়েই সৃষ্টি। গানটি তৈরির প্রতিটি ধাপ তাপস এত সুন্দর করে করেছে যা আমার জন্য খুবই আনন্দের ছিল। এভাবে গান তৈরির অভিজ্ঞতা আমার নতুন।

শুধু গানে কণ্ঠ দেয়াই নয়, গানে হামিন আহমেদের হাতের আঙুলে গিটারও বেজেছে। নিজেও অংশ নিয়েছেন গানের চিত্রায়ণে। পুরো গানটি চিত্রায়িত হয়েছে মালদ্বীপে।

ফারজানা মুন্নীর প্রযোজনা ও স্টাইলিংয়ে গানটি নির্মাণ করেছেন তানিম রহমান অংশু। গানে মডেল হয়েছেন আফরিন রাজিয়া তৃনা ও নিবিড় আদনান নাহিদ। টিএম রেকর্ডসের ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজে গানটি উন্মুক্ত হয়েছে।

Tags: কৌশিক তাপসগানতাপসমাইলসলিড বিনোদনহামিনহামিন আহমেদ
Previous Post

চলতি বছরেই সুনীলের ঘরে দুই বিয়ে!

Next Post

কোয়ার্টারে ফেভারিট আজারেঙ্কা

Next Post
টেনিস খেলোয়াড় জেতার জন্য প্রস্তুত, প্রতিদ্বন্দ্বিতায় মনোযোগী. Channel i News - চ্যানেল আই নিউজ

কোয়ার্টারে ফেভারিট আজারেঙ্কা

ভারতীয় ক্রিকেটার রোহিত শর্মা ব্যাটিং করছেন, টেস্টে সফল নেতা হওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

টেস্টে ভারতের সফল নেতা হবেন রোহিত

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT