চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সিআইপি কার্ড পেলেন ১৭৬ ব্যবসায়ী

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
8:52 অপরাহ্ন 20, জানুয়ারি 2022
in - সেমি লিড, বাংলাদেশ
A A
সিআইপি কার্ড বিতরণে অংশগ্রহণকারী ব্যক্তিরা মুখে মাস্ক পরে আছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

রপ্তানি বাণিজ্যে অবদান এবং বাণিজ্য সংগঠনে নেতৃত্ব দেওয়ার জন্য ১৭৬ জন ব্যবসায়ীকে বাণিজ্যিকভাবে গুরুত্বপূর্ণ ব্যক্তির (সিআইপি) কার্ড দিল সরকার। বাণিজ্য মন্ত্রণালয় ২০১৮ সালের জন্য তাদেরকে নির্বাচিত করেছে।

বৃহস্পতিবার রাজধানীর একটি পাঁচতারকা হোটেল আয়োজিত এক অনুষ্ঠানে বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি এই কার্ড বিতরণ করেন।

রপ্তানিতে অবদানের স্বীকৃতিস্বরূপ অনুষ্ঠানে ১৩৮ জন রপ্তানিকারক ও পদাধিকারবলে ৩৮ জন ব্যবসায়ী নেতাকে সিআইপি কার্ড দেওয়া হয়। সিআইপি কার্ডধারীরা সচিবালয়ে প্রবেশে বিশেষ পাস পাবেন। ব্যবসা সংক্রান্ত ভ্রমণে বিমান, রেল, সড়ক ও নৌপথে আসনে অগ্রাধিকার পাবেন। বিমানবন্দরে ভিআইপি লাউঞ্জ ব্যবহারেরও সুযোগ পাবেন তারা।

অনুষ্ঠানে বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেন, বাংলাদেশ আজ অর্থনৈতিকভাবে সারাবিশ্বে রোড মডেল হিসেবে বিবেচিত হচ্ছে। এর পেছনে রয়েছে ব্যবসায়ীদের বড় অবদান। চলতি অর্থবছরে ৫১ বিলিয়ন মার্কিন ডলারের রপ্তানি লক্ষ্যমাত্রা অর্জণের ব্যাপারে তিনি দৃঢ আশাবাদ ব্যক্ত করেন।

তিনি বলেন, ২০২৪ সাল নাগাদ ৮০ বিলিয়ন ডলারের রপ্তানি আয়ের যে লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে, সেটা আমরা অর্জন করতে সক্ষম হবো। কেননা ইতোমধ্যে রপ্তানি পণ্য বহুমূখীকরণের উদ্যোগ নেওয়া হয়েছে। এছাড়া বিশ্বের অনেক দেশ থেকে বাংলাদেশে ব্যবসা-বাণিজ্য স্থানাস্তরের সুযোগ তৈরি হচ্ছে। সেটার সদ্ব্যব্যবহার করতে পারলে এই লক্ষ্যমাত্রায় রপ্তানি করতে পারব। বাণিজ্যমন্ত্রী মনে করেন উন্নয়নশীল দেশে উত্তোরণ পরবর্তী চ্যালেঞ্জ মোকাবিলায় যেসব পদক্ষেপ নেওয়া হচ্ছে, তাতে বাণিজ্যের কোন ক্ষতি হবে না।

অনুষ্ঠানে বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব তপন কান্তি ঘোষ বলেন, বাংলাদেশের ব্যবসা-বাণিজ্যের যে ব্যাপ্তি তৈরি হয়েছে, এর পেছনে রয়েছে এদেশের উদ্যোক্তা শ্রেণী। সেটা আমাদের বড় শক্তি। তাই আমার মনে হয় এলডিসি পরবর্তী বাণিজ্যিক চ্যালেঞ্জ আমাদের উদ্যোক্তারা সহজেই মোকাবিলা করতে পারবেন।

বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব তপন কান্তি ঘোষের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে এফবিসিসিআই সভাপতি মো. জসিম উদ্দিন, মেট্রোপলিটন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি মো. সাইফুল ইসলাম, রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) ভাইস-চেয়ারম্যান এ এইচ এম আহসান প্রমূখ বক্তব্য রাখেন।

Tags: বাণিজ্য মন্ত্রণালয়বাণিজ্যমন্ত্রী টিপু মুনশিব্যবসায়ীসিআইপি কার্ড
Previous Post

শুক্রবার শুরু বিপিএল, কতটা জমবে লড়াই?

Next Post

২৫ জানুয়ারি থেকে চালু হচ্ছে বিমানের শারজাহ ফ্লাইট

Next Post
বিমান শারজাহ গন্তব্যে উড়ন্ত অবস্থায় আকাশে. Channel i News - চ্যানেল আই নিউজ

২৫ জানুয়ারি থেকে চালু হচ্ছে বিমানের শারজাহ ফ্লাইট

রাতের সময় মগবাজারে বাস দুর্ঘটনা, শিশু নিহত. Channel i News - চ্যানেল আই নিউজ

রাজধানীর মগবাজারে দুই বাসের চাপায় শিশু নিহত

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT