চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শুক্রবার শুরু বিপিএল, কতটা জমবে লড়াই?

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
7:02 অপরাহ্ন 20, জানুয়ারি 2022
in ক্রিকেট, স্পোর্টস
A A
বিপিএল ২০২২ চ্যাম্পিয়ন দল ট্রফি গ্রহণ করছে।. Channel i News - চ্যানেল আই নিউজ

ছয় দলের চোখই শিরোপায়। কোনো কোনো দলে অভিজ্ঞ ক্রিকেটার বেশি। কোনো দলে আবার তারুণ্যের সমাহার। অপেক্ষা শেষে এবার দেখার পালা মাঠের লড়াই।

নতুন করে করোনার সংক্রমণ বেড়ে যাওয়ায় বিপিএল আয়োজন নিয়ে ছিল অনিশ্চয়তা। কয়েকটি দলের ক্রিকেটার সংক্রমিত হওয়ার পর শঙ্কা বাড়ে। তারপরও মাঠে গড়াচ্ছে আসরটি। সব দলের বিদেশি ক্রিকেটার এসে অনুশীলনও শুরু করেছেন। শুধু টুর্নামেন্ট মাঠে গড়ানোর পালা।

মাঠে নামার আগে তেমন অনুশীলন করার সুযোগ পায়নি দলগুলো। তারপরও জমজমাট লড়াইয়ের প্রত্যাশা করছেন আয়োজকরা।

মারকুটে টি-টুয়েন্টি আসর বাংলাদেশ প্রিমিয়ার লিগের অষ্টম আসর শুরু হচ্ছে শুক্রবার। মিরপুরে দুপুর দেড়টায় উদ্বোধনী ম্যাচে সাকিব আল হাসানের ফরচুন বরিশালের প্রতিপক্ষ মেহেদী হাসান মিরাজের চট্টগ্রাম চ্যালেঞ্জার্স।

শের-ই-বাংলা স্টেডিয়ামে সন্ধ্যা সাড়ে ৬টায় নামবে মুশফিকুর রহিমের খুলনা টাইগার্স ও মাহমুদউল্লাহ-মাশরাফী-তামিমদের মিনিস্টার ঢাকা।

২৭ দিনের টুর্নামেন্টে হবে প্লে অফ, ফাইনালসহ ৩৪টি ম্যাচ। করোনার কারণে মাঠে থাকছে না দর্শক। চট্টগ্রামে হবে ৮টি ম্যাচ, সিলেটে ৬টি ও ঢাকায় হবে ২০ ম্যাচ।

লিগপর্বে প্রতিদিনই হবে দুটি করে ম্যাচ। ছুটির দিন শুক্রবারে বেলা ১.৩০ মিনিট থেকে প্রথম ম্যাচ, সপ্তাহের বাকি দিনগুলোতে শুরু হবে সাড়ে ১২টা থেকে। রাতের ম্যাচ শুক্রবারে শুরু হবে ৬টা ৩০ মিনিটে, সপ্তাহের বাকি দিনগুলোতে শুরু হবে সাড়ে ৫টায়।

ক্রিকেটের সবচেয়ে দরকারি প্রযুক্তি ডিআরএস থাকছে না। নেই বিদেশি আম্পায়ারদের উপস্থিতি। বিদেশি তারকা ক্রিকেটারের অংশগ্রহণও হাতেগোনা। আছে করোনার চোখ রাঙানি। নানা সীমাবদ্ধতা ও চ্যালেঞ্জ থাকা সত্ত্বেও জমজমাট বিপিএল আয়োজনের আশা করছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড।

Tags: খুলনাচট্টগ্রামঢাকাবঙ্গবন্ধু বিপিএল-২০২২বরিশাললিড স্পোর্টস
Previous Post

চিরনিদ্রায় শায়িত কাজীদা

Next Post

সিআইপি কার্ড পেলেন ১৭৬ ব্যবসায়ী

Next Post
সিআইপি কার্ড বিতরণে অংশগ্রহণকারী ব্যক্তিরা মুখে মাস্ক পরে আছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

সিআইপি কার্ড পেলেন ১৭৬ ব্যবসায়ী

বিমান শারজাহ গন্তব্যে উড়ন্ত অবস্থায় আকাশে. Channel i News - চ্যানেল আই নিউজ

২৫ জানুয়ারি থেকে চালু হচ্ছে বিমানের শারজাহ ফ্লাইট

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT