চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শাবিপ্রবি শিক্ষার্থীদের ওপর হামলার বিচার চেয়ে রাবিতে মানববন্ধন

সুব্রত গাইন by সুব্রত গাইন
2:33 অপরাহ্ন 17, জানুয়ারি 2022
in - সেমি লিড, শিক্ষা
A A
শাবিপ্রবি শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন. Channel i News - চ্যানেল আই নিউজ

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি) এর শিক্ষার্থীদের ওপর ‘পুলিশের হামলা’র প্রতিবাদ ও বিচারের দাবি জানিয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

সোমবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের শহীদ বুদ্ধিজীবী চত্বরে আয়োজিত এক মানববন্ধন কর্মসূচি থেকে এ দাবি জানায় তারা।

মানববন্ধনে রাকসু আন্দোলন মঞ্চের আহ্বায়ক আব্দুল মজিদ অন্তর বলেন, দেশের যেকোন প্রান্তে বা ক্যাম্পাসে শিক্ষার্থীর ওপর যখন কোনো জুলুম নিপীড়ন ও হামলা হয় সেটি আমাদের গায়ে লাগে। বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের ভেতরে শিক্ষার্থীদের ওপর পুলিশ বাহিনীর হামলায় ধিক্কার জানাই। আগামীতে যেন শিক্ষার্থীদের ওপর কোনো মহল আঙ্গুল তুলতে না পারে। সেজন্য এ হামলার সাথে জড়িত ব্যক্তিদের চিহ্নিত করে দ্রুত আইনের আওতায় এনে বিচার করার দাবি জানাচ্ছি।

কর্মসূচিতে বিশ্ববিদ্যালয় শাখা নাগরিক ছাত্র ঐক্যের সভাপতি মেহেদী হাসান বলেন, ক্যাম্পাসের যেকোন যৌক্তিক দাবিতে শিক্ষার্থীরা আন্দোলন করতে পারে। বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস হলো গণতন্ত্র ও মুক্তচিন্তা চর্চার জায়গা। এমন একটি স্থানে যৌক্তিক দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর বিশ্ববিদ্যালয় প্রশাসনের সহায়তায় ছাত্রলীগ ও পুলিশের ন্যাক্কারজনক হামলার প্রতিবাদ জানাই। হামলার ভিডিও ফুটেজ দেখে এই হামলার সঙ্গে জড়িতদের বিচারের আওতায় নিয়ে আসার জোর দাবি করছি।

ইতিহাস বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী রিফাত বলেন, বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হলেন একটি ক্যাম্পাসের সর্বোচ্চ অভিভাবক। কিন্তু সেই অভিভাবকের মদদে যখন পুলিশ বাহিনী শিক্ষার্থীদের উপর হামলা চালায় তখন এর চেয়ে লজ্জাজনক আর কী হতে পারে। যেখানে ভাষা আন্দোলন থেকে স্বাধীনতা যুদ্ধে শিক্ষার্থীরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। আর সেখানে এমন মর্মান্তিক ঘটনা! এমন ঘটনা দেশের জন্য মোটেও ভালো কিছু নয়।

বিশ্ববিদ্যালয় শাখা ছাত্র ফেডারেশনের সাধারণ সম্পাদক মোহাব্বত হোসন মিলনের সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের নাগরিক ছাত্র ঐক্যের সাধারণ সম্পাদক আলহাজ হোসেন, গণিত বিভাগের রেজাউল ইসলাম, ফলিত রসায়ন বিভাগের রাকিব, নাঈম শেখ প্রমুখ।

Tags: রাজশাহী বিশ্ববিদ্যালয়রাবিশাবিপ্রবি
Previous Post

৫০ বছর বয়সীরাও পাবেন বুস্টার ডোজ: স্বাস্থ্যমন্ত্রী

Next Post

কাউকে জোর করে টিকা দেওয়া যাবে না: ভারতের সুপ্রিম কোর্ট

Next Post
বাংলাদেশে করোনাভাইরাস টিকা গ্রহণের জন্য স্বাস্থ্যকর্মীর পরীক্ষা।. Channel i News - চ্যানেল আই নিউজ

কাউকে জোর করে টিকা দেওয়া যাবে না: ভারতের সুপ্রিম কোর্ট

আত্মহত্যা চেষ্টাকারীকে উদ্ধার, পুলিশ ও স্বজনরা তাকে নিরাপদে নিয়ে যায়. Channel i News - চ্যানেল আই নিউজ

৯৯৯-এ ফোনকলে আত্মহত্যা চেষ্টাকারীকে উদ্ধার

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT