চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

চলতি বছর পাঁচ সিনেমায়, ভিন্ন পাঁচ চরিত্রে নওয়াজ!

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
3:12 অপরাহ্ন 17, জানুয়ারি 2022
in বিনোদন
A A
নওয়াজ উদ্দিন সিদ্দিকী অভিনীত পাঁচ চরিত্রের ছবি, বিভিন্ন দৃশ্য ও আবেগপ্রবণ মুহূর্ত. Channel i News - চ্যানেল আই নিউজ

বলিউডের প্রথম সারির অভিনেতাদের মধ্যে একেবারে উপরের তালিকায় রয়েছে নওয়াজউদ্দিন সিদ্দিকীর নাম। যিনি তার দীর্ঘ ফিল্ম ক্যারিয়ারে দর্শকদের উপহার দিয়েছেন বেশকিছু সিনেমা। যার প্রত্যেকটি চরিত্রই ছিল পুরোপুরি ভিন্ন। শুধু তাই নয় তার অভিনীত প্রত্যকটি চরিত্রই প্রশংসা কুড়িয়েছে দর্শকদের।

এককথায় অভিনেতা হিসেবে ভার্সেটালিটি নওয়াজের অন্যতম শক্তিশালী স্তম্ভ। ড্রামা হোক কিংবা কমেডি অথবা থ্রিলার, যেকোন সিনেমায় নিজের চরিত্রকে মোক্ষমভাবে ফুটিয়ে তুলতে নওয়াজের জুড়ি মেলা ভার।

তবে চলতি বছরটি এই অভিনেতার জন্য হতে যাচ্ছে ক্ষাণিকটা বিশেষ। কারণ চলতি বছরে একটি-দু’টি নয় বরং পাঁচ পাঁচটি ভিন্ন ঘরানার সিনেমায় দেখা যাবে নওয়াজকে।

অর্থাৎ, পাঁচটি ভিন্ন ধরনের ছবিতে একে অপরের থেকে ভিন্ন পাঁচটি সম্পূর্ণ আলাদা চরিত্রে পর্দায় হাজির হবেন নওয়াজ।

যেই তালিকার প্রথমেই রয়েছে আদ্যপান্ত ড্রামাধর্মী ছবি ‘নো ল্যান্ডস ম্যান’। মোস্তফা সরয়ার ফারুকী পরিচালিত এই ছবিটি ইতোমধ্যে প্রশংসা কুড়াচ্ছে বিভিন্ন চলচ্চিত্র উৎসবে। এটি বাংলাদেশি এই নির্মাতার প্রথম আন্তর্জাতিক ভাষার সিনেমা। বাংলাদেশ ছাড়াও সিনেমাটি নিয়ে প্রতীক্ষায় ভারতীয় দর্শক।

এছাড়া রয়েছে থ্রিলার ছবি ‘অদ্ভুত’, যেটি মূলত অলৌকিক গল্পের কাহিনীকে ঘিরে অর্থাৎ সুপারন্যাচারাল থ্রিলার। তিন নম্বরে রয়েছে রোম্যান্টিক ছবি ‘টিকু ওয়েডস শিরু’। চার নম্বরে রয়েছে রোম্যান্টিক কমেডি ‘যোগিরা সারা রা রা’ এবং সবশেষে রয়েছে পুরোপুরি বলিউডি ছবি ‘হিরোপান্তি ২’।

এককথায় ২০২২ সাল নিজের ফিল্মি ক্যারিয়ারে সব থেকে ব্যস্ততম বছর হতে চলেছে নওয়াজের। তবে কোন ছবি বড়পর্দায় মুক্তি পাবে আর কোনটি ওটিটি প্ল্যাটফর্মে, তা জানার জন্য আপাতত অপেক্ষা করা ছাড়া উপায় নেই।

Tags: নওয়াজউদ্দিন সিদ্দিকীনো ল্যান্ডস ম্যানফারুকীবলিউডবলিউড অভিনেতাবাংলাভারত
Previous Post

‘সমালোচকেরাই এখন নাসিক নির্বাচনকে সেরা মনে করেন’

Next Post

চলন্ত ট্রেনের সামনে নারীকে ধাক্কা

Next Post
চলন্ত ট্রেনের সামনে নারীকে ধাক্কা, সিসিটিভি ফুটেজে ধরা পড়েছে ঘটনা. Channel i News - চ্যানেল আই নিউজ

চলন্ত ট্রেনের সামনে নারীকে ধাক্কা

নির্বাচনী বোর্ড ও বাংলাদেশ নির্বাচন কমিশনের লোগো. Channel i News - চ্যানেল আই নিউজ

সিইসি ও ইসি নিয়োগ আইনের খসড়া চূড়ান্ত অনুমোদন

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT