চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

প্রশংসার জোয়ারে ভাসছেন কোহলি

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
3:26 অপরাহ্ন 16, জানুয়ারি 2022
in ক্রিকেট, স্পোর্টস
A A
ভারতীয় ক্রিকেটার বিরাট কোহলি প্রশংসায় ভাসছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

আলোচনা-সমালোচনা, তর্ক-বিতর্ক আর জবাব-পাল্টা জবাবের শেষে ভারত দলের সব ফরম্যাটের নেতৃত্ব থেকে মুক্ত হলেন বিরাট কোহলি। সাদা বলে ছাঁটাই হলেও চালিয়ে যাওয়ার কথা ছিল লাল বলের নেতৃত্ব। হঠাৎ জানালেন, এ ফরম্যাটেও থাকছেন না নেতার ভূমিকায়।

পূর্ব ঘোষণা ছাড়াই শনিবার টেস্টে সাবেক অধিনায়ক বনে যাওয়া কোহলি দেশের ইতিহাসে অন্যতম সফল নেতা। হুট করে নেয়া সিদ্ধান্ত সবাইকে অবাক করলেও সকলেই মেতেছেন তার দুর্দান্ত অর্জনের বন্দনায়। সাবেক-বর্তমান হয়ে সতীর্থরা জানাচ্ছেন শুভ কামনা।

টেস্ট থেকে মহেন্দ্র সিং ধোনি অবসর নিলে দায়িত্ব পান কোহলি। ২০১৪ সাল থেকে ৭ বছর দিয়েছেন নেতৃত্ব। সবমিলিয়ে সাদা পোশাকে রেকর্ড ৬৮ ম্যাচে ভারতের অধিনায়কত্ব করে জিতেছেন ৪০ টেস্টে। সাফল্যের হারে (৫৮.৮২ শতাংশ জয়) কোহলির চেয়ে এগিয়ে নেই ভারতের কেউ। এমন এক নায়কের বিদায়ে ব্যক্তিগতভাবে দুঃখ বোধ হচ্ছে রবি শাস্ত্রীর।

টুইটারে এক পোস্টে ভারতের সাবেক প্রধান কোচ লিখেছেন, ‘বিরাট, তুমি তোমার মাথা উঁচিয়ে যেতে পারো। অধিনায়ক হিসেবে অনেক অর্জন তোমার। প্রশ্নাতীতভাবে তুমি ভারতের আক্রমণাত্মক এবং সফল অধিনায়ক। দিনটি ব্যক্তিগতভাবে আমার জন্য দুঃখের, কারণ এই দল যা আমরা একসাথে তৈরি করেছি।’

সাবেক সতীর্থ ওপেনার বীরেন্দ্র শেবাগ লিখেছেন, ‘ভারতের টেস্ট অধিনায়ক হিসেবে অনন্য ক্যারিয়ারের জন্য অনেক অভিনন্দন বিরাট কোহলি। পরিসংখ্যান মিথ্যা বলে না। কোহলি শুধু ভারতের নয়, বিশ্ব ক্রিকেটেরও অন্যতম সফল নেতা। আমরা গর্বিত এবং ব্যাট হাতে তোমার রাজত্ব দেখার অপেক্ষা করছি।’

স্যার ভিভিয়ান রিচার্ডস কোহলির টুইট শেয়ার করে শিরোনামে বলেছেন, ‘ভারতের অধিনায়ক হিসেবে অনন্য যাত্রার জন্য অভিনন্দন। তুমি যা অর্জন করেছ তা গর্বিত হওয়ার মতো। সত্যি বলতে, বিশ্ব ক্রিকেটে গুটিকয়েক সেরা অধিনায়কের তালিকায় তোমার নাম থাকবে।’

কোহলির অধিনায়কত্বের প্রশংসা করে পোস্ট দিয়েছেন মোহাম্মদ আজহারউদ্দিন, শচীন টেন্ডুলকার, সুরেশ রায়না, ইশান্ত শর্মাসহ আরও অনেক সাবেক-বর্তমান ক্রিকেটার। জানিয়েছেন আগামীদিনের কোহলির জন্য শুভবার্তা।

ভারতের সাদা বলের অধিনায়ক রোহিত শর্মার তো বিশ্বাসই হচ্ছে না কোহলি অধিনায়ক থাকবেন না। ইনস্টাগ্রামে রোহিত লিখেছেন, ‘আমি বিস্মিত। ভারত অধিনায়ক হিসেবে অসাধারণ সাফল্য অর্জন করার জন্য তোমাকে অভিনন্দন। আগামীর জন্য অনেক শুভেচ্ছা।’

সাউথ আফ্রিকায় আশা জাগিয়েও সিরিজ হার মানতে পারেননি কোহলি। এতটাই হতাশ হয়েছেন যে সরে দাঁড়িয়েছেন সাদা পোশাকের নেতৃত্ব থেকে। তাতেই শেষ হয়ে গেল ৭ বছরের টেস্ট নেতার দায়িত্বভার।

বিশ্বকাপ শুরুর আগে অনেকটা অভিমান করেই ছেড়েছিলেন টি-টুয়েন্টির নেতৃত্ব। পরে আচমকা তাকে ওয়ানডে নেতৃত্ব থেকে সরিয়ে দেয় ভারতের বোর্ড। সাদা বলের ক্রিকেটে অধিনায়কত্ব পেয়েছেন সতীর্থ ওপেনার রোহিত শর্মা।

Tags: কোহলিবিরাটভারতরিচার্ডসরোহিতলিড স্পোর্টসশাস্ত্রীসাউথ আফ্রিকা
Previous Post

টিকা: মাদ্রাসা শিক্ষার্থী ও পরিবহন শ্রমিকদের নাম নিবন্ধনের আহ্বান

Next Post

ভোটারদের উপচে পড়া ভিড় থাকলেও ভোটগ্রহণে ধীরগতি কেন

Next Post
-4 Channel i News - চ্যানেল আই নিউজ

ভোটারদের উপচে পড়া ভিড় থাকলেও ভোটগ্রহণে ধীরগতি কেন

দুজন নারী ও একজন পুরুষের সাক্ষাৎ, একটি কাগজপত্র দেখছেন।. Channel i News - চ্যানেল আই নিউজ

তৈমুরের সাক্ষরিত কাগজপত্র ছাড়াই তার এজেন্ট দাবি

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT