চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

হৃদয়ের ব্যাটে ফাইনালে দক্ষিণাঞ্চল

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
5:23 অপরাহ্ন 13, জানুয়ারি 2022
in ক্রিকেট, স্পোর্টস
A A
বাংলাদেশ ক্রিকেট দলের খেলোয়াড়রা উল্লাসে মেতে উঠেছে. Channel i News - চ্যানেল আই নিউজ

তৌহিদ হৃদয়ের অপরাজিত ৬৫ রান বিসিবি দক্ষিণাঞ্চলকে শেষ ম্যাচে এনে দিয়েছে ৫ উইকেটের জয়। তিন ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে ইনডিপেন্ডেন্স কাপের ফাইনালে উঠে গেছে তারা।

প্রথম দুই ম্যাচ জিতে ৪ পয়েন্ট পেয়ে ফাইনাল আগেই নিশ্চিত করে ফেলা ওয়ালটন মধ্যাঞ্চলকে হারিয়েছে দক্ষিণাঞ্চল।

সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে দুই দলের শিরোপার লড়াই আগামী শনিবার। তার আগে বৃহস্পতিবার মধ্যাঞ্চল ও দক্ষিণাঞ্চল সেরে নিল একরকম ট্রফির প্রস্তুতিই।

দক্ষিণাঞ্চলকে ২২১ রানের লক্ষ্য দেয় মধ্যাঞ্চল। ৪৯তম ওভারের চতুর্থ বলে সৌম্য সরকারকে ছক্কা মেরে জয় নিশ্চিত করেন হৃদয়। ৭৮ বলে ৬৫ রানে অপরাজিত থাকেন। মারেন তিনটি চার ও এক ছক্কা।

৮ বল হাতে রেখে জয় পায় দক্ষিণাঞ্চল। ৫ রানে অপরাজিত থাকেন মেহেদী হাসান।

ওপেনার পিনাক ঘোষের ব্যাট থেকে আসে ৫৪ রান। এনামুল হক বিজয়ের সঙ্গে উদ্বোধনী জুটিতে যোগ করেন ৬০ রান। বিজয়ের ব্যাটে আসে ২৪ রান।

মিডলঅর্ডারে হৃদয় ছাড়াও রান পেয়েছেন জাকির হাসান। উইকেটরক্ষক-ব্যাটার ৪৯ বলে চার চারে ৪০ রানের গুরুত্বপূর্ণ ইনিংসটি খেলেন। হৃদয়ের সঙ্গে চতুর্থ উইকেট জুটিতে ৮০ রান যোগ করেন।

১৫ বলে ২২ রানের ঝড়ো ইনিংস খেলে বল ও রানের ব্যবধান কমিয়ে জয়ে ভূমিকা রাখেন নাহিদুল ইসলামও।

১০ ওভারে মাত্র ২৯ রান দিয়ে বাঁহাতি স্পিনার হাসান মুরাদ নেন দুটি উইকেট। সৌম্য সরকার, মোসাদ্দেক হোসেন সৈকত ও মৃত্যুঞ্জয় চৌধুরী একটি করে উইকেট নেন।

সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে টস হেরে ব্যাট করতে নেমে শুরু থেকেই ধীরগতিতে রান তোলে মধ্যাঞ্চল। ৯৫ বল খেলে ৪৬ রান করেন ওপেনার আব্দুল মজিদ।

অধিনায়ক মোসাদ্দেক ৫৭ বলে ৪৪, তাইবুর রহমান ৩৫ বলে ২৩, আল আমিন ৩৮ বলে ২৫ রান করলেও লড়াকু সংগ্রহের দিকে যেতে পারছিল না দলটি।

শেষটায় আবু হায়দার রনি ব্যাটে ঝড় তুলে ৫০ ওভারে ৮ উইকেটে ২২০ রানের পুঁজি এনে দেন। ২৭ বলে ৫৪ রানের ইনিংস উপহার দিয়ে অপরাজিত থাকেন রনি। মোস্তাফিজুর রহমানের এক ওভারে নেন ২১ রান। মারেন দুটি করে চার ও ছয়। তার ইনিংসে চারের মার ছয়টি আর ছক্কা চারটি।

১০ ওভারে ৬৩ রান খরচ করে মোস্তাফিজ নেন ৪ উইকেট। আবু হায়দার ফিজের শেষ ওভারে তাণ্ডব না চালালে বোলিং ফিগারটি অন্যরকমও হতে পারত! দারুণ বোলিং করেছেন মেহেদী হাসান। অফস্পিনার ১০ ওভারে মাত্র ২৬ রান দিয়ে তুলে নেন ৩ উইকেট।

Tags: দক্ষিণাঞ্চলমধ্যাঞ্চললিড স্পোর্টসহৃদয়
Previous Post

সিইসি ও প্রশাসনের বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ সুজন’র

Next Post

রাতের তাপমাত্রা আরও কমতে পারে

Next Post
শীত-বৃষ্টির শঙ্কা-শৈত্যপ্রবাহ

রাতের তাপমাত্রা আরও কমতে পারে

জাভি স্প্যানিশ ফুটবল কোচ ও সাবেক খেলোয়াড়, মাঠে কথা বলছেন।. Channel i News - চ্যানেল আই নিউজ

রিয়ালের চেয়ে আমরা ভালো খেলেছি: জাভি

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT