চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রিয়ালের চেয়ে আমরা ভালো খেলেছি: জাভি

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
5:36 অপরাহ্ন 13, জানুয়ারি 2022
in ফুটবল, স্পোর্টস
A A
জাভি স্প্যানিশ ফুটবল কোচ ও সাবেক খেলোয়াড়, মাঠে কথা বলছেন।. Channel i News - চ্যানেল আই নিউজ

স্প্যানিশ সুপার কাপের সেমিতে বার্সাকে হারিয়েছে চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদ। হারা ম্যাচের বেশিরভাগ সময় রিয়ালের চেয়ে বার্সেলোনা ভালো খেলেছে বলে দাবি কোচ জাভি হার্নান্দেজের।

‘আগেই স্পষ্ট করে বলেছি, বলের লড়াইয়ে সবাইকে দায়িত্ব নিতে হবে। ম্যাচের অনেকটা সময় আমরা নিজেদের নিয়ন্ত্রণে রেখেছি। ওরা আমাদের ভুলের সুযোগ নিয়েছে। তবে অনেকটা সময় আমরা ওদের চেয়ে ভালো খেলেছি।’

বার্সা কোচের এমন মন্তব্যে ঘোর বিরোধিতা করেছেন রিয়াল মাদ্রিদের কোচ কার্লো আনচেলত্তি। তার মতে, দুই দলই সমশক্তির ছিল। হাড্ডাহাড্ডি লড়াই হয়েছে। তবে বার্সা কোনোভাবেই তাদের চেয়ে বেশি ভালো খেলেনি।

‘এটি একটি সমশক্তির ম্যাচ ছিল। কেউই কারো চেয়ে পিছিয়ে ছিল না। প্রথমার্ধে আমরা দুর্ভাগ্যের কারণে গোল খেয়েছি। দ্বিতীয়ার্ধে আরও কঠিন লড়াই হয়েছে। তবে কেউ কারো থেকে এগিয়ে ছিল না।’

প্রতিপক্ষের উন্নতির কথাও অবশ্য বলতে ভোলেননি ইতালিয়ান কোচ। বার্সার এখনকার স্কোয়াড ভালো বলেই মত দিয়েছেন। কঠিন লড়াইয়ের জন্য শিষ্যরা প্রস্তুত ছিল বলেও জানিয়েছেন আনচেলত্তি।

‘বার্সার দলটি এখন বেশ ভালো। তারা দল সাজিয়ে ফেলেছে এবং এই দলটি ভবিষ্যতে আরও ভালো করবে। আমাদের দল আজকের এই লড়াইয়ের জন্য আগে থেকেই প্রস্তুত ছিল। ম্যাচের শুরু থেকেই আমরা ভালো খেলেছি এবং পাল্টা আক্রমণে অসাধারণ ছিলাম।’

বুধবার রাতে স্প্যানিশ সুপার কাপের সেমিতে বার্সেলোনার মুখোমুখি হয়েছিল রিয়াল মাদ্রিদ। সৌদি আরবে অনুষ্ঠিত ম্যাচে বার্সাকে ৩-২ গোলে হারিয়েছে রিয়াল মাদ্রিদ।

Tags: আনচেলত্তিজাভিবার্সেলোনারিয়ালস্প্যানিশ সুপার কাপ
Previous Post

রাতের তাপমাত্রা আরও কমতে পারে

Next Post

র‌্যাঙ্গনিকের অধীনেই ভালো করতে চান রোনালদো

Next Post
ম্যাচের সময় রোনালদোকে কোচের সাথে দেখা করছে।. Channel i News - চ্যানেল আই নিউজ

র‌্যাঙ্গনিকের অধীনেই ভালো করতে চান রোনালদো

বয়স্ক ব্যক্তি একটি আর্ট ওয়াল পেইন্টের পাশে দাঁড়িয়ে আছেন, পেইন্টটি লাল রঙের আধুনিক শিল্পের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

ছয় শতাধিক সিনেমা করেও ঢাকায় বাস করার সামর্থ্য হয়নি এই অভিনেতার

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT