চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়কে ভারত সরকারের অ্যাম্বুলেন্স উপহার

আখতারুজ্জামান by আখতারুজ্জামান
9:08 অপরাহ্ন 12, জানুয়ারি 2022
in জনপদ, পাবনা
A A
বাংলাদেশ ও ভারতের পতাকা সহ পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়কে অ্যাম্বুলেন্স উপহার. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশের রাজশাহী অঞ্চলে নিযুক্ত ভারতীয় সহকারী হাই কমিশনার সঞ্জীব কুমার ভাটি বলেছেন, ভারত বাংলাদেশের অকৃত্রিম বন্ধু। আমাদের দুই রাষ্ট্রের সম্পর্কের এখন সোনালী অধ্যায় চলছে। ভবিষ্যতে আমাদের সম্পর্ক আরো দৃঢ় ও বিস্তৃত হবে।

বুধবার ভারত সরকারের পক্ষ থেকে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (পাবিপ্রবি)কে উপহার হিসেবে দেয়া একটি জীবন রক্ষাকারী অ্যাম্বুলেন্স হস্তান্তর উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় সহকারী হাই কমিশনার এ কথা বলেন।

পাবিপ্রবি ক্যাম্পাসে এক অনুষ্ঠানে সহকারী হাই কমিশনার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এম রোস্তম আলী’র হাতে এই অ্যাম্বুলেন্সের চাবি হস্তান্তর করেন।

এসময় ভারতীয় সহকারী হাই কমিশন থেকে জানানো হয়, আধুনিক জীবন রক্ষাকারী যন্ত্রপাতি সম্বলিত অ্যাম্বুলেন্সটি জরুরি চিকিৎসার জন্য হাসপাতালে যাওয়ার পথে রোগীদের মানসম্মত জরুরি সেবা এবং ট্রমা লাইফ সাপোর্টের জন্য উপযোগী। অ্যাম্বুলেন্সটি ১০৯টি লাইফ সাপোর্ট অ্যাম্বুলেন্স সরবরাহের কর্মসূচির অংশ, যেমনটি ভারতের প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী ২০২১ সালের মার্চ মাসে তার বাংলাদেশ সফরের সময় ঘোষণা করেছিলেন।

উপাচার্য অধ্যাপক ড. এম রোস্তম আলী সভাপতির বক্তব্যে বলেন, ১৯৭১ সালের স্বাধীনতা যুদ্ধের সময় ভারত বাংলাদেশের যে বন্ধুত্বপূর্ণ সম্পর্কের সৃষ্টি হয়েছিল, বর্তমানে তা আরও বেগবান হয়েছে। অ্যাম্বুলেন্স উপহার দেওয়ার জন্য তিনি ভারতীয় সরকার ও সে দেশের জনগণকে ধন্যবাদ জানান।

এসময় বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. খায়রুল আলম,  মানবিক ও সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মো. হাবিবুল্লাহ্, পরিবহন প্রশাসক অধ্যাপক ড. মো. কামরুজ্জামান, প্রক্টর ড. মো. হাসিবুর রহমান, রেজিস্টার (চলতি দায়িত্ব) বিজন কুমার ব্রহ্মসহ বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় চেয়ারম্যান, শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

Tags: অ্যাম্বুলেন্স হস্তান্তরভারত-বাংলাদেশ
Previous Post

‘চরের কৃষিতে নারী: সমস্যা ও করণীয়’ বিষয়ক সংলাপ অনুষ্ঠিত

Next Post

যশোরে দুই ভারতীয়সহ তিন জনের ওমিক্রন শনাক্ত

Next Post
Laboratory equipment and testing devices for COVID-19 detection. Channel i News - চ্যানেল আই নিউজ

যশোরে দুই ভারতীয়সহ তিন জনের ওমিক্রন শনাক্ত

রিয়াল মাদ্রিদ বনাম বার্সেলোনা এল ক্লাসিকো ফুটবল ম্যাচের ছবি।. Channel i News - চ্যানেল আই নিউজ

রিয়াদে এল ক্লাসিকো: এত কাছে, কিন্তু কতদূর

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT