চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

খালেদা জিয়ার বিদেশে চিকিৎসায় আইন নয়, সরকারই বাধা: মোশাররফ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
5:08 অপরাহ্ন 12, জানুয়ারি 2022
in - সেমি লিড, চাঁদপুর, জনপদ
A A
মোশাররফের নেতৃত্বে সংবাদ সম্মেলন, উপস্থিত সাংবাদিক ও নেতৃবৃন্দ. Channel i News - চ্যানেল আই নিউজ

চাঁদপুর প্রতিনিধি: বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, সরকার আইনের কথা বলে জনগণকে বিভ্রান্ত করছে। খালেদা জিয়ার বিদেশে উন্নত চিকিৎসা নেয়ার ক্ষেত্রে আইন নয়, সরকারই বাধা।

তিনি বলেন, নির্বাহী আদেশকে সংশোধন করলেই খালেদা জিয়া বিদেশে গিয়ে উন্নত চিকিৎসা নিতে পারেন। এটি এমন কোনো আইনের বিষয় নয়।

বুধবার বিকেলে চাঁদপুর জেলা বিএনপির আয়োজনে শহরের নতুনবাজারস্থ মুনিরা ভবনের মাঠে বিএনপি চেয়ারপারসন  খালেদা জিয়ার মুক্তি ও বিদেশে চিকিৎসার দাবিতে জনসমাবেশ হয়। এসময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন।

বিএনপির এই নেতা বলেন, খালেদা জিয়ার মুক্তি এবং উন্নত চিকিৎসার জন্য সারাদেশের মানুষ সোচ্চার। খালেদা জিয়া যে নির্বাহী আদেশে সাময়িকভাবে মুক্ত, সেই মামলা বানোয়াট এবং তাকে ফরমায়েশি রায়ে সাজা দেয়া হয়েছে। এই সাজা আমরা অবৈধ মনে করি। তাই অবিলেম্বে তার পূর্ণ মুক্তি দাবি করছি।

তিনি আরও বলেন, বর্তমান সরকার গণতন্ত্রকে হত্যা করছে। এখন দেশে আইনের শাসন নেই, মানবাধিকার নেই, তা এখন আন্তর্জাতিকভাবে স্বীকৃত। বাংলাদেশ গণতান্ত্রিক কনভেনশনে আমন্ত্রিত হয়নি। কারণ আন্তর্জাতিক সম্প্রদায় বাংলাদেশকে গণতান্ত্রিক দেশ বলে মনে করে না। বাংলাদেশে মানবাধিকার লঙ্ঘন হয়েছে। যে কারণে আমাদের দেশের একটি সংস্থা এবং কিছু উর্ধ্বতন কর্মকর্তাকে আমেরিকা থেকে নিষেধাজ্ঞা দেয়া হয়েছে।

ড. খন্দকার মোশাররফ বলেন, এই সরকারকে মানুষ আর দেখতে চায় না। জনগণ আশা করে এই সরকারের পদত্যাগ এবং নির্দলীয় নিরপক্ষে সরকারের মাধ্যমে আগামী দিনে একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন। যার মাধ্যমে জনগণ তাদের সরকার প্রতিষ্ঠা করতে পারবে। তাহলে আমরা বিদেশে যে বদনাম কুড়াচ্ছি সেটি থেকে মুক্ত হতে পারবো। দেশের জনগণকে মুক্ত করে তাদের অধিকার ফিরিয়ে দিতে পারবো।

চাঁদপুর জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিকের সভাপতিত্বে ও যুগ্ম আহবায়ক মনির চৌধুরীর পরিচালনায় সমাবেশে বক্তব্য রাখেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সভাপতি আব্দুস সালাম, বিএনপির কেন্দ্রীয় সহ সাংগঠনিক সম্পাদক ফজলুল হক মিলন, বিএনপির নির্বাহী কমিটির কুমিল্লা বিভাগের সাংগঠনিক সম্পাদক মো. মোস্তাক মিয়া, সহ সাংগঠনিক সম্পাদক সায়েদুল হক সাঈদ।

এসময় বিএনপি ও অঙ্গ, সহযোগী কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দ সমাবেশে উপস্থিত ছিলেন।

Tags: খালেদা জিয়াড.খন্দকার মোশাররফ হোসেননিরপেক্ষ নির্বাচন
Previous Post

রাজধানীর বিমানবন্দর সড়কে অত্যাধুনিক আন্ডারপাস

Next Post

সিইসি’র আশাবাদ বাস্তব হোক

Next Post
ফাইল ছবি

সিইসি'র আশাবাদ বাস্তব হোক

-4 Channel i News - চ্যানেল আই নিউজ

বাণিজ্য মেলা কিংবা নির্বাচন দেখার জন্য অন্য অথরিটি আছে: স্বাস্থ্যমন্ত্রী

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT