চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কাজাখস্তানে সেনা অভ্যুত্থানের চেষ্টা হয়েছে : প্রেসিডেন্ট

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
10:02 পূর্বাহ্ন 11, জানুয়ারি 2022
in - সেমি লিড, আন্তর্জাতিক
A A
কাজাখস্তানে সেনা অভ্যুত্থানের চেষ্টা, সেনা ট্যাংক ও সৈন্যরা রাস্তায় অবস্থান করছে।. Channel i News - চ্যানেল আই নিউজ

কাজাখস্তানে গত সপ্তাহে শুরু হওয়া সহিংসকর পরিস্থিতিকে সেনা অভ্যুত্থানের প্রচেষ্টা বলে মন্তব্য করেছেন দেশটির প্রেসিডেন্ট কাসিম-জোমার্ট তোকায়েভ ।

বিবিসি জানায়, তোকায়েভ অভিযোগ করেছেন সাবেক সোভিয়েত রাজ্যের মিলিটারি এলায়েন্স’র নেতারা একত্রিত হয়ে এ ধরনের তৎপরতা চালিয়েছেন। তবে তিনি কোন নাম উল্লেখ করেন নি।

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এ অভিযোগকে সমর্থন করে বলেন: আন্তর্জাতিক সন্ত্রাসীরা কাজাখস্তানকে টার্গেট করেছে। তিনিও এ ব্যাপারে কোন প্রমাণ উপস্থাপন করেন নি।

রাশিয়া এই অঞ্চলে কোন বিপ্লব সংগঠিত হতে দেবে না বলে হুঁশিয়ারি প্রদান করেছেন রাশিয়ান প্রেসিডেন্ট।

রাশিয়া এবং অন্যান্য দেশের সেনাদল দেশটির নিরাপত্তা বাহিনীর সাথে কাজ করে কাজাখস্তানে শৃঙ্খলা ফেরাতে কাজ করে যাচ্ছে।

গত সপ্তাহের রোববার জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে দেশব্যাপী বিক্ষোভ ছড়িয়ে পড়ে।

কাজাখস্তানে গত ৩০ বছরের মধ্যে সবচেয়ে খারাপ সহিংসকর পরিস্থিতি বিরাজ করছে। দেশটিতে জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির বিরুদ্ধে গড়ে ওঠা পরে সরকারবিরোধী বিক্ষোভে রূপ নেয়। ফলে দেশব্যাপী বিপুল বিশৃঙ্খলা ছড়িয়ে পড়ে।

কাজাখস্তানের স্বাস্থ্য কর্তৃপক্ষের বরাতে বিবিসির অনলাইন প্রতিবেদনে বলা হয়, গত সপ্তাহ থেকে চলমান সহিংসকর পরিস্থিতিতে এখন পর্যন্ত ১৬৪ জন মারা গেছে।

এছাড়ি কমপক্ষে ৮ হাজার মানুষকে আটক করার কথা জানিয়েছে কাজাখস্তানের স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

দেশটির পুরো পরিস্থিতি এখন স্থিতিশীল রয়েছে বলে জানিয়েছে সরকারের দপ্তর। তবে এখনও পর্যন্ত ‘সন্ত্রাসী’ দমনে সেনা দল মাঠে রাখা হবে বলে জানায় প্রেসিডেন্ট কার্যালয়। কাজাখস্তানে কারফিউ জারি রয়েছে।

Tags: কাজাখস্তানকাজাখস্তানের প্রেসিডেন্ট
Previous Post

ওমিক্রনের ভয়াবহ বিস্তার রোধে দেশে দেশে বিধি নিষেধ

Next Post

যশোরে নবনির্বাচিত ইউপি সদস্যকে গুলি করে হত্যা

Next Post
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প্রবেশদ্বার, জনসমাগম ও বাইসাইকেল ও মোটরসাইকেল পার্কিং. Channel i News - চ্যানেল আই নিউজ

যশোরে নবনির্বাচিত ইউপি সদস্যকে গুলি করে হত্যা

ক্রিকেটার লিটন দাস তার হেলমেটের দিকে তাকাচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

স্রোতের বিপরীতে লিটনের ঝলমলে সেঞ্চুরি

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT