সার্বিয়ান টেনিস তারকা নোভাক জোকোভিচের ভিসা জটিলতার বিষয়টিকে ‘সার্কাস’ বলে আখ্যায়িত করেছেন রাফায়েল নাদাল। আদালতের রায়ের ব্যাপারে সন্তুষ্টি প্রকাশ করলেও জোকোভিচের এ টুর্নামেন্ট বর্জন করা উচিত বলে মনে করেন স্প্যানিশ এ তারকা।
‘এটা একটা খেলা। এখানে অর্থনৈতিক এবং বিজ্ঞাপন সম্পর্কিত স্বার্থ রয়েছে। সবচেয়ে সেরা খেলোয়াড় খেললে সবকিছুই অনেক সুন্দর লাগবে। তবে আমি ব্যক্তিগতভাবে মনে করি, ওর খেলাই উচিত নয়।’
তবে জোকোভিচের ব্যাপারে অস্ট্রেলিয়ার আদালতের রায় নিয়ে সন্তুষ্টি প্রকাশ করেছেন নাদাল। দীর্ঘদিনের এ রাইভালকে অস্ট্রেলিয়ান ওপেনের জন্য শুভ কামনা জানাতেও ভুল করেননি এ তারকা।
‘আমি জোকোভিচের পক্ষে থাকি বা না থাকি, বিচারক তার রায় দিয়েছেন এবং জানিয়েছেন যে, নোভাকের অস্ট্রেলিয়ান ওপেনে খেলার অধিকার রয়েছে। আমার মতে, এটিই সবচেয়ে সঠিক রায়। ওর জন্য আমার শুভ কামনা।’
আগামী ১৭ জানুয়ারি টেনিস কোর্টে গড়াবে অস্ট্রেলিয়ান ওপেন। টুর্নামেন্টে অংশ নিতেই বুধবার মেলবোর্নে এসে পৌঁছেছিলেন জোকোভিচ। কিন্তু কোভিড প্রটোকলের কারণে অস্ট্রেলিয়া সরকার তার ভিসা বাতিল করে তাকে অভিবাসন কেন্দ্রে পাঠায়।
এই ঘটনায় অস্ট্রেলিয়ার আদালতে আপিল করেন জোকোভিচ। সোমবার সেই আদালতের রায় জোকোভিচের পক্ষে যায়। বিচারালয়ের নির্দেশমতে, অস্ট্রেলিয়ার ভিসা পেতে কোনো সমস্যা নেই সার্বিয়ান এ তারকার।









