চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

এখনই বন্ধ হবে না শিক্ষা প্রতিষ্ঠান: শিক্ষামন্ত্রী

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
12:26 অপরাহ্ন 10, জানুয়ারি 2022
in - সেমি লিড, বাংলাদেশ, শিক্ষা
A A
শিক্ষামন্ত্রী ও কর্মকর্তাদের সঙ্গে বৈঠক চলাকালে আলোচনা।. Channel i News - চ্যানেল আই নিউজ

করোনাভাইরাসের বর্তমান পরিস্থিতিতে এখনই শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ হচ্ছে না বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। তিনি বলেন: শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ না করে আগের মতো সীমিত পরিসরে শিক্ষা কার্যক্রম চলবে।

শিক্ষামন্ত্রী বলেন: এই মাসের মধ্যেই সকল শিক্ষার্থীকে টিকার আওতায় আনা হবে।

সোমবার করোনার সংক্রমণ বৃদ্ধির পরিপ্রেক্ষিতে শিক্ষা প্রতিষ্ঠান খোলা রাখা বা বন্ধ ঘোষণার বিষয়ে জাতীয় পরামর্শক কমিটির সাথে বৈঠক করেন ডা. দীপু মনি। বৈঠক শেষে প্রেস কনফারেন্সে তিনি এসব কথা বলেন।

তিনি জানান: ১২ বছরের উপরে যেসব শিক্ষার্থী একডোজ টিকাও নেয়নি তারা ১২ জানুয়ারির পর সরাসরি স্কুলে এসে ক্লাস করতে পারবে না। অনলাইনে বা টেলিভিশনের মাধ্যমে তাদের ক্লাস করতে হবে।

এছাড়া ১২ বছরের কম বয়সী শিক্ষার্থীদের টিকার বিষয়ে বিশ্ব সাস্থ্য সংস্থার সিদ্ধান্তের ওপর নির্ভর করা হবে জানান ডা. দীপু মনি। বলেন: দেশে ১২-১৮ বছর বয়সী ১ কোটি ১৬ লাখ শিক্ষার্থীর মধ্যে এখন পর্যন্ত ৪৪ লাখকে প্রথম ডোজের টিকা দেয়া হয়েছে।

ডা. দীপু মনি জানান: শিক্ষার্থীরা নিবন্ধন ছাড়াই কেবলমাত্র তাদের আইডি কার্ড বা রেজিষ্ট্রেশন কার্ড দেখিয়ে টিকা নিতে পারবে। সরকার এই মাসের মধ্যেই সকল শিক্ষার্থীকে অন্তত এক ডোজ টিকার আওতায় নিয়ে আসবে।

টিকার আওতায় আসলে সংক্রমণের ঝুঁকি কমে যাবে উল্লেখ করে তিনি বলেন: শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে স্বাস্থ্যবিধি এবং প্রতিনিয়ত মনিটরিংয়ে জোর দেয়া হবে।

এছাড়া পরামর্শক কমিটির সাথে নিয়মিত বৈঠক এবং পরিস্থিতি পর্যালোচনা করে পরবর্তী পদক্ষেপ নেয়া হবে বলে জানান শিক্ষামন্ত্রী।

সরকারী হিসাব মতে, মোট শিক্ষার্থী ১কোটি ১৬ লাখ ২৩ হাজার ৩২২ জন। তার মধ্যে টিকা পেয়েছে ৪০ লাখ ৩২ হাজার ৫৬৯ জন। টিকা পায়নি ৭৫ লাখ ৯০ হাজার ৭৫৩ জন শিক্ষার্থী। টিকা গ্রহণকারী শিক্ষার্থীর হার ৩৫ শতাংশ।

Tags: ডা. দীপু মনিদীপু মনিশিক্ষা প্রতিষ্ঠান
Previous Post

অং সান সু চি’র আরও ৪ বছরের কারাদণ্ড

Next Post

জন্মদিনের সকালে হৃতিক শেয়ার করলেন ‘বিক্রম বেদা’র প্রথম ঝলক

Next Post
হৃতিক শেয়ার করেছেন বিক্রম বেদার প্রথম ঝলক, ক্যামেরার সামনে দাঁড়িয়ে. Channel i News - চ্যানেল আই নিউজ

জন্মদিনের সকালে হৃতিক শেয়ার করলেন 'বিক্রম বেদা'র প্রথম ঝলক

বিজ্ঞানী করোনাভাইরাসের নমুনা পরীক্ষা করছেন ল্যাবরেটরিতে. Channel i News - চ্যানেল আই নিউজ

করোনার নতুন ধরন ‘ডেল্টাক্রন’ শনাক্ত

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT