চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কাজাখস্তানে সরকারবিরোধী বিক্ষোভে এক সপ্তাহে নিহত ১৬৪

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
11:00 পূর্বাহ্ন 10, জানুয়ারি 2022
in - সেমি লিড, আন্তর্জাতিক
A A
কাজাখস্তানে বিক্ষোভের সময় ধ্বংসপ্রাপ্ত গাড়ি ও ধোঁয়া. Channel i News - চ্যানেল আই নিউজ

কাজাখস্তানে গত সপ্তাহ থেকে চলমান সহিংসকর পরিস্থিতিতে এখন পর্যন্ত ১৬৪ জন মারা গেছে। দেশটির স্বাস্থ্য কর্তৃপক্ষের বরাতে বিবিসি এ তথ্য জানিয়েছে।

ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান জানায়, নিহতদের মধ্যে ৩ শিশুও রয়েছে। দেশটির সবচেয়ে বড় শহর ও সরকারবিরোধী বিক্ষোভের কেন্দ্রস্থল আলমিতি শহরে ১০৩ জন নিহতের কথা জানিয়েছে কাজাখস্তানের স্বাস্থ্য মন্ত্রণালয়।

প্রেসিডেন্ট অফিসের সূত্রে বিবিসি বলছে, এ ঘটনায় এখনও পর্যন্ত ৬ হাজার জনকে আটক করা হয়েছে।

কাজাখস্তানে গত ৩০ বছরের মধ্যে সবচেয়ে খারাপ সহিংসকর পরিস্থিতি বিরাজ করছে। দেশটিতে জ্বালানী তেলের মূল্যবৃদ্ধির বিরুদ্ধে গড়ে ওঠা পরে সরকারবিরোধী বিক্ষোভে রূপ নেয়। ফলে দেশব্যাপী বিপুল বিশৃঙ্খলা ছড়িয়ে পড়ে।

সেনা সদস্যরা একটি বিমান থেকে নামছে, ঠাণ্ডা আবহাওয়া, বৃষ্টির ছিটে পড়া. Channel i News - চ্যানেল আই নিউজ

পরবর্তীতে বিক্ষোভ দমনে দেশটির নিরাপত্তা বাহিনীর পাশাপাশি রাশিয়ার সহায়তা চান প্রেসিডেন্ট কাসিম-জোমার্ট তোকায়েভ। সেই ধারাবাহিকতায় বিক্ষোভ দমনে গত সপ্তাহে রাশিয়ান সেনাবাহিনীও মাঠে নামানো হয়। দেশটিতে বর্তমানে রাশিয়ার ২ হাজার ৫০০ সেনা অবস্থান করছে। মস্কো জানিয়েছে, কালেক্টটিভ সিকিউরিটি ট্রিটি অর্গানাইজেশন (সিএসটিও)’র অধীনে কাজাখস্তানে সেনা পাঠানো হয়েছে।

রাশিয়ান সেনাদলের সহায়তায় বিক্ষোভের শহর আলমিতি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় সরকার। সোমবার থেকে শহরটিতে যান চলাচলের ঘোষণা দেয়া হয়েছে।

দেশটির প্রতিরক্ষা মন্ত্রী সুলতান গামালেতদিনোভ দ্য গার্ডিয়ানকে জানিয়েছেন, ‘সন্ত্রাস বিরোধী অপারেশন’ ততক্ষণ চলবে যতক্ষণ পর্যন্ত পুরোপুরিভাবে তাদের দমন করা না যায়। দেশটিতে সাংবিধানিক শৃঙ্খলা পুনরুদ্ধার করা হবে।

বিক্ষোভকারীদের উপর পুলিশি আক্রমণ, কাকতালীয় পরিস্থিতি. Channel i News - চ্যানেল আই নিউজ

গণবিক্ষোভ সামাল দিতে প্রেসিডেন্ট কাসিম-জোমার্ট তোকায়েভ শুক্রবার কঠোর পদক্ষেপের ঘোষণা দেন। কোনো সতর্কীকরণ ছাড়াই সৈন্যদের গুলি চালানোর নির্দেশ দেন তিনি। তোকায়েভ বলেন, কাজাখস্তানের সবচেয়ে বড় শহর আলমাটির ওপর ২০ হাজার ‘সন্ত্রাসী’ হামলা চালায়।

কাজাখস্তানে সৃষ্ট সহিংস পরিস্থিতিতে রাশিয়ার সৈন্যের উপস্থিতি ও গুলি করে হত্যার বিষয়টিকে কঠোর সমালোচনা করে যুক্তরাষ্ট্র। দেশটির পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন বলেন, গুলি করে হত্যার সিদ্ধান্তটি ভুল এবং এটিকে বাতিল করতে হবে।

গত রোববার জ্বালানী তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে দেশব্যাপী বিক্ষোভ ছড়িয়ে পড়ে।

দেশটির পুরো পরিস্থিতি এখন স্থিতিশীল রয়েছে বলে জানিয়েছে সরকারের দপ্তর। তবে এখনও পর্যন্ত ‘সন্ত্রাসী’ দমনে সেনা দল মাঠে রাখা হবে বলে জানায় প্রেসিডেন্ট কার্যালয়। কাজাখস্তানে কারফিউ জারি রয়েছে।

Tags: কাজাখস্তান
Previous Post

কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়কে মুহূর্তেই ঝরে গেল চার প্রাণ

Next Post

হাইকোর্টের রায়ের বিরুদ্ধে শহিদুল আলমের আবেদন শুনবেন আপিল বিভাগ

Next Post

হাইকোর্টের রায়ের বিরুদ্ধে শহিদুল আলমের আবেদন শুনবেন আপিল বিভাগ

নবজাতক শিশুকে হাসপাতালে দেখছেন ডাক্তার ও নার্স, কালো-সাদা ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

ইলহামের বাবা!

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT